বাংলাদেশ পাকিস্তানকে ধুলোয় মিশিয়ে দিয়েছে : আহমেদ শেহজাদ

ছবি সংগৃহীত

অনলাইন ডেস্ক : মিরপুরে বাংলাদেশের কাছে বড় ব্যবধানে হারার পর পাকিস্তান ক্রিকেট দলকে তীব্র ভাষায় আক্রমণ করেছেন দেশটির সাবেক ওপেনার আহমেদ শেহজাদ।  তার মতে, বাংলাদেশ পুরো পাঁচ দিন পাকিস্তানের ওপর আধিপত্য বিস্তার করেছে এবং শেষ পর্যন্ত একেবারে ধুলোয় মিশিয়ে দিয়েছে।

নিজের ইউটিউব চ্যানেলে দেওয়া বিশ্লেষণে শেহজাদ বলেন, পাকিস্তান ক্রিকেট এখন ধারাবাহিক ব্যর্থতার চক্রে আটকে গেছে। একসময় যেসব দলের বিপক্ষে সহজে জয় পেত পাকিস্তান, এখন তাদের কাছেই নিয়মিত হেরে যাচ্ছে দলটি।

ঢাকা টেস্টে প্রথম ইনিংসে বাংলাদেশ তোলে ৪১৩ রান। জবাবে পাকিস্তান অলআউট হয় ৩৮৬ রানে। দ্বিতীয় ইনিংসে ২৪০ রান করে ইনিংস ঘোষণা দেয় বাংলাদেশ। ফলে পাকিস্তানের সামনে লক্ষ্য দাঁড়ায় ২৬৮ রান। কিন্তু চতুর্থ ইনিংসে ব্যাট করতে নেমে ১৬৩ রানেই গুটিয়ে যায় সফরকারীরা। এতে ১০৪ রানের বড় জয় পায় বাংলাদেশ। পাকিস্তানের বিপক্ষে এটি বাংলাদেশের টানা তৃতীয় টেস্ট জয়।

ম্যাচ বিশ্লেষণে শেহজাদ বলেন, “বাংলাদেশ নিজেদের মাঠে তোমাদের ডেকে এনে পুরো পাঁচ দিন আধিপত্য বিস্তার করেছে। শেষ পর্যন্ত তোমাদের একেবারে ধুলোয় মিশিয়ে দিয়েছে।”

তার মতে, বাংলাদেশ ধীরে ধীরে পাকিস্তানকে চাপে ফেলে পুরোপুরি ভেঙে দিয়েছে। তিনি বলেন, “আজ আবারও একই ঘটনা ঘটেছে। বাংলাদেশ শুরু থেকে শেষ পর্যন্ত ম্যাচ নিজেদের নিয়ন্ত্রণে রেখেছে।”

পাকিস্তান ক্রিকেটের বর্তমান অবস্থার সঙ্গে অতীতের তুলনাও টানেন সাবেক এই ব্যাটার। তার ভাষায়, “একসময় বাংলাদেশের বিপক্ষে ম্যাচগুলো আমাদের জন্য ছিল শুধুই প্রস্তুতির মতো। আর এখন পরিস্থিতি পুরোপুরি বদলে গেছে।”

শেহজাদ মনে করেন, পাকিস্তান এখন যেকোনো দলের কাছেই হেরে যাওয়ার মানসিকতায় অভ্যস্ত হয়ে পড়েছে। তিনি বলেন, “কখনো জিম্বাবুয়ের কাছে হারো, কখনো বাংলাদেশের কাছে। কাদের কাছে হারছ, তারও ঠিক নেই। এটাকে তোমরা অভ্যাসে পরিণত করেছ।”

বিশ্ব আসরের ব্যর্থতা নিয়েও হতাশা প্রকাশ করেছেন তিনি। তার মতে, বড় প্রতিযোগিতাগুলোতেও পাকিস্তান ধারাবাহিকভাবে ব্যর্থ হচ্ছে। “বিশ্বকাপ খেলতে গিয়ে প্রথম পর্ব থেকেই বিদায় নিচ্ছ,” বলেন শেহজাদ।

