মেসির গোলে মায়ামির জয়

ছবি সংগৃহীত

অনলাইন ডেস্ক : লিওনেল মেসির গোলে প্রীতি ম্যাচে জয় পেয়েছে ইন্টার মায়ামি। পুয়ের্তো রিকোতে অনুষ্ঠিত ম্যাচে ইন্দেপেন্দিয়েন্তে দেল ভাল্লেকে ২-১ গোলে হারিয়েছে এমএলএস চ্যাম্পিয়নরা। নতুন মৌসুমের আগে গত ১৩ ফেব্রুয়ারি ম্যাচটি হওয়ার কথা থাকলেও হ্যামস্ট্রিং ইনজুরির কারণে মেসি খেলতে না পারায় সেটি স্থগিত করা হয়। পরে প্রতিশ্রুতি অনুযায়ী বৃহস্পতিবার ম্যাচটি আয়োজন করা হয়।

ম্যাচে মায়ামির হয়ে গোল করেন সান্তিয়াগো মোরালেস ও লিওনেল মেসি। বিরতির পর মাঠে নামা আর্জেন্টাইন তারকা পেনাল্টি থেকে গোল করে দলের জয় নিশ্চিত করেন। মেসি বল ছোঁয়ার প্রতিবারই গ্যালারিতে ওঠে দর্শকদের উচ্ছ্বাস।

এ ম্যাচ দিয়েই শেষ হলো মায়ামির প্রাক-মৌসুম সফর। যদিও এরই মধ্যে এমএলএসের নতুন মৌসুম শুরু করে ফেলেছে দলটি। প্রথম ম্যাচে এলএএফসির কাছে ৩-০ গোলে হেরে শিরোপা রক্ষার অভিযান শুরু হয় তাদের।

ঘন সূচি সামনে থাকলেও হেড কোচ হাভিয়ের মাসচেরানো ইন্দেপেন্দিয়েন্তের বিপক্ষে শক্তিশালী দল নামান, যাতে কম সময় পাওয়া খেলোয়াড়রা ম্যাচ অনুশীলনের সুযোগ পান। লুইস সুয়ারেজসহ কয়েকজন নিয়মিত খেলোয়াড় এ ম্যাচে মাঠে নামেন।

ম্যাচের শেষদিকে মেসিকে কাছ থেকে দেখার জন্য কিছু ভক্ত মাঠে ঢুকে পড়েন। তাদের মধ্যে দুজন ম্যাচ শেষ হওয়ার আগেই বিশ্বকাপজয়ী তারকার সঙ্গে সেলফি তুলতেও সফল হন।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

» আরাফাত রহমান কোকোর জন্মদিন আজ

» শিক্ষায় বাজেট শিক্ষাঙ্গন দখল করে চাঁদাবাজির বিস্তার করার জন্য: হামিদুর

» শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমন ৫ দিনের রিমান্ডে

» ইরানের ভয়ে গোপনে বিমান পাল্টানোর কথা স্বীকার করলেন ট্রাম্প

» গাজীপুর, খুলনা ও কুষ্টিয়ায় নতুন পুলিশ সুপার

» বিশেষ অভিযানে মোট ৬৭ জন গ্রেফতার

» আগামী দুই বছরে ঢাকার চেহারা পরিবর্তন করা সম্ভব : প্রশাসক

» হামের টিকাদানে ডিএনসিসি সফল, আগামী সপ্তাহে কলেরা টিকা: প্রশাসক

» অপহৃত স্কুলছাত্রী উদ্ধার, মূল অভিযুক্ত গ্রেফতার

» ইয়াবাসহ দুইজন আটক

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

মেসির গোলে মায়ামির জয়

ছবি সংগৃহীত

অনলাইন ডেস্ক : লিওনেল মেসির গোলে প্রীতি ম্যাচে জয় পেয়েছে ইন্টার মায়ামি। পুয়ের্তো রিকোতে অনুষ্ঠিত ম্যাচে ইন্দেপেন্দিয়েন্তে দেল ভাল্লেকে ২-১ গোলে হারিয়েছে এমএলএস চ্যাম্পিয়নরা। নতুন মৌসুমের আগে গত ১৩ ফেব্রুয়ারি ম্যাচটি হওয়ার কথা থাকলেও হ্যামস্ট্রিং ইনজুরির কারণে মেসি খেলতে না পারায় সেটি স্থগিত করা হয়। পরে প্রতিশ্রুতি অনুযায়ী বৃহস্পতিবার ম্যাচটি আয়োজন করা হয়।

ম্যাচে মায়ামির হয়ে গোল করেন সান্তিয়াগো মোরালেস ও লিওনেল মেসি। বিরতির পর মাঠে নামা আর্জেন্টাইন তারকা পেনাল্টি থেকে গোল করে দলের জয় নিশ্চিত করেন। মেসি বল ছোঁয়ার প্রতিবারই গ্যালারিতে ওঠে দর্শকদের উচ্ছ্বাস।

এ ম্যাচ দিয়েই শেষ হলো মায়ামির প্রাক-মৌসুম সফর। যদিও এরই মধ্যে এমএলএসের নতুন মৌসুম শুরু করে ফেলেছে দলটি। প্রথম ম্যাচে এলএএফসির কাছে ৩-০ গোলে হেরে শিরোপা রক্ষার অভিযান শুরু হয় তাদের।

ঘন সূচি সামনে থাকলেও হেড কোচ হাভিয়ের মাসচেরানো ইন্দেপেন্দিয়েন্তের বিপক্ষে শক্তিশালী দল নামান, যাতে কম সময় পাওয়া খেলোয়াড়রা ম্যাচ অনুশীলনের সুযোগ পান। লুইস সুয়ারেজসহ কয়েকজন নিয়মিত খেলোয়াড় এ ম্যাচে মাঠে নামেন।

ম্যাচের শেষদিকে মেসিকে কাছ থেকে দেখার জন্য কিছু ভক্ত মাঠে ঢুকে পড়েন। তাদের মধ্যে দুজন ম্যাচ শেষ হওয়ার আগেই বিশ্বকাপজয়ী তারকার সঙ্গে সেলফি তুলতেও সফল হন।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

সর্বাধিক পঠিত

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Design & Developed BY ThemesBazar.Com