যুক্তরাষ্ট্র ও ইরানকে সমঝোতার মনোভাব নিয়ে এগোনোর আহ্বান চীনের

ছবি সংগৃহীত

অনলাইন ডেস্ক : মধ্যপ্রাচ্যে চলমান নাজুক যুদ্ধবিরতি মেনে চলতে সংশ্লিষ্ট সব পক্ষের প্রতি আবারও আহ্বান জানিয়েছেন চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই। একই সঙ্গে তিনি আশা প্রকাশ করেছেন, যুক্তরাষ্ট্র ও ইরান উভয়ই সমঝোতার স্বার্থে নমনীয় অবস্থান নেবে এবং উত্তেজনা প্রশমনে কার্যকর পদক্ষেপ গ্রহণ করবে। বুধবার চীনের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম এ তথ্য জানিয়েছে। খবর এএফপির

জাতিসংঘ নিরাপত্তা পরিষদের এক উন্মুক্ত বিতর্ক অধিবেশনে বক্তব্য রাখতে গিয়ে ওয়াং ই এসব মন্তব্য করেন। এ সময় ইরান যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে যুদ্ধবিরতি লঙ্ঘনের অভিযোগ তোলে এবং এর জবাবে প্রতিশোধমূলক ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দেয়।

ইরানের অভিযোগ, যুক্তরাষ্ট্রের বাহিনী দক্ষিণ ইরানের একটি ক্ষেপণাস্ত্র ঘাঁটিতে হামলা চালিয়েছে। পাশাপাশি সমুদ্রে কয়েকটি নৌযানেও আক্রমণ করা হয়েছে। এসব ঘটনায় যুদ্ধ অবসান এবং সম্ভাব্য সমঝোতার প্রচেষ্টা নতুন করে অনিশ্চয়তার মুখে পড়েছে বলে আশঙ্কা করা হচ্ছে।

মঙ্গলবার নিউইয়র্কে জাতিসংঘ অধিবেশনের ফাঁকে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন ওয়াং ই। তিনি জানান, সংঘাত নিরসনে চীন সক্রিয়ভাবে কূটনৈতিক তৎপরতা চালিয়ে যাচ্ছে এবং সংশ্লিষ্ট প্রধান পক্ষগুলোর সঙ্গে নিয়মিত যোগাযোগ ও সমন্বয় বজায় রেখেছে।

চীনের রাষ্ট্রীয় বার্তা সংস্থা সিনহুয়াকে দেওয়া বক্তব্যে ওয়াং ই বলেন, ‘আমরা আশা করি, সংশ্লিষ্ট পক্ষগুলো যুদ্ধবিরতি বজায় রাখতে প্রতিশ্রুতিবদ্ধ থাকবে এবং পারস্পরিক সমঝোতার মাধ্যমে দ্রুত মধ্যপ্রাচ্যে শান্তি ও স্থিতিশীলতা ফিরিয়ে আনবে।’

তিনি আরও বলেন, ‘পাকিস্তানসহ বিভিন্ন দেশের মধ্যস্থতার উদ্যোগকে আমরা সমর্থন করি। একই সঙ্গে যুক্তরাষ্ট্র ও ইরানের ইতিবাচক প্রচেষ্টাকেও চীন স্বাগত জানায়।’

ওয়াং ই পুনরায় সংশ্লিষ্ট সব পক্ষকে ‘পারস্পরিক শ্রদ্ধা ও সমঝোতার মনোভাব নিয়ে’ আলোচনার পথে এগিয়ে আসার আহ্বান জানান।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

» ৩০ জুলাই সারাদেশে সিএনজি স্টেশন বন্ধের ঘোষণা

» এদেশে শেখ পরিবার আর নেতৃত্ব দিতে পারবে না : হাসনাত আব্দুল্লাহ

» জিয়াউর রহমানের রাজনৈতিক রূপান্তরের প্রধান কারিগর যাদু মিয়া : তথ্যমন্ত্রী

» ছাগলকাণ্ডে আলোচিত মতিউরের বিরুদ্ধে অভিযোগ গঠন বিষয়ে আদেশ ৩ আগস্ট

» স্কুলমুখী করতে সাড়ে তিন লাখ শিশুকে স্কুল ড্রেস দেবে সরকার: শিক্ষামন্ত্রী

» মুক্তিযুদ্ধের চেতনা এই প্রজন্ম হারিয়ে ফেললে জাতি ক্ষতিগ্রস্ত হবে: স্বাস্থ্যমন্ত্রী

