সেমিফাইনাল মঞ্চে আত্মবিশ্বাসী নিউজিল্যান্ড, ফেভারিট তকমায় প্রোটিয়ারা

ছবি সংগৃহীত

অনলাইন ডেস্ক : পরিষ্কার ফেভারিট হিসেবে টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রথম সেমিফাইনালে নামবে দক্ষিণ আফ্রিকা। নিউজিল্যান্ড অধিনায়ক মিচেল স্যান্টনার মেনে নিচ্ছেন, তাদের দলকে সবসময় ‘আন্ডারডগ’ বলা হয়। তবে নিজেদের কোনোভাবেই পিছিয়ে রাখতে নারাজ তিনি। স্যান্টনারের বিশ্বাস, দুই দলই এখন একই অবস্থানে।

আসরের একমাত্র অপরাজিত দল দক্ষিণ আফ্রিকা। স্বাগতিক ও শিরোপাধারী ভারতকে হারানোসহ সাত ম্যাচের সবকটিই জিতে রীতিমতো উড়ছে এইডেন মার্করামের দল। অন্যদিকে, নিউজিল্যান্ডের যাত্রাটা ছিল চ্যালেঞ্জিং। গ্রুপ পর্বে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে তারা পাত্তাই পায়নি। সুপার এইটের শেষ ম্যাচে ইংল্যান্ডের বিপক্ষে হেরে সেমিফাইনালে খেলা অনিশ্চিত হয়ে পড়ে তাদের। পাকিস্তান-শ্রীলঙ্কা ম্যাচের ফলের ওপর নির্ভর করে শেষ পর্যন্ত সেমির টিকেট পায় কিউইরা।

কলকাতার ইডেন গার্ডেন্সে আজ বুধবার প্রথম সেমি-ফাইনালে দক্ষিণ আফ্রিকার মুখোমুখি হবে নিউজিল্যান্ড। আগের দিন সংবাদ সম্মেলনে অধিনায়ক স্যান্টনার বললেন, এই পর্যায়ে কাউকে এগিয়ে রাখার সুযোগ নেই। দক্ষিণ আফ্রিকা খুবই ভালো দল, যেমনটা তারা দেখিয়েছে। তবে আমার মনে হয়, এখন তারা আমাদের মতো একই অবস্থানে আছে। এখন ফাইনাল পর্যন্ত একটা ম্যাচ বাকি, ভারত ও ইংল্যান্ডের জন্যও বিষয়টা একই (বৃহস্পতিবার ওয়াংখেড়েতে দ্বিতীয় সেমি-ফাইনালে)।

টি-টোয়েন্টিতে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে মুখোমুখি লড়াইয়ে ১২-৭ ব্যবধানে পিছিয়ে আছে নিউজিল্যান্ড। বিশ্বকাপে এই দুই দলের আগের পাঁচবারের দেখায় সবকটি জিতেছে দক্ষিণ আফ্রিকা। স্যান্টনার মেনে নিচ্ছেন তার দলকে ‘আন্ডারডগ’ বলা হয়। তবে লড়াইটা যেহেতু নকআউট পর্বের, তাই যেকোনো কিছুই হতে পারে বলে মনে করেন তিনি।

তিনি বলেন, আমরা এখন এই তকমায় অভ্যস্ত। আপনি এটাকে আন্ডারডগ বলবেন কি বলবেন না, সেটাই আসল বিষয়। আমার মতে, টুর্নামেন্ট জুড়ে সবারই লক্ষ্য থাকে (শিরোপার) মঞ্চে পৌঁছানো। আমরা এখন এখানে আছি এবং আমাদের সামনে যা আছে তার সঙ্গে দ্রুত মানিয়ে নেওয়ার চেষ্টা করছি। এই পর্যায়ে এটা কেবলই একটা নকআউট ম্যাচ, যারা ভালো করবে, তারাই জিতবে।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

» ঢামেকে আকস্মিক পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী, খুঁজে পেলেন যেসব অসঙ্গতি

» পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে পল কাপুরের বৈঠক

» ভূমি প্রতিমন্ত্রী অফিসে গিয়ে দেখেন কর্মকর্তারা কেউ আসেননি

» সেমিফাইনাল মঞ্চে আত্মবিশ্বাসী নিউজিল্যান্ড, ফেভারিট তকমায় প্রোটিয়ারা

» অভিনেতা বৈদ্যনাথ সাহা আর নেই

» ঘরেই সহজে তৈরি করুন মজাদার চিকেন চপ

» ইরানে ২ হাজার স্থানে হামলা, ১৭ রণতরী ধ্বংসের দাবি যুক্তরাষ্ট্রের

» ইরানের গোপন পারমাণবিক স্থাপনায় হামলার দাবি ইসরায়েলের

» দ্বিতীয় দিনের মতো ঈদে ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি চলছে

