ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ২০ শতাংশ রিপার ড্রোন ধ্বংস: ব্লুমবার্গ

ছবি সংগৃহীত

অনলাইন ডেস্ক : ইরান যুদ্ধে বড় ধরনের ক্ষয়ক্ষতির মুখে পড়েছে যুক্তরাষ্ট্র। এই অভিযানে মার্কিন সশস্ত্র বাহিনী তাদের দূরপাল্লার ‘এমকিউ-৯ রিপার’ ড্রোনের প্রায় এক-পঞ্চমাংশ (২০ শতাংশই) হারিয়েছে বলে এক প্রতিবেদনে জানিয়েছে সংবাদ সংস্থা ব্লুমবার্গ।

গত ফেব্রুয়ারির শেষের দিকে ইরানের ওপর মার্কিন হামলা শুরু হওয়ার পর থেকে এ পর্যন্ত দেশটির প্রতিরক্ষা বাহিনী দুই ডজনেরও বেশি রিপার ড্রোন ধ্বংস করেছে, যা যুদ্ধ শুরুর আগে পেন্টাগনের কাছে থাকা মোট ড্রোনের প্রায় ২০ শতাংশ।

উচ্চক্ষমতাসম্পন্ন সেন্সর এবং ক্যামেরাসমৃদ্ধ একেকটি এমকিউ-৯ রিপার ড্রোনের নির্মাণ ব্যয় প্রায় ৩ কোটি মার্কিন ডলার। এই ড্রোনগুলো হেলফায়ার মিসাইল এবং জেডিএএম-এর মতো দূরনিয়ন্ত্রিত ও নিখুঁত নিশানার বোমা বহনে সক্ষম।

ব্লুমবার্গের প্রতিবেদন অনুযায়ী, অভিযানে ক্ষতিগ্রস্ত হওয়ার পর বাতিল করা ড্রোনের সংখ্যা হিসাব করলে এই সংঘাতের শুরু থেকে এ পর্যন্ত মোট ড্রোনের ক্ষয়ক্ষতির সংখ্যা ৩০-এ পৌঁছাতে পারে। সবমিলিয়ে এই ড্রোন ধ্বংসের ঘটনায় যুক্তরাষ্ট্রের সামগ্রিক আর্থিক ক্ষতির পরিমাণ দাঁড়িয়েছে প্রায় ১০০ কোটি ডলারে।

সূত্র: তাস

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

» অপোর শপ ম্যানেজার হিসেবে জয়েন করেছে জামাল ভূঁইয়া

» বালুবাহী ট্রাকের চাপায় ভ্যানচালক নিহত

» জনস্বার্থে ৭৫ ইউনিট পর্যন্ত বিদ্যুতের দাম বাড়ানো হয়নি: মন্ত্রী টুকু

» বন্যার্তদের পুনর্বাসন না হওয়া পর্যন্ত পাশে থাকবে সরকার : অর্থমন্ত্রী

» এআই কনটেন্ট শনাক্তে নতুন উদ্যোগ টিকটকের

» পাকা আমের সন্দেশ তৈরির রেসিপি জেনে নিন

» দুর্যোগ মোকাবিলায় সরকারের সব ধরনের প্রস্তুতি রয়েছে : স্বরাষ্ট্রমন্ত্রী

» যুক্তরাষ্ট্রের সর্বশেষ হামলায় নিহত ৮, মোট প্রাণহানি ৩৮

» আমরা সংবিধান সংশোধন করতে চাই, কখনও সংস্কারের কথা বলিনি : মির্জা ফখরুল

» বিভিন্ন অপরাধে জড়িত ১১ জন গ্রেফতার

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ২০ শতাংশ রিপার ড্রোন ধ্বংস: ব্লুমবার্গ

ছবি সংগৃহীত

অনলাইন ডেস্ক : ইরান যুদ্ধে বড় ধরনের ক্ষয়ক্ষতির মুখে পড়েছে যুক্তরাষ্ট্র। এই অভিযানে মার্কিন সশস্ত্র বাহিনী তাদের দূরপাল্লার ‘এমকিউ-৯ রিপার’ ড্রোনের প্রায় এক-পঞ্চমাংশ (২০ শতাংশই) হারিয়েছে বলে এক প্রতিবেদনে জানিয়েছে সংবাদ সংস্থা ব্লুমবার্গ।

গত ফেব্রুয়ারির শেষের দিকে ইরানের ওপর মার্কিন হামলা শুরু হওয়ার পর থেকে এ পর্যন্ত দেশটির প্রতিরক্ষা বাহিনী দুই ডজনেরও বেশি রিপার ড্রোন ধ্বংস করেছে, যা যুদ্ধ শুরুর আগে পেন্টাগনের কাছে থাকা মোট ড্রোনের প্রায় ২০ শতাংশ।

উচ্চক্ষমতাসম্পন্ন সেন্সর এবং ক্যামেরাসমৃদ্ধ একেকটি এমকিউ-৯ রিপার ড্রোনের নির্মাণ ব্যয় প্রায় ৩ কোটি মার্কিন ডলার। এই ড্রোনগুলো হেলফায়ার মিসাইল এবং জেডিএএম-এর মতো দূরনিয়ন্ত্রিত ও নিখুঁত নিশানার বোমা বহনে সক্ষম।

ব্লুমবার্গের প্রতিবেদন অনুযায়ী, অভিযানে ক্ষতিগ্রস্ত হওয়ার পর বাতিল করা ড্রোনের সংখ্যা হিসাব করলে এই সংঘাতের শুরু থেকে এ পর্যন্ত মোট ড্রোনের ক্ষয়ক্ষতির সংখ্যা ৩০-এ পৌঁছাতে পারে। সবমিলিয়ে এই ড্রোন ধ্বংসের ঘটনায় যুক্তরাষ্ট্রের সামগ্রিক আর্থিক ক্ষতির পরিমাণ দাঁড়িয়েছে প্রায় ১০০ কোটি ডলারে।

সূত্র: তাস

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

সর্বাধিক পঠিত

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Design & Developed BY ThemesBazar.Com