ছবি সংগৃহীত
অনলাইন ডেস্ক : যুক্তরাষ্ট্র ও ইরানের হামলায় হরমুজ প্রণালিতে গত ১ মার্চ থেকে ১৪ জুলাই পর্যন্ত ১৬ জন নাবিক নিহত হয়েছেন। যাদের বেশিরভাগই ভারতীয় বলে জানিয়েছে দেশটির সংবাদমাধ্যম এনডিটিভি।
সংবাদমাধ্যমটি বলেছে, নিহত ১৬ নাবিকের মধ্যে সাতজন ভারতের। যা মোট নিহতের ৪৪ শতাংশ।
এরমধ্যে মার্কিন সেনারা গত ৮ জুন থেকে ১১ জুন পর্যন্ত এমটি মারিভেক্স, এমটি সেত্তেবেলো, এমটি জালভির নামে তিনটি জাহাজে হামলা চালায়। এতে তিন ভারতীয় নাবিক প্রাণ হারান। অপরদিকে, ইরানের হামলায় আরও চারজন নিহত হন।
গত ২৮ ফেব্রুয়ারি ইরানের পরমাণু কর্মসূচিকে কেন্দ্র করে যুক্তরাষ্ট্র-ইসরাইল ও ইরানের মধ্যে যুদ্ধ শুরু হয়। এর মাত্র একদিন পরই গত ১ মার্চ এক ভারতীয় নাবিক হামলায় নিহত হন। তার জাহাজটি ওমান উপকূলে ছিল।
এছাড়া, পারস্য উপসাগর ও ওমান উপসাগরে হামলার কবলে পড়ে মৃত্যুর ঝুঁকিতে পড়েছিলেন ১৮০ ভারতীয় নাবিক। সূত্র: এনডিটিভি