» আজ বুধবার রাজধানীর যেসব দোকানপাট ও মার্কেট বন্ধ

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

সেমিফাইনাল মঞ্চে আত্মবিশ্বাসী নিউজিল্যান্ড, ফেভারিট তকমায় প্রোটিয়ারা

ছবি সংগৃহীত

অনলাইন ডেস্ক : পরিষ্কার ফেভারিট হিসেবে টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রথম সেমিফাইনালে নামবে দক্ষিণ আফ্রিকা। নিউজিল্যান্ড অধিনায়ক মিচেল স্যান্টনার মেনে নিচ্ছেন, তাদের দলকে সবসময় ‘আন্ডারডগ’ বলা হয়। তবে নিজেদের কোনোভাবেই পিছিয়ে রাখতে নারাজ তিনি। স্যান্টনারের বিশ্বাস, দুই দলই এখন একই অবস্থানে।

আসরের একমাত্র অপরাজিত দল দক্ষিণ আফ্রিকা। স্বাগতিক ও শিরোপাধারী ভারতকে হারানোসহ সাত ম্যাচের সবকটিই জিতে রীতিমতো উড়ছে এইডেন মার্করামের দল। অন্যদিকে, নিউজিল্যান্ডের যাত্রাটা ছিল চ্যালেঞ্জিং। গ্রুপ পর্বে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে তারা পাত্তাই পায়নি। সুপার এইটের শেষ ম্যাচে ইংল্যান্ডের বিপক্ষে হেরে সেমিফাইনালে খেলা অনিশ্চিত হয়ে পড়ে তাদের। পাকিস্তান-শ্রীলঙ্কা ম্যাচের ফলের ওপর নির্ভর করে শেষ পর্যন্ত সেমির টিকেট পায় কিউইরা।

কলকাতার ইডেন গার্ডেন্সে আজ বুধবার প্রথম সেমি-ফাইনালে দক্ষিণ আফ্রিকার মুখোমুখি হবে নিউজিল্যান্ড। আগের দিন সংবাদ সম্মেলনে অধিনায়ক স্যান্টনার বললেন, এই পর্যায়ে কাউকে এগিয়ে রাখার সুযোগ নেই। দক্ষিণ আফ্রিকা খুবই ভালো দল, যেমনটা তারা দেখিয়েছে। তবে আমার মনে হয়, এখন তারা আমাদের মতো একই অবস্থানে আছে। এখন ফাইনাল পর্যন্ত একটা ম্যাচ বাকি, ভারত ও ইংল্যান্ডের জন্যও বিষয়টা একই (বৃহস্পতিবার ওয়াংখেড়েতে দ্বিতীয় সেমি-ফাইনালে)।

টি-টোয়েন্টিতে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে মুখোমুখি লড়াইয়ে ১২-৭ ব্যবধানে পিছিয়ে আছে নিউজিল্যান্ড। বিশ্বকাপে এই দুই দলের আগের পাঁচবারের দেখায় সবকটি জিতেছে দক্ষিণ আফ্রিকা। স্যান্টনার মেনে নিচ্ছেন তার দলকে ‘আন্ডারডগ’ বলা হয়। তবে লড়াইটা যেহেতু নকআউট পর্বের, তাই যেকোনো কিছুই হতে পারে বলে মনে করেন তিনি।

তিনি বলেন, আমরা এখন এই তকমায় অভ্যস্ত। আপনি এটাকে আন্ডারডগ বলবেন কি বলবেন না, সেটাই আসল বিষয়। আমার মতে, টুর্নামেন্ট জুড়ে সবারই লক্ষ্য থাকে (শিরোপার) মঞ্চে পৌঁছানো। আমরা এখন এখানে আছি এবং আমাদের সামনে যা আছে তার সঙ্গে দ্রুত মানিয়ে নেওয়ার চেষ্টা করছি। এই পর্যায়ে এটা কেবলই একটা নকআউট ম্যাচ, যারা ভালো করবে, তারাই জিতবে।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

সর্বাধিক পঠিত

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Design & Developed BY ThemesBazar.Com