» মাঠ পর্যায়েই হবে জন্মতারিখ সংশোধন, সহজ হচ্ছে প্রবাসী নিবন্ধন

» রাষ্ট্রপতির সঙ্গে বিদায়ী নৌপ্রধানের সৌজন্য সাক্ষাৎ

» সদ্য লঞ্চ হওয়া গ্যালাক্সি এ৩৭ ৫জি’র দাম কমালো স্যামসাং

» ‘ইকোফিল’ উদ্যোগ চালু করল এনার্জিপ্যাক

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

যুক্তরাষ্ট্র ও ইরানকে সমঝোতার মনোভাব নিয়ে এগোনোর আহ্বান চীনের

ছবি সংগৃহীত

অনলাইন ডেস্ক : মধ্যপ্রাচ্যে চলমান নাজুক যুদ্ধবিরতি মেনে চলতে সংশ্লিষ্ট সব পক্ষের প্রতি আবারও আহ্বান জানিয়েছেন চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই। একই সঙ্গে তিনি আশা প্রকাশ করেছেন, যুক্তরাষ্ট্র ও ইরান উভয়ই সমঝোতার স্বার্থে নমনীয় অবস্থান নেবে এবং উত্তেজনা প্রশমনে কার্যকর পদক্ষেপ গ্রহণ করবে। বুধবার চীনের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম এ তথ্য জানিয়েছে। খবর এএফপির

জাতিসংঘ নিরাপত্তা পরিষদের এক উন্মুক্ত বিতর্ক অধিবেশনে বক্তব্য রাখতে গিয়ে ওয়াং ই এসব মন্তব্য করেন। এ সময় ইরান যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে যুদ্ধবিরতি লঙ্ঘনের অভিযোগ তোলে এবং এর জবাবে প্রতিশোধমূলক ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দেয়।

ইরানের অভিযোগ, যুক্তরাষ্ট্রের বাহিনী দক্ষিণ ইরানের একটি ক্ষেপণাস্ত্র ঘাঁটিতে হামলা চালিয়েছে। পাশাপাশি সমুদ্রে কয়েকটি নৌযানেও আক্রমণ করা হয়েছে। এসব ঘটনায় যুদ্ধ অবসান এবং সম্ভাব্য সমঝোতার প্রচেষ্টা নতুন করে অনিশ্চয়তার মুখে পড়েছে বলে আশঙ্কা করা হচ্ছে।

মঙ্গলবার নিউইয়র্কে জাতিসংঘ অধিবেশনের ফাঁকে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন ওয়াং ই। তিনি জানান, সংঘাত নিরসনে চীন সক্রিয়ভাবে কূটনৈতিক তৎপরতা চালিয়ে যাচ্ছে এবং সংশ্লিষ্ট প্রধান পক্ষগুলোর সঙ্গে নিয়মিত যোগাযোগ ও সমন্বয় বজায় রেখেছে।

চীনের রাষ্ট্রীয় বার্তা সংস্থা সিনহুয়াকে দেওয়া বক্তব্যে ওয়াং ই বলেন, ‘আমরা আশা করি, সংশ্লিষ্ট পক্ষগুলো যুদ্ধবিরতি বজায় রাখতে প্রতিশ্রুতিবদ্ধ থাকবে এবং পারস্পরিক সমঝোতার মাধ্যমে দ্রুত মধ্যপ্রাচ্যে শান্তি ও স্থিতিশীলতা ফিরিয়ে আনবে।’

তিনি আরও বলেন, ‘পাকিস্তানসহ বিভিন্ন দেশের মধ্যস্থতার উদ্যোগকে আমরা সমর্থন করি। একই সঙ্গে যুক্তরাষ্ট্র ও ইরানের ইতিবাচক প্রচেষ্টাকেও চীন স্বাগত জানায়।’

ওয়াং ই পুনরায় সংশ্লিষ্ট সব পক্ষকে ‘পারস্পরিক শ্রদ্ধা ও সমঝোতার মনোভাব নিয়ে’ আলোচনার পথে এগিয়ে আসার আহ্বান জানান।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

সর্বাধিক পঠিত

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Design & Developed BY ThemesBazar.Com