এসএমই খাতে গ্রিন ফাইন্যান্সিং সম্প্রসারণে কাজ করবেব্র্যাক ব্যাংক ও ওয়ানট্রুভ্যালু

ঢাকা, বুধবার, ১৫ জুলাই ২০২৬: ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের (এসএমই) জন্য সবুজ অর্থায়নের সুযোগ সম্প্রসারণে ওয়ানট্রুভ্যালু (ওটিভি)-এর সঙ্গে চুক্তি করেছে ব্র্যাক ব্যাংক। এই উদ্যোগ টেকসই ব্যবসায়িক প্রবৃদ্ধি নিশ্চিত করার পাশাপাশি বাংলাদেশকে নিম্ন-কার্বন অর্থনীতির দিকে এগিয়ে নেওয়ার ক্ষেত্রে ব্র্যাক ব্যাংকের অঙ্গীকারকে আরও শক্তিশালী করবে।

এই চুক্তিটি বাংলাদেশে অবস্থিত সুইজারল্যান্ড দূতাবাস-এর সহায়তায় পরিচালিত ‘অ্যাকসেস টু গ্রিন ফাইন্যান্সিং (এ২জিএফ) ফর এন্টারপ্রাইজেস— স্কেল অ্যান্ড ইনোভেশন প্রোগ্রাম’-এর আওতায় সম্পাদিত হয়েছে।

এই সহযোগিতার মাধ্যমে নিজেদের সবুজ অর্থায়ন সক্ষমতা আরও জোরদার করার পাশাপাশি নবায়নযোগ্য জ্বালানি, জ্বালানি-সাশ্রয়ী প্রযুক্তি, বর্জ্য ব্যবস্থাপনা এবং সার্কুলার ইকোনমি-ভিত্তিক উদ্যোগে এসএমই উদ্যোক্তাদের অর্থায়নের সুযোগ সম্প্রসারণ করবে ব্র্যাক ব্যাংক।

এছাড়াও, স্পেশালাইজড অ্যাসেসমেন্ট টুলস ও কারিগরি দক্ষতার মাধ্যমে গ্রিন ইনভেস্টমেন্ট মূল্যায়নে ব্যাংকটির সক্ষমতা বৃদ্ধিতে ভূমিকা রাখবে এই উদ্যোগ।

এই চুক্তির ফলে এসএমই উদ্যোক্তারা সম্পদের আরও দক্ষ ব্যবহার নিশ্চিত করতে, পরিবেশের ওপর নেতিবাচক প্রভাব কমাতে, ব্যবসাকে শক্তিশালী করতে এবং টেকসই অর্থনৈতিক প্রবৃদ্ধিতে অবদান রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে প্রত্যাশা করা হচ্ছে।

চুক্তিতে ব্র্যাক ব্যাংকের পক্ষে ব্যাংকটির অ্যাডিশনাল ম্যানেজিং ডিরেক্টর অ্যান্ড হেড অব এসএমই ব্যাংকিং সৈয়দ আব্দুল মোমেন এবং ওয়ানট্রুভ্যালুর পক্ষে ট্রুভ্যালু বাংলাদেশের ম্যানেজিং ডিরেক্টর শরাওয়াত ইসলাম, সিএফএস্বাক্ষর করেন।

অনুষ্ঠানে সৈয়দ আব্দুল মোমেন বলেন, “সবুজ অর্থায়ন ইতিমধ্যেই আমাদের এসএমই পোর্টফোলিওতে বিশেষ গুরুত্ব পাচ্ছে এবং এই উদ্যোগ আমাদের কার্যক্রমকে আরও সম্প্রসারিত করতে সহায়তা করবে। বাংলাদেশের শীর্ষ এসএমই ব্যাংক হিসেবে আমরা বিশ্বাস করি,বর্তমানে ব্যবসার প্রতিযোগিতামূলক সক্ষমতার অন্যতম প্রধান চালিকাশক্তি হলো টেকসইতা। সবুজ অর্থায়ন আরও সহজলভ্য করে আমরা উদ্যোক্তাদের টেকসই প্রযুক্তি গ্রহণে উৎসাহিত করতে, তাদের ব্যবসাকে আরও শক্তিশালী করতে এবং অর্থনীতি ও পরিবেশেদীর্ঘমেয়াদি ইতিবাচকপ্রভাব সৃষ্টিতে সহায়তা করতে চাই।”

