এইচএসসি পরীক্ষা ঘিরে ডিএমপির ৫ নির্দেশনা

ফাইল ছবি

অনলাইন ডেস্ক : আগামী ২ জুলাই অনুষ্ঠিতব্য এইচএসসি ও সমমান পরীক্ষাকে কেন্দ্র করে পাঁচ নির্দেশনা দিয়েছে ঢাকা মহানগর পুলিশ(ডিএমপি)।

মঙ্গলবার (৩০ জুন)  ডিএমপি কমিশনার মোসলেহ উদ্দিন আহমদ স্বাক্ষরিত এক গণবিজ্ঞপ্তিতে এসব নির্দেশনা দেওয়া হয়।

নির্দেশনায় নগরবাসী ও যানবাহন চালকদের এই নির্দেশনাগুলো মেনে চলার জন্য বিশেষভাবে অনুরোধ জানানো হয়েছে। পরীক্ষা চলাকালীন কেন্দ্রগুলোতে পরীক্ষার্থীদের যাতায়াত নির্বিঘ্ন করতে এবং নগরীর ট্রাফিক ব্যবস্থাপনা স্বাভাবিক রাখতে বিশেষ এই নির্দেশনা।

পাঁচ নির্দেশনার মধ্যে: পরীক্ষার্থীদের হাতে যথেষ্ট সময় নিয়ে পরীক্ষা কেন্দ্রের উদ্দেশ্যে রওনা হওয়ার জন্য বলা হয়েছে।

যেসব পরীক্ষার্থী ব্যক্তিগত যানবাহনে আসবে, তারা কেন্দ্রের ঠিক সামনে না নেমে ট্রাফিক জট এড়াতে একটু দূরে কম ব্যস্ত কোনো স্থানে নামবে এবং হেঁটে কেন্দ্রে প্রবেশ করবে। পরীক্ষা শেষে ফেরার সময়ও একইভাবে কিছুটা দূর থেকে গাড়িতে উঠতে হবে।

কোনো অবস্থাতেই পরীক্ষা কেন্দ্রের নিকটবর্তী সড়কে যানবাহন পার্কিং করে রাখা যাবে না। এই নিয়ম অমান্য করলে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

অভিভাবকবৃন্দকে পরীক্ষা কেন্দ্রের আশেপাশের সড়কে অবস্থান না করার জন্য বিশেষভাবে অনুরোধ করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, রাস্তায় অবস্থান করে যান চলাচলে বিঘ্ন সৃষ্টি করলে তা ‘সড়ক পরিবহন আইন ২০১৮’ অনুযায়ী অর্থদণ্ড যোগ্য অপরাধ হিসেবে গণ্য হবে।

পরীক্ষার্থীদের কেন্দ্রে আসা-যাওয়ার সুবিধার্থে পরীক্ষা শুরুর আগে (সকাল ০৭:৩০ টা থেকে সকাল ১০:০০ টা পর্যন্ত) পরীক্ষার্থী ব্যতীত অন্য সাধারণ যাত্রীদের জরুরি প্রয়োজন ছাড়া পরীক্ষা কেন্দ্র সংলগ্ন সড়কসমূহ যথাসম্ভব পরিহার করে চলার অনুরোধ করা হয়েছে।

আগামী ২ জুলাই সকাল ১০টা থেকে পরীক্ষা শুরু হবে। ঢাকা মহানগরীর ৩০৯টি কেন্দ্রে একযোগে এই পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

» খেলাকে পেশা হিসেবে প্রতিষ্ঠার লক্ষ্যে কাজ করছে সরকার : সমাজকল্যাণ মন্ত্রী

» ব্রাহ্মণবাড়িয়া জেলা কারাগারে বন্দিদের জন্য ব্যতিক্রমী উদ্যোগ

» নিউরোসায়েন্সেস হাসপাতালে বাড়ছে ৫০০ শয্যা, কাল উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

