রাশিয়ার যুদ্ধক্ষেত্র থেকে বাংলাদেশি দুই যুবকের বাঁচার আকুতি

ছবি সংগৃহীত

অনলাইন ডেস্ক : রাশিয়ার যুদ্ধক্ষেত্র থেকে এক ভিডিও বার্তায় বাঁচার আকুতি জানিয়েছেন বাংলাদেশি দুই যুবক। সম্প্রতি এক ভিডিওতে দেখা যায় দুই বাংলাদেশি যুবক দেশে ফিরতে প্রধানমন্ত্রী তারেক রহমান ও দেশবাসীর সহযোগিতা চান।

ভিডিও বার্তায় শোনা যায়, এক যুবক অপরজনকে পরিচয় করিয়ে দিয়ে বলেন—মাইনুদ্দিন ভাই আমার সঙ্গে আছেন। উনার বাড়ি চাঁদপুর। তাবে তার পরিচয় দেননি তিনি।

বাঁচার আকুতি জানিয়ে ভিডিও বার্তায় তারা বলেন, আপনার কাছে একটা অনুরোধ, প্রধানমন্ত্রীর কাছে অনুরোধ আমাদেরকে বাঁচান।

চেষ্টা করেন। যেকোনো সময় আমাদের ফ্রন্টলাইনে পাঠিয়ে দেবে। আমরা মারা যেতে পারি যেকোনো সময়। ড্রোন হামলায়, গ্রেনেড হামলা অথবা মাইনে পা পড়ে মারা যেতে পারি।

এভাবে মৃত্যু চাই না আমরা। আমরা চাই আমাদের মৃত্যুর পরে আমাদের জানাজা হোক। এভাবে শিয়াল কুকুরের মতো আমরা মরতে চাই না। তারা বলেন, আমরা ৩০ জন লোক একসাথে রাশিয়াতে আসছিলাম। ৩০ জন একসাথে আসার পরে আমাদের এজেন্সি দুজন রাশিয়ানের হাতে তুলে দেয়।

তারা আমাদেরকে কম্পানিতে কাজ দেবে, কনস্ট্রাকশন সাইটে কাজ দেবে—এই সমস্ত কথাবার্তা বলে আমাদেরকে যুদ্ধক্ষেত্রে পাঠিয়ে দিয়েছে। এখানে আসার পরে আমাদের একটা ক্যাম্পে নিয়ে আসা হয়। ১৪ জনকে এক ক্যাম্পে পাঠানো হয়। আর আমাদের ১৬ জনকে আরেক ক্যাম্পে পাঠানো হয়। এখানে নিয়ে আসার পর আমাদেরকে তিন থেকে চার দিন ট্রেনিংয়ে পাঠানোর পর পাঁচজন-ছয়জন করে ফ্রন্টলাইনে পাঠানো হয়েছে যুদ্ধ করার জন্য।

কান্নাজড়িত কণ্ঠে তারা বলেন, আমাদের এখান থেকে ১২ জন মানুষ মারা গেছে। আমরা চারজন এখন জীবিত আছি। তবে আমরা চারজনই আহত। এই যে মাইনুদ্দিন ভাই আমার সঙ্গে আছেন, উনার বাড়ি চাঁদপুরে। উনি মাথায় ড্রোন হামলায় আহত হয়েছেন। আমি বাম হাতে আঘাত পেয়েছি। এখন আপনাদের কাছে, দেশবাসীর কাছে একটাই অনুরোধ, দেশের সরকারের কাছে অনুরোধ আমাদেরকে বাঁচান। আমাদেরকে রক্ষা করুন। হেল্প করুন।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

» জুলাই গণঅভ্যুত্থান: কথা না শুনলে টিভি চ্যানেল বন্ধ, ওবায়দুল কাদেরকে আরাফাত

» রিয়াদে সোফা কারখানায় অগ্নিকাণ্ডে ১৬ বাংলাদেশির মৃত্যু, পররাষ্ট্রমন্ত্রী-প্রতিমন্ত্রীর শোক

» ফ্যামিলি কার্ডে নিম্নবিত্তের ভাগ্যবদল, ১৬ আগস্ট শুরু আনুষ্ঠানিক বিতরণ

» ভুলত্রুটি পাওয়া গেলে সংশোধনে ব্যবস্থা নেওয়া হবে-খাতা পুনঃপরীক্ষণের প্রসঙ্গে শিক্ষামন্ত্রী