শরাওয়াত ইসলাম, সিএফএ বলেন, “বাংলাদেশের এসএমই উদ্যোক্তারা ক্রমেই গ্রিন টেকনোলজিতে বিনিয়োগে আগ্রহী হচ্ছেন। তবে অর্থায়নের সুযোগ পাওয়া এবং পরিবেশগত ইতিবাচক প্রভাব পরিমাপ ও প্রদর্শনের ক্ষেত্রে এখনও অনেকেই চ্যালেঞ্জের মুখোমুখি হচ্ছেন। এই অংশীদারিত্বের মাধ্যমে আমরা অর্থায়নের সঙ্গে ব্যবসাকে যুক্ত করার পাশাপাশি উদ্যোক্তাদের টেকসই কার্যক্রমের ফলাফল পরিমাপ ও যাচাইয়ের সক্ষমতা আরও শক্তিশালী করতে চাই।”

বাংলাদেশের বৃহত্তম এসএমই ব্যাংক হিসেবে ব্র্যাক ব্যাংক উদ্ভাবনী সল্যুশনের মাধ্যমে টেকসই অর্থায়নের প্রসারে ধারাবাহিকভাবে কাজ করে যাচ্ছে। এতে উদ্যোক্তারা দায়িত্বশীলভাবে ব্যবসা সম্প্রসারণের পাশাপাশি দেশের দীর্ঘমেয়াদি অর্থনৈতিক ও পরিবেশগত লক্ষ্য অর্জনে ভূমিকা রাখতে পারছেন।

উল্লেখ্য, ওয়ানট্রুভ্যালু (ওটিভি) একটি বিনিয়োগ ব্যবস্থাপনা ও পরামর্শক প্রতিষ্ঠান, যা বেসরকারি খাতের মূলধনকে ক্লাইমেট-সল্যুশনভিত্তিক উদ্যোগে সংযুক্ত করে সম্ভাব্য মার্কেটে সবুজ অর্থায়ন প্রবৃদ্ধি ত্বরান্বিত করছে। ওয়ান টু ওয়াচ এবং ট্রুভ্যালু-এর যৌথ উদ্যোগে প্রতিষ্ঠিত এই প্রতিষ্ঠানটি পাঁচটি দেশে নিজেদের দুই দশকেরও বেশি সময়ের বিনিয়োগ ও ব্যবসা উন্নয়ন অভিজ্ঞতা কাজে লাগিয়ে এমন সব ব্যবসাকে সহায়তা করে, যারা আর্থিক মুনাফার পাশাপাশি পরিমাপযোগ্য পরিবেশগত ও সামাজিক প্রভাব সৃষ্টিতে কাজ করে।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

» ইরানে বন্দুকধারীদের গুলিতে ইমাম নিহত

» আন্দোলনে মাদরাসা শিক্ষার্থীদের অবদানের রাষ্ট্রীয় স্বীকৃতি দিতে হবে : নাহিদ ইসলাম

» দিল্লিতে বাংলাদেশ হাইকমিশনের নতুন প্রেস মিনিস্টার সাইদুর

» রংপুর বিভাগকে বাজেট বৈষম্যের মধ্যে রাখা যাবে না: আখতার হোসেন

» হজযাত্রীদের সংরক্ষিত আবাসন ১ শতাংশ বহাল রাখার অনুরোধ ধর্মমন্ত্রীর

» জিয়াউর রহমান ও খালেদা জিয়ার কবরে রাশেদ খাঁনের শ্রদ্ধা নিবেদন

» গণভোট অবৈধ হলে বিএনপি সরকারও অবৈধ: সারজিস আলম

» আমাদের ৫ মিনিটের কথার উত্তর দিতে বাঘা বাঘা মন্ত্রীর ৪৫ মিনিট চলে যায়: এমপি হাসনাত

