৫ আগস্টের পর আজ পর্যন্ত বিন্দুমাত্র সংস্কার হয়নি: আবু হেনা রাজ্জাকি

ছবি সংগৃহীত

অনলাইন ডেস্ক : ২০২৪ সালের ৫ আগস্টের পর আজ পর্যন্ত বিন্দুমাত্র সংস্কার হয়নি বলে মন্তব্য করেছেন রাজনৈতিক বিশ্লেষক ও সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী আবু হেনা রাজ্জাকি। সম্প্রতি একটি বেসরকারি টেলিভিশনের টক শো তো তিনি এ মন্তব্য করেন।

সুপ্রিম কোর্টের এই আইনজীবী বলেন, ‘স্বাধীন বিচার ব্যবস্থার প্রথম শর্তই হলো একটা পৃথক সচিবালয়। সেই সচিবালয়টা কিন্তু হয়েছিল, সেটাকে কেন বিলুপ্ত করা হলো এবং তাদের কর্মকর্তা-কর্মচারী আইন মন্ত্রণালয়ের অধীনে ন্যস্ত করা হলো? জুলাই সনদ বাদ দিলাম, গণভোট বাদ দিলাম, আপনার ৩১ দফার মধ্যেই কিন্তু এটা আছে। সেটা বিলুপ্ত হলো কেন?’

তিনি আরও বলেন, “আমি কীভাবে তাহলে আস্থায় নেব? আমি বিচার বিভাগকে যখন নির্বাহী বিভাগের আস্থায় নিচ্ছি তখন বারবার ইউনুস সাহেবের কথা মনে পড়ে। ইউনুস সাহেব বলেছিল ‘ছাত্ররা আমার নিয়োগকর্তা’

আজকে বিচার বিভাগের এই সচিবালয় বিলুপ্ত করার মানে হচ্ছে এই যে, নির্বাহী বিভাগ যেখান থেকে হাঁটবে, যেকোনো মন্ত্রী যখন কারো পাশ দিয়ে হাঁটবে, বিচারালয়ের বিচারক তাকে দেখলেই মনে করবে ‘উনি আমার নিয়োগকর্তা’।”

এ রাজনৈতিক বিশ্লেষক আরও বলেন, ‘এটাকে দূর করতে এই একটা কাজ শুধু করেন, আমি নিশ্চিত করে বলতে পারি, বাংলাদেশ ৮০ শতাংশ ঠিক হয়ে যাবে এবং এটা না করার মানেই হচ্ছে এই যে, দুর্নীতি চলমান থাকবে মানবাধিকার লঙ্ঘন থাকবে। কেননা এই যেমন মানবাধিকার কমিশনটা আমরা এলাও করলাম না, কিন্তু ফেরত আনলাম ২০০৯ শেখ হাসিনার করা কমিশন। তার মানে পরিষ্কার একটা চিত্র আমরা পাচ্ছি, এই দেশে দুর্নীতি চলমান থাকবে, কেউ করে চলে যাবে, আবার কেউ এসে করবে, এই ধারাবাহিকতা বজায় রাখবে। সূএ :বার্তা বাজার/ ডটকম

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

» অপোর শপ ম্যানেজার হিসেবে জয়েন করেছে জামাল ভূঁইয়া

» বালুবাহী ট্রাকের চাপায় ভ্যানচালক নিহত

» জনস্বার্থে ৭৫ ইউনিট পর্যন্ত বিদ্যুতের দাম বাড়ানো হয়নি: মন্ত্রী টুকু

» বন্যার্তদের পুনর্বাসন না হওয়া পর্যন্ত পাশে থাকবে সরকার : অর্থমন্ত্রী

» এআই কনটেন্ট শনাক্তে নতুন উদ্যোগ টিকটকের

» পাকা আমের সন্দেশ তৈরির রেসিপি জেনে নিন

» দুর্যোগ মোকাবিলায় সরকারের সব ধরনের প্রস্তুতি রয়েছে : স্বরাষ্ট্রমন্ত্রী

» যুক্তরাষ্ট্রের সর্বশেষ হামলায় নিহত ৮, মোট প্রাণহানি ৩৮

» আমরা সংবিধান সংশোধন করতে চাই, কখনও সংস্কারের কথা বলিনি : মির্জা ফখরুল

» বিভিন্ন অপরাধে জড়িত ১১ জন গ্রেফতার

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

৫ আগস্টের পর আজ পর্যন্ত বিন্দুমাত্র সংস্কার হয়নি: আবু হেনা রাজ্জাকি

ছবি সংগৃহীত

অনলাইন ডেস্ক : ২০২৪ সালের ৫ আগস্টের পর আজ পর্যন্ত বিন্দুমাত্র সংস্কার হয়নি বলে মন্তব্য করেছেন রাজনৈতিক বিশ্লেষক ও সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী আবু হেনা রাজ্জাকি। সম্প্রতি একটি বেসরকারি টেলিভিশনের টক শো তো তিনি এ মন্তব্য করেন।

সুপ্রিম কোর্টের এই আইনজীবী বলেন, ‘স্বাধীন বিচার ব্যবস্থার প্রথম শর্তই হলো একটা পৃথক সচিবালয়। সেই সচিবালয়টা কিন্তু হয়েছিল, সেটাকে কেন বিলুপ্ত করা হলো এবং তাদের কর্মকর্তা-কর্মচারী আইন মন্ত্রণালয়ের অধীনে ন্যস্ত করা হলো? জুলাই সনদ বাদ দিলাম, গণভোট বাদ দিলাম, আপনার ৩১ দফার মধ্যেই কিন্তু এটা আছে। সেটা বিলুপ্ত হলো কেন?’

তিনি আরও বলেন, “আমি কীভাবে তাহলে আস্থায় নেব? আমি বিচার বিভাগকে যখন নির্বাহী বিভাগের আস্থায় নিচ্ছি তখন বারবার ইউনুস সাহেবের কথা মনে পড়ে। ইউনুস সাহেব বলেছিল ‘ছাত্ররা আমার নিয়োগকর্তা’

আজকে বিচার বিভাগের এই সচিবালয় বিলুপ্ত করার মানে হচ্ছে এই যে, নির্বাহী বিভাগ যেখান থেকে হাঁটবে, যেকোনো মন্ত্রী যখন কারো পাশ দিয়ে হাঁটবে, বিচারালয়ের বিচারক তাকে দেখলেই মনে করবে ‘উনি আমার নিয়োগকর্তা’।”

এ রাজনৈতিক বিশ্লেষক আরও বলেন, ‘এটাকে দূর করতে এই একটা কাজ শুধু করেন, আমি নিশ্চিত করে বলতে পারি, বাংলাদেশ ৮০ শতাংশ ঠিক হয়ে যাবে এবং এটা না করার মানেই হচ্ছে এই যে, দুর্নীতি চলমান থাকবে মানবাধিকার লঙ্ঘন থাকবে। কেননা এই যেমন মানবাধিকার কমিশনটা আমরা এলাও করলাম না, কিন্তু ফেরত আনলাম ২০০৯ শেখ হাসিনার করা কমিশন। তার মানে পরিষ্কার একটা চিত্র আমরা পাচ্ছি, এই দেশে দুর্নীতি চলমান থাকবে, কেউ করে চলে যাবে, আবার কেউ এসে করবে, এই ধারাবাহিকতা বজায় রাখবে। সূএ :বার্তা বাজার/ ডটকম

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

সর্বাধিক পঠিত

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Design & Developed BY ThemesBazar.Com