‘ফ্লপ সিনেমা’ বিতর্কে আলিয়ার নামে ভাইরাল পোস্ট

ছবি সংগৃহীত

অনলাইন ডেস্ক : বলিউড অভিনেত্রী আলিয়া ভাটকে ঘিরে আবারও শুরু হয়েছে নতুন বিতর্ক। সম্প্রতি মুক্তিপ্রাপ্ত তার সিনেমা ‘আলফা’ বক্স অফিসে প্রত্যাশিত সাফল্য না পাওয়ার পর সামাজিক যোগাযোগমাধ্যমে তাকে নিয়ে ব্যাপক সমালোচনা শুরু হয়। এরই মধ্যে আলিয়ার নামে একটি বিতর্কিত ইনস্টাগ্রাম স্টোরির স্ক্রিনশট ভাইরাল হয়েছে, যা নিয়ে চলছে ব্যাপক আলোচনা।

‘আলফা’ মুক্তির আগেই অ্যাকশনধর্মী চরিত্রে আলিয়ার উপস্থিতি নিয়ে প্রশ্ন তুলেছিলেন অনেক দর্শক। কারও মতে, এ ধরনের চরিত্রে তাকে মানায় না। আবার কেউ কেউ দাবি করেন, তার জায়গায় প্রিয়াঙ্কা চোপড়া কিংবা দীপিকা পাড়ুকোনের মতো অভিনেত্রীকে নেওয়া হলে আরও মানানসই হতো।

সিনেমাটি মুক্তির পর বক্স অফিসে প্রত্যাশিত সাড়া না মেলায় সমালোচনার ঝড় আরও তীব্র হয়। ঠিক সেই সময়ই সামাজিক যোগাযোগমাধ্যমে আলিয়ার নামে একটি ইনস্টাগ্রাম স্টোরির স্ক্রিনশট ছড়িয়ে পড়ে।

ভাইরাল সেই পোস্টে দাবি করা হয়, আলিয়া ট্রোলকারীদের উদ্দেশে লিখেছেন, ‘আমার সিনেমাকে ফ্লপ বলে সমালোচনা করার তোমরা কে? আমি চাইলে টাকা দিয়ে পুরস্কার কিনে নিতে পারি।’

এতেই শেষ নয়। পোস্টে আরও লেখা ছিল, ‘আমি তো “তুম্বাড় ২”- এ অভিনয়ের সুযোগ পেয়েছি, তোমরা কী পেয়েছ? কোনো নারীর সাফল্যই তোমাদের সহ্য হয় না। করণ জোহর আমার পাশে আছেন। কারও বাবার ক্ষমতা নেই, আমার ক্ষতি করার।’

পোস্টটি ছড়িয়ে পড়ার পর সামাজিক যোগাযোগমাধ্যমে শুরু হয় ব্যাপক আলোচনা। একাংশের দাবি, দীর্ঘদিনের ট্রোলিংয়ের জবাব দিতেই এমন মন্তব্য করেছেন আলিয়া। অন্যদিকে তার ভক্তদের দাবি, এটি সম্পূর্ণ ভুয়া পোস্ট এবং অভিনেত্রী তার ভেরিফায়েড ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে এমন কোনো স্টোরি শেয়ার করেননি।

এখন পর্যন্ত আলিয়া ভাট বা তার টিমের পক্ষ থেকে ভাইরাল পোস্টটি নিয়ে আনুষ্ঠানিক কোনো প্রতিক্রিয়া জানানো হয়নি। ফলে পোস্টটির সত্যতা নিশ্চিত হওয়া যায়নি।

তবে বলিউড-সংশ্লিষ্ট বিভিন্ন সূত্রের দাবি, এটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভুয়া পোস্ট।

সাম্প্রতিক সময়ে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ও সম্পাদনার মাধ্যমে তারকাদের নামে এ ধরনের বিভ্রান্তিকর পোস্ট তৈরি করে ছড়িয়ে দেওয়ার ঘটনা বেড়েছে। তাই ভাইরাল কোনো পোস্ট বিশ্বাস করার আগে সংশ্লিষ্ট ব্যক্তির ভেরিফায়েড সামাজিক যোগাযোগমাধ্যমের অ্যাকাউন্ট বা নির্ভরযোগ্য সূত্র থেকে তথ্য যাচাই করার পরামর্শ দিচ্ছেন সংশ্লিষ্টরা।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

» ‘লং মার্চের’ নামে বিরোধীদল গণতন্ত্র বিনষ্টের চেষ্টা করছে: রিজভী

» মাতৃত্বের পর শারীরিক পরিবর্তন নিয়ে কটাক্ষ, বিপাশার ক্ষোভ

» ঢাকার যানজট নিরসনে ৪ টার্মিনাল দ্রুত সরিয়ে নেওয়া হচ্ছে : সড়ক প্রতিমন্ত্রী

» ইনসাফভিত্তিক ও জনকল্যাণমুখী রাষ্ট্র প্রতিষ্ঠায় সরকার কাজ করছে: স্বরাষ্ট্রমন্ত্রী