» রাজনৈতিক দলগুলো সমঝোতার মধ্যে না থাকলে গণতন্ত্র বিপন্ন হবে : রিজভী

» দ্রুত গতিতে ছড়াচ্ছে ইবোলা ভাইরাস, মৃত্যু বেড়ে ৯৩০

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

এসএমই খাতে গ্রিন ফাইন্যান্সিং সম্প্রসারণে কাজ করবেব্র্যাক ব্যাংক ও ওয়ানট্রুভ্যালু

ঢাকা, বুধবার, ১৫ জুলাই ২০২৬: ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের (এসএমই) জন্য সবুজ অর্থায়নের সুযোগ সম্প্রসারণে ওয়ানট্রুভ্যালু (ওটিভি)-এর সঙ্গে চুক্তি করেছে ব্র্যাক ব্যাংক। এই উদ্যোগ টেকসই ব্যবসায়িক প্রবৃদ্ধি নিশ্চিত করার পাশাপাশি বাংলাদেশকে নিম্ন-কার্বন অর্থনীতির দিকে এগিয়ে নেওয়ার ক্ষেত্রে ব্র্যাক ব্যাংকের অঙ্গীকারকে আরও শক্তিশালী করবে।

এই চুক্তিটি বাংলাদেশে অবস্থিত সুইজারল্যান্ড দূতাবাস-এর সহায়তায় পরিচালিত ‘অ্যাকসেস টু গ্রিন ফাইন্যান্সিং (এ২জিএফ) ফর এন্টারপ্রাইজেস— স্কেল অ্যান্ড ইনোভেশন প্রোগ্রাম’-এর আওতায় সম্পাদিত হয়েছে।

এই সহযোগিতার মাধ্যমে নিজেদের সবুজ অর্থায়ন সক্ষমতা আরও জোরদার করার পাশাপাশি নবায়নযোগ্য জ্বালানি, জ্বালানি-সাশ্রয়ী প্রযুক্তি, বর্জ্য ব্যবস্থাপনা এবং সার্কুলার ইকোনমি-ভিত্তিক উদ্যোগে এসএমই উদ্যোক্তাদের অর্থায়নের সুযোগ সম্প্রসারণ করবে ব্র্যাক ব্যাংক।

এছাড়াও, স্পেশালাইজড অ্যাসেসমেন্ট টুলস ও কারিগরি দক্ষতার মাধ্যমে গ্রিন ইনভেস্টমেন্ট মূল্যায়নে ব্যাংকটির সক্ষমতা বৃদ্ধিতে ভূমিকা রাখবে এই উদ্যোগ।

এই চুক্তির ফলে এসএমই উদ্যোক্তারা সম্পদের আরও দক্ষ ব্যবহার নিশ্চিত করতে, পরিবেশের ওপর নেতিবাচক প্রভাব কমাতে, ব্যবসাকে শক্তিশালী করতে এবং টেকসই অর্থনৈতিক প্রবৃদ্ধিতে অবদান রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে প্রত্যাশা করা হচ্ছে।

চুক্তিতে ব্র্যাক ব্যাংকের পক্ষে ব্যাংকটির অ্যাডিশনাল ম্যানেজিং ডিরেক্টর অ্যান্ড হেড অব এসএমই ব্যাংকিং সৈয়দ আব্দুল মোমেন এবং ওয়ানট্রুভ্যালুর পক্ষে ট্রুভ্যালু বাংলাদেশের ম্যানেজিং ডিরেক্টর শরাওয়াত ইসলাম, সিএফএস্বাক্ষর করেন।