পাকিস্তান ক্রিকেটের সমস্যাগুলো আর লুকিয়ে রাখার সুযোগ নেই বলেও মন্তব্য করেন তিনি। তার মতে, এই পরাজয় থেকে শিক্ষা নিয়ে কঠিন সিদ্ধান্ত নেওয়ার সময় এসেছে।
তিনি বলেন, “এই ভয়াবহ হার ধামাচাপা দেওয়া ঠিক হবে না। এখন সময় এসেছে কঠিন সিদ্ধান্ত নেওয়ার।”

সবশেষে আবারও বাংলাদেশের প্রশংসা করে শেহজাদ বলেন, “দুঃখের সঙ্গে বলতে হচ্ছে, পাকিস্তান শুধু হারেনি, বাংলাদেশ পুরো আধিপত্য দেখিয়ে হারিয়েছে।”
তার মতে, পুরো ম্যাচজুড়ে বাংলাদেশের নিয়ন্ত্রণ ছিল এবং পাকিস্তান সেই চাপ সামলাতে সম্পূর্ণ ব্যর্থ হয়েছে।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

» রাশিয়ার শ্রমবাজারে ১ লাখ কর্মী পাঠাতে চায় বাংলাদেশ, সম্মত রুশ কর্তৃপক্ষ

» সরকারকে ব্যর্থ প্রমাণে বিভ্রান্তি ছড়াচ্ছে বিরোধী দল: ইশরাক

» নির্বাচনের আগে জামায়াতের গাড়ি-বাড়ি লাগত না, কিন্তু পরে সব লাগে : রাশেদ খান

» বিদ্যুতের প্রিপেইড মিটারের ফাঁদে অসহায় গ্রাহক

» গরমে শিশুর ডায়রিয়ার ঝুঁকি, যা জানা জরুরি

» মোসাদ্দেক–হৃদয়ে ভর করে লড়ছে বাংলাদেশ

» থ্রি-হুইলার আটক করায় হাইওয়ে পুলিশের গাড়িতে হামলা

» সুপ্রিমকোর্ট সচিবালয় প্রতিষ্ঠা নিয়ে হাইকোর্টের রায় আপিল বিভাগে স্থগিত

» যেসব উপকার মিলবে জাম খেলে

» কাঁঠালের বিচির হালুয়ার তৈরির রেসিপি

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

বাংলাদেশ পাকিস্তানকে ধুলোয় মিশিয়ে দিয়েছে : আহমেদ শেহজাদ

ছবি সংগৃহীত

অনলাইন ডেস্ক : মিরপুরে বাংলাদেশের কাছে বড় ব্যবধানে হারার পর পাকিস্তান ক্রিকেট দলকে তীব্র ভাষায় আক্রমণ করেছেন দেশটির সাবেক ওপেনার আহমেদ শেহজাদ।  তার মতে, বাংলাদেশ পুরো পাঁচ দিন পাকিস্তানের ওপর আধিপত্য বিস্তার করেছে এবং শেষ পর্যন্ত একেবারে ধুলোয় মিশিয়ে দিয়েছে।

নিজের ইউটিউব চ্যানেলে দেওয়া বিশ্লেষণে শেহজাদ বলেন, পাকিস্তান ক্রিকেট এখন ধারাবাহিক ব্যর্থতার চক্রে আটকে গেছে। একসময় যেসব দলের বিপক্ষে সহজে জয় পেত পাকিস্তান, এখন তাদের কাছেই নিয়মিত হেরে যাচ্ছে দলটি।