» প্রবাসীদের সমস্যা সমাধানে গবেষণা করা হয়েছে: সংসদে প্রতিমন্ত্রী নুর

» রক্তপাতের বিনিময়ে আসা গণতন্ত্রকে রক্ষা করতে চাই: রাষ্ট্রপতি

» বিধান লঙ্ঘন করে এস আলমের প্রতিষ্ঠানকে ঋণ কেন, হান্নানের প্রশ্নে অর্থমন্ত্রী বললেন সচল কোম্পানি বন্ধ করা যায় না

» বিনা সুদে কৃষিঋণ বিতরণের আপাতত কোনো পরিকল্পনা নেই: সংসদে অর্থমন্ত্রী

» রাষ্ট্রপতির আদেশে এনবিআর আন্দোলনে অংশ নেওয়া ২০ কর্মকর্তার শাস্তি বাতিল

» সম্পত্তি হস্তান্তর সংশোধন বিল কোরআন-সুন্নাহ বিরোধী, পাস না করার আহ্বান জামায়াত এমপির

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

‘ফ্লপ সিনেমা’ বিতর্কে আলিয়ার নামে ভাইরাল পোস্ট

ছবি সংগৃহীত

অনলাইন ডেস্ক : বলিউড অভিনেত্রী আলিয়া ভাটকে ঘিরে আবারও শুরু হয়েছে নতুন বিতর্ক। সম্প্রতি মুক্তিপ্রাপ্ত তার সিনেমা ‘আলফা’ বক্স অফিসে প্রত্যাশিত সাফল্য না পাওয়ার পর সামাজিক যোগাযোগমাধ্যমে তাকে নিয়ে ব্যাপক সমালোচনা শুরু হয়। এরই মধ্যে আলিয়ার নামে একটি বিতর্কিত ইনস্টাগ্রাম স্টোরির স্ক্রিনশট ভাইরাল হয়েছে, যা নিয়ে চলছে ব্যাপক আলোচনা।

‘আলফা’ মুক্তির আগেই অ্যাকশনধর্মী চরিত্রে আলিয়ার উপস্থিতি নিয়ে প্রশ্ন তুলেছিলেন অনেক দর্শক। কারও মতে, এ ধরনের চরিত্রে তাকে মানায় না। আবার কেউ কেউ দাবি করেন, তার জায়গায় প্রিয়াঙ্কা চোপড়া কিংবা দীপিকা পাড়ুকোনের মতো অভিনেত্রীকে নেওয়া হলে আরও মানানসই হতো।

সিনেমাটি মুক্তির পর বক্স অফিসে প্রত্যাশিত সাড়া না মেলায় সমালোচনার ঝড় আরও তীব্র হয়। ঠিক সেই সময়ই সামাজিক যোগাযোগমাধ্যমে আলিয়ার নামে একটি ইনস্টাগ্রাম স্টোরির স্ক্রিনশট ছড়িয়ে পড়ে।

ভাইরাল সেই পোস্টে দাবি করা হয়, আলিয়া ট্রোলকারীদের উদ্দেশে লিখেছেন, ‘আমার সিনেমাকে ফ্লপ বলে সমালোচনা করার তোমরা কে? আমি চাইলে টাকা দিয়ে পুরস্কার কিনে নিতে পারি।’

এতেই শেষ নয়। পোস্টে আরও লেখা ছিল, ‘আমি তো “তুম্বাড় ২”- এ অভিনয়ের সুযোগ পেয়েছি, তোমরা কী পেয়েছ? কোনো নারীর সাফল্যই তোমাদের সহ্য হয় না। করণ জোহর আমার পাশে আছেন। কারও বাবার ক্ষমতা নেই, আমার ক্ষতি করার।’

পোস্টটি ছড়িয়ে পড়ার পর সামাজিক যোগাযোগমাধ্যমে শুরু হয় ব্যাপক আলোচনা। একাংশের দাবি, দীর্ঘদিনের ট্রোলিংয়ের জবাব দিতেই এমন মন্তব্য করেছেন আলিয়া। অন্যদিকে তার ভক্তদের দাবি, এটি সম্পূর্ণ ভুয়া পোস্ট এবং অভিনেত্রী তার ভেরিফায়েড ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে এমন কোনো স্টোরি শেয়ার করেননি।

এখন পর্যন্ত আলিয়া ভাট বা তার টিমের পক্ষ থেকে ভাইরাল পোস্টটি নিয়ে আনুষ্ঠানিক কোনো প্রতিক্রিয়া জানানো হয়নি। ফলে পোস্টটির সত্যতা নিশ্চিত হওয়া যায়নি।

তবে বলিউড-সংশ্লিষ্ট বিভিন্ন সূত্রের দাবি, এটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভুয়া পোস্ট।

সাম্প্রতিক সময়ে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ও সম্পাদনার মাধ্যমে তারকাদের নামে এ ধরনের বিভ্রান্তিকর পোস্ট তৈরি করে ছড়িয়ে দেওয়ার ঘটনা বেড়েছে। তাই ভাইরাল কোনো পোস্ট বিশ্বাস করার আগে সংশ্লিষ্ট ব্যক্তির ভেরিফায়েড সামাজিক যোগাযোগমাধ্যমের অ্যাকাউন্ট বা নির্ভরযোগ্য সূত্র থেকে তথ্য যাচাই করার পরামর্শ দিচ্ছেন সংশ্লিষ্টরা।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

সর্বাধিক পঠিত

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Design & Developed BY ThemesBazar.Com