» হরমুজ প্রণালিতে তেলবাহী ট্যাংকারে ড্রোন হামলা

» ইরানের মাটির নিচে কী আছে? বিরল খনিজের খোঁজে যাচ্ছে চীনের বিজ্ঞানীরা

» ভাইয়ের সম্পত্তিতে বোনের উত্তরাধিকার দাবি গ্রহণযোগ্য নয়: হাইকোর্ট

» মাদক কারবারিদের ছুরিকাঘাতে যুবদল নেতা আহত

» শিপইয়ার্ডে বিষাক্ত গ্যাসে মৃতের সংখ্যা বেড়ে ৭

» ডিমের ডজন ১৫০ টাকা, সবজিও এখনো চড়া

» কিশোর গ্যাং লিডার এলেক্স ইমন হত্যায় ৪জন গ্রেফতার

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

এইচএসসি পরীক্ষা ঘিরে ডিএমপির ৫ নির্দেশনা

ফাইল ছবি

অনলাইন ডেস্ক : আগামী ২ জুলাই অনুষ্ঠিতব্য এইচএসসি ও সমমান পরীক্ষাকে কেন্দ্র করে পাঁচ নির্দেশনা দিয়েছে ঢাকা মহানগর পুলিশ(ডিএমপি)।

মঙ্গলবার (৩০ জুন)  ডিএমপি কমিশনার মোসলেহ উদ্দিন আহমদ স্বাক্ষরিত এক গণবিজ্ঞপ্তিতে এসব নির্দেশনা দেওয়া হয়।

নির্দেশনায় নগরবাসী ও যানবাহন চালকদের এই নির্দেশনাগুলো মেনে চলার জন্য বিশেষভাবে অনুরোধ জানানো হয়েছে। পরীক্ষা চলাকালীন কেন্দ্রগুলোতে পরীক্ষার্থীদের যাতায়াত নির্বিঘ্ন করতে এবং নগরীর ট্রাফিক ব্যবস্থাপনা স্বাভাবিক রাখতে বিশেষ এই নির্দেশনা।

পাঁচ নির্দেশনার মধ্যে: পরীক্ষার্থীদের হাতে যথেষ্ট সময় নিয়ে পরীক্ষা কেন্দ্রের উদ্দেশ্যে রওনা হওয়ার জন্য বলা হয়েছে।

যেসব পরীক্ষার্থী ব্যক্তিগত যানবাহনে আসবে, তারা কেন্দ্রের ঠিক সামনে না নেমে ট্রাফিক জট এড়াতে একটু দূরে কম ব্যস্ত কোনো স্থানে নামবে এবং হেঁটে কেন্দ্রে প্রবেশ করবে। পরীক্ষা শেষে ফেরার সময়ও একইভাবে কিছুটা দূর থেকে গাড়িতে উঠতে হবে।

কোনো অবস্থাতেই পরীক্ষা কেন্দ্রের নিকটবর্তী সড়কে যানবাহন পার্কিং করে রাখা যাবে না। এই নিয়ম অমান্য করলে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

অভিভাবকবৃন্দকে পরীক্ষা কেন্দ্রের আশেপাশের সড়কে অবস্থান না করার জন্য বিশেষভাবে অনুরোধ করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, রাস্তায় অবস্থান করে যান চলাচলে বিঘ্ন সৃষ্টি করলে তা ‘সড়ক পরিবহন আইন ২০১৮’ অনুযায়ী অর্থদণ্ড যোগ্য অপরাধ হিসেবে গণ্য হবে।

পরীক্ষার্থীদের কেন্দ্রে আসা-যাওয়ার সুবিধার্থে পরীক্ষা শুরুর আগে (সকাল ০৭:৩০ টা থেকে সকাল ১০:০০ টা পর্যন্ত) পরীক্ষার্থী ব্যতীত অন্য সাধারণ যাত্রীদের জরুরি প্রয়োজন ছাড়া পরীক্ষা কেন্দ্র সংলগ্ন সড়কসমূহ যথাসম্ভব পরিহার করে চলার অনুরোধ করা হয়েছে।

আগামী ২ জুলাই সকাল ১০টা থেকে পরীক্ষা শুরু হবে। ঢাকা মহানগরীর ৩০৯টি কেন্দ্রে একযোগে এই পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

সর্বাধিক পঠিত

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Design & Developed BY ThemesBazar.Com