আল আমিন মন্ডল (বগুড়া)। প্রাথমিক শিক্ষা পদক-২০২৬ এবং ‘সবুজ বিদ্যালয়’ কর্মসূচির আওতায় সারাদেশের সরকারি প্রাথমিক বিদ্যালয়ে গাছের চারা রোপণ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন প্রধান অতিথি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান এমপি।
উক্ত কর্মসুচির সাথে সমন্বয় রেখে ১৫ই জুলাই-২৬ বুধবার বগুড়ার গাবতলী মহিষাবানের গোলাবাড়ী মড়িয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে চারাগাছ বিতরণ ও বৃক্ষরোপন কর্মসুচিতে অংশ নেন প্রধান অতিথি বগুড়া জেলা ছাত্রদল সাধারণ সম্পাদক এমআর হাসান পলাশ।
এসময় উপস্থিত ছিলেন সরকারি আজিজুল হক কলেজ ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহব্বায়ক আতিকুল ইসলাম বিপ্লব, সরকারি শাহ সুলতান কলেজ ছাত্রদলের যুগ্ম আহবায়ক জাহিদ হাসান, গাবতলী উপজেলা ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি তৌমিরুল ইসলাম তৌকির, পৌর ছাত্রদল সাংগঠনিক সম্পাদক সোহেল রানা, উপজেলা ছাত্রদলের দপ্তর সম্পাদক সম্রাট হাসান দোয়েল, বাগবাড়ী সরকারী শহীদ জিয়া ডিগ্রি কলেজ ছাত্রদল সভাপতি ডিউ তালুকদার সহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ প্রমূখ।








