পাকা আমের সন্দেশ তৈরির রেসিপি জেনে নিন

ছবি সংগৃহীত
লাইফস্টাইল ডেস্ক :  সন্দেশ খেতে কে না পছন্দ করেন! বিশেষ করে মিষ্টিপ্রেমীদের কাছে সন্দেশ একটি লোভনীয় নাম। আচ্ছা, আপনি কি কখনো পাকা আম দিয়ে সন্দেশ তৈরি করে খেয়েছেন? শুনতে একটু আলাদা মনে হচ্ছে, তাই না? আপনার বাড়িতে যদি পাকা আম থেকে থাকে, তাহলে আজই তৈরি করে খেতে পারেন সুস্বাদু পাকা আমের সন্দেশ। এটি তৈরিতে খুব বেশি উপকরণের প্রয়োজন নেই, আবার তৈরি করাও বেশ সহজ। চলুন জেনে নেওয়া যাক পাকা আমের সন্দেশ তৈরির রেসিপি-

তৈরি করতে যা লাগবে :

পাকা আম- ২টি

মাওয়া‌- ১০০ গ্রাম

গুঁড়া দুধ- ১ কাপ

ঘি- ২ চা চামচ

চিনি- ১ টেবিল চামচ।

যেভাবে তৈরি করবেন :  আমের খোসা ছাড়িয়ে টুকরাগুলো ব্লেন্ড করে নিন। চুলায় রান্নার পাত্র বসিয়ে তাতে ঘি দিয়ে দিন। এরপর তাতে আম দিয়ে কিছুক্ষণ নাড়ুন। এবার তাতে চিনি, গুঁড়া দুধ ও মাওয়া দিয়ে দিন। চুলার জ্বাল কমিয়ে ঘনঘন নাড়তে থাকুন যেন লেগে না যায়। পাত্রের গায়ে ঘি ছেড়ে এলে নামিয়ে নিন। কিছুটা ঠান্ডা হয়ে এলে পছন্দসই আকৃতি দিয়ে পরিবেশন করুন।

সূএ: ঢাকা পোস্ট ডটকম

এ বিভাগের অন্যান্য সংবাদ



সর্বশেষ আপডেট



» শিশুরা সবজি খেতে না চাইলে কী করবেন?

» শুধু চিনি নয়, বিভিন্ন কারণে ডায়াবেটিসের ঝুঁকি বাড়ে

» মালদ্বীপকে হারিয়ে ফাইনালে বাংলাদেশ, প্রতিপক্ষ ভারত

» ‘সংখ্যালঘু হিসেবে বিভাজন না করে সবাইকে দেশের নাগরিক হিসেবে দেখতে হবে’

» অতিরিক্ত ডিআইজি আবদুল্লাহ আল জহিরের বাড়িতে অভিযান, আটক ৮৪

» ভ্রাতৃত্ববোধ ও সম্প্রীতির বাংলাদেশ গড়তে চাই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

» নির্বাচনে নেতানিয়াহুকে সমর্থন দিতে চান না জেডি ভ্যান্স

» দ্বিতীয় মেয়ের নাম ও ছবি প্রকাশ করলেন দীপিকা-রণবীর

» আমরা কথায় নয়, কাজে বিশ্বাসী: ডেপুটি স্পিকার

» রাজশাহীতে আখচাষিদের ১২ কোটি টাকা প্রণোদনা দিলেন প্রধানমন্ত্রী

 

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

 

ইমেল: dhakacrimenewsbd@gmail.com

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

পাকা আমের সন্দেশ তৈরির রেসিপি জেনে নিন

ছবি সংগৃহীত
লাইফস্টাইল ডেস্ক :  সন্দেশ খেতে কে না পছন্দ করেন! বিশেষ করে মিষ্টিপ্রেমীদের কাছে সন্দেশ একটি লোভনীয় নাম। আচ্ছা, আপনি কি কখনো পাকা আম দিয়ে সন্দেশ তৈরি করে খেয়েছেন? শুনতে একটু আলাদা মনে হচ্ছে, তাই না? আপনার বাড়িতে যদি পাকা আম থেকে থাকে, তাহলে আজই তৈরি করে খেতে পারেন সুস্বাদু পাকা আমের সন্দেশ। এটি তৈরিতে খুব বেশি উপকরণের প্রয়োজন নেই, আবার তৈরি করাও বেশ সহজ। চলুন জেনে নেওয়া যাক পাকা আমের সন্দেশ তৈরির রেসিপি-

তৈরি করতে যা লাগবে :

পাকা আম- ২টি

মাওয়া‌- ১০০ গ্রাম

গুঁড়া দুধ- ১ কাপ

ঘি- ২ চা চামচ

চিনি- ১ টেবিল চামচ।

যেভাবে তৈরি করবেন :  আমের খোসা ছাড়িয়ে টুকরাগুলো ব্লেন্ড করে নিন। চুলায় রান্নার পাত্র বসিয়ে তাতে ঘি দিয়ে দিন। এরপর তাতে আম দিয়ে কিছুক্ষণ নাড়ুন। এবার তাতে চিনি, গুঁড়া দুধ ও মাওয়া দিয়ে দিন। চুলার জ্বাল কমিয়ে ঘনঘন নাড়তে থাকুন যেন লেগে না যায়। পাত্রের গায়ে ঘি ছেড়ে এলে নামিয়ে নিন। কিছুটা ঠান্ডা হয়ে এলে পছন্দসই আকৃতি দিয়ে পরিবেশন করুন।

সূএ: ঢাকা পোস্ট ডটকম

এ বিভাগের অন্যান্য সংবাদ



সর্বশেষ আপডেট



সর্বাধিক পঠিত



 

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

 

ইমেল: dhakacrimenewsbd@gmail.com

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Design & Developed BY ThemesBazar.Com