পাঠ্যবইয়ে থাকছে না ওসমান হাদির বীরত্বগাথা, এই চক্রান্ত কোনো ভাবেই সফল হতে দেবো না: হাদির বোন

ছবি সংগৃহীত

অনলাইন ডেস্ক : পাঠ্যবইয়ে ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরিফ ওসমান হাদির বীরত্বগাথা তুলে ধরার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। ২০২৮ সালের বইয়ে তাঁর জীবন, কর্ম, শাহাদাত ও পরবর্তী ঘটনাগুলো তুলে ধরে পাঠ্য রাখা হবে বলে জানা গিয়েছিল। জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যবই পরিমার্জন-সংক্রান্ত কমিটির এক বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়। ১০ জুন শিক্ষা মন্ত্রণালয়ে এ সভা অনুষ্ঠিত হয়েছিল।

তবে সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে, আগামী ২০২৭ শিক্ষাবর্ষের পাঠ্যপুস্তকে শহীদ শরীফ ওসমান বিন হাদির বীরত্বগাথা যুক্ত হচ্ছে না। তবে ২০২৮ শিক্ষাবর্ষে এটি যুক্ত হবে কি না, তা পরবর্তী সময়ে সংশ্লিষ্ট পরিকল্পনা ও বিষয়ভিত্তিক কমিটি নির্ধারণ করবে।

এমন খবরে ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন শহীদ শরিফ ওসমান হাদির বোন মাসুমা হাদি। মঙ্গলবার (২৩ জুন) রাত ৮টা ৪ মিনিটে সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট করেন তিনি।

মাসুমা হাদি লিখেছেন, ‘আমার ভাই যেদিন শহীদ হলেন; সেদিন থেকেই আমি রাষ্ট্রের কাছে দাবি জানিয়ে আাসছি। পাঠ্যপুস্তকে আমার ভাই শহীদ শরীফ ওসমান হাদির বীরত্বগাথা জীবনী যুক্ত করতে হবে। নতুন বাংলাদেশে নির্বাচিত সরকার সেই দাবি আমলে নিয়ে পঞ্চম শ্রেণির বাংলাদেশ বিশ্ব পরিচয়ে শহীদ ওসমান হাদির বীরত্বগাথা জীবনী সংযুক্ত করার সিদ্ধান্ত নেয়।

তার জন্য আমি সরকারকে ধন্যবাদ জানিয়েছি যেমন; তেমনি সরকারকে প্রশ্ন করেছি। যে, শুধু পঞ্চম শ্রেণির পাঠ্যবইয়ে শহীদ ওসমান হাদির বীরত্বগাথা জীবনী কেন? ওসমান হাদি শুধু শিশুদের আইডল নয়, ওসমান হাদি বাংলাদেশের শিশু, কিশোর, তরুণ, যুবক, এমনকি বৃদ্ধ জনগোষ্ঠীরও আইডল। তাই তাঁর বীরত্বগাথা জীবনী শিশু শ্রেণি থেকে শুরু করে বিশ্ববিদ্যালয়ের পাঠ্যপুস্তকেও সংযুক্ত করতে হবে।

কিন্তু সামাজিক যোগাযোগমাধ্যমে দেখতে পেলাম, শহীদ ওসমান হাদির বীরত্বগাথা জীবনী পাঠ্যবইয়ে যুক্ত হচ্ছে না। এত বড় দুঃসাহস কে বা কারা দেখাচ্ছে, এই চক্রান্ত কোনো ভাবেই আমরা সফল হতে দেবো না। ইনশাআল্লাহ।

আমি সরকারের কাছে বিনয়ের সাথে বলতে চাই, এই আত্মঘাতী সিদ্ধান্ত থেকে সরকার অবশ্যই ফিরে আসবেন। এবং শহীদ ওসমান হাদির বীরত্বগাথা জীবনী পাঠ্যপুস্তকে সংযুক্ত করার সিদ্ধান্তে অটুট থাকবেন। এবং বাংলাদেশের ১৬ কোটি মানুষের আকাঙ্ক্ষা বাস্তবায়ন করবেন।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

» জাসদ কার্যালয়ে যুবদলের অবস্থান গণতান্ত্রিক সংস্কৃতির পরিপন্থী: জিএম কাদের

» যুবদলের অভ্যন্তরীণ শৃঙ্খলা রক্ষায় জরুরি নির্দেশনা

» সালমান মুক্তাদিরকে মিথ্যাবাদী রাখাল বালক বললেন আবিদুল ইসলাম খান

» প্রাথমিকে নিয়োগ বিতর্ক, শিক্ষামন্ত্রীর আশ্বাসে আন্দোলন স্থগিত

» জাতিসংঘে প্রধানমন্ত্রীর নেতৃত্বে অংশগ্রহণে মন্ত্রিসভার অভিনন্দন

» রাষ্ট্রপতির সঙ্গে ৭ দেশের রাষ্ট্রদূত ও ইইউ প্রতিনিধিদলের সাক্ষাৎ

» মুক্তিযোদ্ধাদের প্রকৃত তালিকা করে প্রতিবেদন তৈরির সুপারিশ

» জাতিসংঘ অধিবেশনে বাংলাদেশের অংশগ্রহণ সার্থক: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