অনুষ্ঠানে সৈয়দ আব্দুল মোমেন বলেন, “সবুজ অর্থায়ন ইতিমধ্যেই আমাদের এসএমই পোর্টফোলিওতে বিশেষ গুরুত্ব পাচ্ছে এবং এই উদ্যোগ আমাদের কার্যক্রমকে আরও সম্প্রসারিত করতে সহায়তা করবে। বাংলাদেশের শীর্ষ এসএমই ব্যাংক হিসেবে আমরা বিশ্বাস করি,বর্তমানে ব্যবসার প্রতিযোগিতামূলক সক্ষমতার অন্যতম প্রধান চালিকাশক্তি হলো টেকসইতা। সবুজ অর্থায়ন আরও সহজলভ্য করে আমরা উদ্যোক্তাদের টেকসই প্রযুক্তি গ্রহণে উৎসাহিত করতে, তাদের ব্যবসাকে আরও শক্তিশালী করতে এবং অর্থনীতি ও পরিবেশেদীর্ঘমেয়াদি ইতিবাচকপ্রভাব সৃষ্টিতে সহায়তা করতে চাই।”

শরাওয়াত ইসলাম, সিএফএ বলেন, “বাংলাদেশের এসএমই উদ্যোক্তারা ক্রমেই গ্রিন টেকনোলজিতে বিনিয়োগে আগ্রহী হচ্ছেন। তবে অর্থায়নের সুযোগ পাওয়া এবং পরিবেশগত ইতিবাচক প্রভাব পরিমাপ ও প্রদর্শনের ক্ষেত্রে এখনও অনেকেই চ্যালেঞ্জের মুখোমুখি হচ্ছেন। এই অংশীদারিত্বের মাধ্যমে আমরা অর্থায়নের সঙ্গে ব্যবসাকে যুক্ত করার পাশাপাশি উদ্যোক্তাদের টেকসই কার্যক্রমের ফলাফল পরিমাপ ও যাচাইয়ের সক্ষমতা আরও শক্তিশালী করতে চাই।”

বাংলাদেশের বৃহত্তম এসএমই ব্যাংক হিসেবে ব্র্যাক ব্যাংক উদ্ভাবনী সল্যুশনের মাধ্যমে টেকসই অর্থায়নের প্রসারে ধারাবাহিকভাবে কাজ করে যাচ্ছে। এতে উদ্যোক্তারা দায়িত্বশীলভাবে ব্যবসা সম্প্রসারণের পাশাপাশি দেশের দীর্ঘমেয়াদি অর্থনৈতিক ও পরিবেশগত লক্ষ্য অর্জনে ভূমিকা রাখতে পারছেন।

উল্লেখ্য, ওয়ানট্রুভ্যালু (ওটিভি) একটি বিনিয়োগ ব্যবস্থাপনা ও পরামর্শক প্রতিষ্ঠান, যা বেসরকারি খাতের মূলধনকে ক্লাইমেট-সল্যুশনভিত্তিক উদ্যোগে সংযুক্ত করে সম্ভাব্য মার্কেটে সবুজ অর্থায়ন প্রবৃদ্ধি ত্বরান্বিত করছে। ওয়ান টু ওয়াচ এবং ট্রুভ্যালু-এর যৌথ উদ্যোগে প্রতিষ্ঠিত এই প্রতিষ্ঠানটি পাঁচটি দেশে নিজেদের দুই দশকেরও বেশি সময়ের বিনিয়োগ ও ব্যবসা উন্নয়ন অভিজ্ঞতা কাজে লাগিয়ে এমন সব ব্যবসাকে সহায়তা করে, যারা আর্থিক মুনাফার পাশাপাশি পরিমাপযোগ্য পরিবেশগত ও সামাজিক প্রভাব সৃষ্টিতে কাজ করে।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

সর্বাধিক পঠিত

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Design & Developed BY ThemesBazar.Com