সায়নী ঘোষের মাথার দাম কোটি রুপি ঘোষণা, যা বললেন সেই বিজেপি নেতা

অনলাইন ডেস্ক : পশ্চিমবঙ্গের তৃণমূল কংগ্রেসের সংসদ সদস্য ও অভিনেত্রী সায়নী ঘোষের মাথা কেটে আনলে এক কোটি রুপি পুরস্কার দেওয়া হবে—এমন একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। উত্তর প্রদেশের বুলন্দশহরের সেকান্দরাবাদের বিজেপি নেতা ও পৌর চেয়ারম্যান প্রদীপ দীক্ষিত এই ঘোষণা দিয়েছেন বলে অভিযোগ উঠেছে।

তবে ভিডিওটি ভুয়া এবং কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি ব্যবহার করে তৈরি করা হয়েছে দাবি করে অভিযোগ অস্বীকার করেছেন ওই বিজেপি নেতা।

গণমাধ্যমে দেওয়া এক বিবৃতিতে প্রদীপ দীক্ষিত বলেন, ‘আমি এ ধরনের কোনো বক্তব্য দেইনি। আমার ভাবমূর্তি ক্ষুণ্ন করতে কিছু দুষ্কৃতকারী কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি ব্যবহার করে ভিডিওটি বিকৃত ও কারসাজি করেছে।’

এর আগে, সমাবেশ চলাকালে ধারণ করা একটি ভিডিওতে প্রদীপ দীক্ষিতকে বলতে শোনা যায়, যে ব্যক্তি সায়নী ঘোষের কাটা মাথা এনে দিতে পারবে, তাকে তিনি নিজের পক্ষ থেকে এক কোটি রুপি পুরস্কার দেবেন। ভিডিওটি দ্রুত অনলাইনে ছড়িয়ে পড়লে তীব্র বিতর্ক শুরু হয়।

তবে ভিডিওটি ভাইরাল হওয়ার পর নিজের বক্তব্য সম্পূর্ণ অস্বীকার করেছেন বিজেপি নেতা প্রদীপ দীক্ষিত। তিনি দাবি করেন, রবিবারের সমাবেশে তিনি অংশ নিয়েছিলেন ঠিকই, তবে এই বক্তব্য তার নয়। তথ্যসূত্র : এনডিটিভি ও দ্য টেলিগ্রাফ।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

» অপোর শপ ম্যানেজার হিসেবে জয়েন করেছে জামাল ভূঁইয়া

» বালুবাহী ট্রাকের চাপায় ভ্যানচালক নিহত

» জনস্বার্থে ৭৫ ইউনিট পর্যন্ত বিদ্যুতের দাম বাড়ানো হয়নি: মন্ত্রী টুকু

» বন্যার্তদের পুনর্বাসন না হওয়া পর্যন্ত পাশে থাকবে সরকার : অর্থমন্ত্রী

» এআই কনটেন্ট শনাক্তে নতুন উদ্যোগ টিকটকের

» পাকা আমের সন্দেশ তৈরির রেসিপি জেনে নিন

» দুর্যোগ মোকাবিলায় সরকারের সব ধরনের প্রস্তুতি রয়েছে : স্বরাষ্ট্রমন্ত্রী

» যুক্তরাষ্ট্রের সর্বশেষ হামলায় নিহত ৮, মোট প্রাণহানি ৩৮

» আমরা সংবিধান সংশোধন করতে চাই, কখনও সংস্কারের কথা বলিনি : মির্জা ফখরুল

» বিভিন্ন অপরাধে জড়িত ১১ জন গ্রেফতার

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

সায়নী ঘোষের মাথার দাম কোটি রুপি ঘোষণা, যা বললেন সেই বিজেপি নেতা

অনলাইন ডেস্ক : পশ্চিমবঙ্গের তৃণমূল কংগ্রেসের সংসদ সদস্য ও অভিনেত্রী সায়নী ঘোষের মাথা কেটে আনলে এক কোটি রুপি পুরস্কার দেওয়া হবে—এমন একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। উত্তর প্রদেশের বুলন্দশহরের সেকান্দরাবাদের বিজেপি নেতা ও পৌর চেয়ারম্যান প্রদীপ দীক্ষিত এই ঘোষণা দিয়েছেন বলে অভিযোগ উঠেছে।

তবে ভিডিওটি ভুয়া এবং কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি ব্যবহার করে তৈরি করা হয়েছে দাবি করে অভিযোগ অস্বীকার করেছেন ওই বিজেপি নেতা।

গণমাধ্যমে দেওয়া এক বিবৃতিতে প্রদীপ দীক্ষিত বলেন, ‘আমি এ ধরনের কোনো বক্তব্য দেইনি। আমার ভাবমূর্তি ক্ষুণ্ন করতে কিছু দুষ্কৃতকারী কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি ব্যবহার করে ভিডিওটি বিকৃত ও কারসাজি করেছে।’

এর আগে, সমাবেশ চলাকালে ধারণ করা একটি ভিডিওতে প্রদীপ দীক্ষিতকে বলতে শোনা যায়, যে ব্যক্তি সায়নী ঘোষের কাটা মাথা এনে দিতে পারবে, তাকে তিনি নিজের পক্ষ থেকে এক কোটি রুপি পুরস্কার দেবেন। ভিডিওটি দ্রুত অনলাইনে ছড়িয়ে পড়লে তীব্র বিতর্ক শুরু হয়।

তবে ভিডিওটি ভাইরাল হওয়ার পর নিজের বক্তব্য সম্পূর্ণ অস্বীকার করেছেন বিজেপি নেতা প্রদীপ দীক্ষিত। তিনি দাবি করেন, রবিবারের সমাবেশে তিনি অংশ নিয়েছিলেন ঠিকই, তবে এই বক্তব্য তার নয়। তথ্যসূত্র : এনডিটিভি ও দ্য টেলিগ্রাফ।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

সর্বাধিক পঠিত

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Design & Developed BY ThemesBazar.Com