» ২২৬ মাদরাসায় পাস করেনি কেউ

» চীনে টাইফুন ডলফিনের তাণ্ডব, ভয়াবহ বন্যার শঙ্কা

» আঘাত করতে হয় লোহা গরম থাকতেই

» সৌদিতে সোফা কারখানায় অগ্নিকাণ্ডে নিহত ১৬ জনই বাংলাদেশি

» যশোর বোর্ডে এসএসসিতে পাসের হার ৬৬.২৭ শতাংশ, এগিয়ে মেয়েরা

» সড়কে দাঁড়িয়ে থাকা ট্রাকে প্রাইভেটকারের ধাক্কা, সহকারী জজ নিহত

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

রাশিয়ার যুদ্ধক্ষেত্র থেকে বাংলাদেশি দুই যুবকের বাঁচার আকুতি

ছবি সংগৃহীত

অনলাইন ডেস্ক : রাশিয়ার যুদ্ধক্ষেত্র থেকে এক ভিডিও বার্তায় বাঁচার আকুতি জানিয়েছেন বাংলাদেশি দুই যুবক। সম্প্রতি এক ভিডিওতে দেখা যায় দুই বাংলাদেশি যুবক দেশে ফিরতে প্রধানমন্ত্রী তারেক রহমান ও দেশবাসীর সহযোগিতা চান।

ভিডিও বার্তায় শোনা যায়, এক যুবক অপরজনকে পরিচয় করিয়ে দিয়ে বলেন—মাইনুদ্দিন ভাই আমার সঙ্গে আছেন। উনার বাড়ি চাঁদপুর। তাবে তার পরিচয় দেননি তিনি।

বাঁচার আকুতি জানিয়ে ভিডিও বার্তায় তারা বলেন, আপনার কাছে একটা অনুরোধ, প্রধানমন্ত্রীর কাছে অনুরোধ আমাদেরকে বাঁচান।

চেষ্টা করেন। যেকোনো সময় আমাদের ফ্রন্টলাইনে পাঠিয়ে দেবে। আমরা মারা যেতে পারি যেকোনো সময়। ড্রোন হামলায়, গ্রেনেড হামলা অথবা মাইনে পা পড়ে মারা যেতে পারি।

এভাবে মৃত্যু চাই না আমরা। আমরা চাই আমাদের মৃত্যুর পরে আমাদের জানাজা হোক। এভাবে শিয়াল কুকুরের মতো আমরা মরতে চাই না। তারা বলেন, আমরা ৩০ জন লোক একসাথে রাশিয়াতে আসছিলাম। ৩০ জন একসাথে আসার পরে আমাদের এজেন্সি দুজন রাশিয়ানের হাতে তুলে দেয়।

তারা আমাদেরকে কম্পানিতে কাজ দেবে, কনস্ট্রাকশন সাইটে কাজ দেবে—এই সমস্ত কথাবার্তা বলে আমাদেরকে যুদ্ধক্ষেত্রে পাঠিয়ে দিয়েছে। এখানে আসার পরে আমাদের একটা ক্যাম্পে নিয়ে আসা হয়। ১৪ জনকে এক ক্যাম্পে পাঠানো হয়। আর আমাদের ১৬ জনকে আরেক ক্যাম্পে পাঠানো হয়। এখানে নিয়ে আসার পর আমাদেরকে তিন থেকে চার দিন ট্রেনিংয়ে পাঠানোর পর পাঁচজন-ছয়জন করে ফ্রন্টলাইনে পাঠানো হয়েছে যুদ্ধ করার জন্য।

কান্নাজড়িত কণ্ঠে তারা বলেন, আমাদের এখান থেকে ১২ জন মানুষ মারা গেছে। আমরা চারজন এখন জীবিত আছি। তবে আমরা চারজনই আহত। এই যে মাইনুদ্দিন ভাই আমার সঙ্গে আছেন, উনার বাড়ি চাঁদপুরে। উনি মাথায় ড্রোন হামলায় আহত হয়েছেন। আমি বাম হাতে আঘাত পেয়েছি। এখন আপনাদের কাছে, দেশবাসীর কাছে একটাই অনুরোধ, দেশের সরকারের কাছে অনুরোধ আমাদেরকে বাঁচান। আমাদেরকে রক্ষা করুন। হেল্প করুন।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

সর্বাধিক পঠিত

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Design & Developed BY ThemesBazar.Com