ঢাকা টেস্টে প্রথম ইনিংসে বাংলাদেশ তোলে ৪১৩ রান। জবাবে পাকিস্তান অলআউট হয় ৩৮৬ রানে। দ্বিতীয় ইনিংসে ২৪০ রান করে ইনিংস ঘোষণা দেয় বাংলাদেশ। ফলে পাকিস্তানের সামনে লক্ষ্য দাঁড়ায় ২৬৮ রান। কিন্তু চতুর্থ ইনিংসে ব্যাট করতে নেমে ১৬৩ রানেই গুটিয়ে যায় সফরকারীরা। এতে ১০৪ রানের বড় জয় পায় বাংলাদেশ। পাকিস্তানের বিপক্ষে এটি বাংলাদেশের টানা তৃতীয় টেস্ট জয়।

ম্যাচ বিশ্লেষণে শেহজাদ বলেন, “বাংলাদেশ নিজেদের মাঠে তোমাদের ডেকে এনে পুরো পাঁচ দিন আধিপত্য বিস্তার করেছে। শেষ পর্যন্ত তোমাদের একেবারে ধুলোয় মিশিয়ে দিয়েছে।”

তার মতে, বাংলাদেশ ধীরে ধীরে পাকিস্তানকে চাপে ফেলে পুরোপুরি ভেঙে দিয়েছে। তিনি বলেন, “আজ আবারও একই ঘটনা ঘটেছে। বাংলাদেশ শুরু থেকে শেষ পর্যন্ত ম্যাচ নিজেদের নিয়ন্ত্রণে রেখেছে।”

পাকিস্তান ক্রিকেটের বর্তমান অবস্থার সঙ্গে অতীতের তুলনাও টানেন সাবেক এই ব্যাটার। তার ভাষায়, “একসময় বাংলাদেশের বিপক্ষে ম্যাচগুলো আমাদের জন্য ছিল শুধুই প্রস্তুতির মতো। আর এখন পরিস্থিতি পুরোপুরি বদলে গেছে।”

শেহজাদ মনে করেন, পাকিস্তান এখন যেকোনো দলের কাছেই হেরে যাওয়ার মানসিকতায় অভ্যস্ত হয়ে পড়েছে। তিনি বলেন, “কখনো জিম্বাবুয়ের কাছে হারো, কখনো বাংলাদেশের কাছে। কাদের কাছে হারছ, তারও ঠিক নেই। এটাকে তোমরা অভ্যাসে পরিণত করেছ।”

বিশ্ব আসরের ব্যর্থতা নিয়েও হতাশা প্রকাশ করেছেন তিনি। তার মতে, বড় প্রতিযোগিতাগুলোতেও পাকিস্তান ধারাবাহিকভাবে ব্যর্থ হচ্ছে। “বিশ্বকাপ খেলতে গিয়ে প্রথম পর্ব থেকেই বিদায় নিচ্ছ,” বলেন শেহজাদ।

পাকিস্তান ক্রিকেটের সমস্যাগুলো আর লুকিয়ে রাখার সুযোগ নেই বলেও মন্তব্য করেন তিনি। তার মতে, এই পরাজয় থেকে শিক্ষা নিয়ে কঠিন সিদ্ধান্ত নেওয়ার সময় এসেছে।
তিনি বলেন, “এই ভয়াবহ হার ধামাচাপা দেওয়া ঠিক হবে না। এখন সময় এসেছে কঠিন সিদ্ধান্ত নেওয়ার।”

সবশেষে আবারও বাংলাদেশের প্রশংসা করে শেহজাদ বলেন, “দুঃখের সঙ্গে বলতে হচ্ছে, পাকিস্তান শুধু হারেনি, বাংলাদেশ পুরো আধিপত্য দেখিয়ে হারিয়েছে।”
তার মতে, পুরো ম্যাচজুড়ে বাংলাদেশের নিয়ন্ত্রণ ছিল এবং পাকিস্তান সেই চাপ সামলাতে সম্পূর্ণ ব্যর্থ হয়েছে।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

সর্বাধিক পঠিত

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Design & Developed BY ThemesBazar.Com