» আগে মানসম্মত সেবা নিশ্চিত করুন, পরে ভাড়া সমন্বয়ের বিষয়টি বিবেচনা করা হবে: সড়কমন্ত্রী

» স্বাস্থ্যমন্ত্রীর সঙ্গে পাকিস্তানের হাইকমিশনারের সাক্ষাৎ

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

পাঠ্যবইয়ে থাকছে না ওসমান হাদির বীরত্বগাথা, এই চক্রান্ত কোনো ভাবেই সফল হতে দেবো না: হাদির বোন

ছবি সংগৃহীত

অনলাইন ডেস্ক : পাঠ্যবইয়ে ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরিফ ওসমান হাদির বীরত্বগাথা তুলে ধরার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। ২০২৮ সালের বইয়ে তাঁর জীবন, কর্ম, শাহাদাত ও পরবর্তী ঘটনাগুলো তুলে ধরে পাঠ্য রাখা হবে বলে জানা গিয়েছিল। জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যবই পরিমার্জন-সংক্রান্ত কমিটির এক বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়। ১০ জুন শিক্ষা মন্ত্রণালয়ে এ সভা অনুষ্ঠিত হয়েছিল।

তবে সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে, আগামী ২০২৭ শিক্ষাবর্ষের পাঠ্যপুস্তকে শহীদ শরীফ ওসমান বিন হাদির বীরত্বগাথা যুক্ত হচ্ছে না। তবে ২০২৮ শিক্ষাবর্ষে এটি যুক্ত হবে কি না, তা পরবর্তী সময়ে সংশ্লিষ্ট পরিকল্পনা ও বিষয়ভিত্তিক কমিটি নির্ধারণ করবে।

এমন খবরে ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন শহীদ শরিফ ওসমান হাদির বোন মাসুমা হাদি। মঙ্গলবার (২৩ জুন) রাত ৮টা ৪ মিনিটে সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট করেন তিনি।

মাসুমা হাদি লিখেছেন, ‘আমার ভাই যেদিন শহীদ হলেন; সেদিন থেকেই আমি রাষ্ট্রের কাছে দাবি জানিয়ে আাসছি। পাঠ্যপুস্তকে আমার ভাই শহীদ শরীফ ওসমান হাদির বীরত্বগাথা জীবনী যুক্ত করতে হবে। নতুন বাংলাদেশে নির্বাচিত সরকার সেই দাবি আমলে নিয়ে পঞ্চম শ্রেণির বাংলাদেশ বিশ্ব পরিচয়ে শহীদ ওসমান হাদির বীরত্বগাথা জীবনী সংযুক্ত করার সিদ্ধান্ত নেয়।

তার জন্য আমি সরকারকে ধন্যবাদ জানিয়েছি যেমন; তেমনি সরকারকে প্রশ্ন করেছি। যে, শুধু পঞ্চম শ্রেণির পাঠ্যবইয়ে শহীদ ওসমান হাদির বীরত্বগাথা জীবনী কেন? ওসমান হাদি শুধু শিশুদের আইডল নয়, ওসমান হাদি বাংলাদেশের শিশু, কিশোর, তরুণ, যুবক, এমনকি বৃদ্ধ জনগোষ্ঠীরও আইডল। তাই তাঁর বীরত্বগাথা জীবনী শিশু শ্রেণি থেকে শুরু করে বিশ্ববিদ্যালয়ের পাঠ্যপুস্তকেও সংযুক্ত করতে হবে।

কিন্তু সামাজিক যোগাযোগমাধ্যমে দেখতে পেলাম, শহীদ ওসমান হাদির বীরত্বগাথা জীবনী পাঠ্যবইয়ে যুক্ত হচ্ছে না। এত বড় দুঃসাহস কে বা কারা দেখাচ্ছে, এই চক্রান্ত কোনো ভাবেই আমরা সফল হতে দেবো না। ইনশাআল্লাহ।

আমি সরকারের কাছে বিনয়ের সাথে বলতে চাই, এই আত্মঘাতী সিদ্ধান্ত থেকে সরকার অবশ্যই ফিরে আসবেন। এবং শহীদ ওসমান হাদির বীরত্বগাথা জীবনী পাঠ্যপুস্তকে সংযুক্ত করার সিদ্ধান্তে অটুট থাকবেন। এবং বাংলাদেশের ১৬ কোটি মানুষের আকাঙ্ক্ষা বাস্তবায়ন করবেন।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

সর্বাধিক পঠিত

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Design & Developed BY ThemesBazar.Com