শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমন ৫ দিনের রিমান্ডে

ছবি সংগৃহীত

অনলাইন ডেস্ক : চট্টগ্রামের হাটহাজারীতে ব্যবসায়ীর কাছে ৫০ লাখ টাকা চাঁদা দাবির পর নির্মাণাধীন ভবনে হামলা ও ককটেল বিস্ফোরণের মামলায় ‘শীর্ষ সন্ত্রাসী’ মোবারক হোসেন ওরফে ডেভিড ইমনের পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

বুধবার (১২ আগস্ট) শুনানি শেষে চট্টগ্রাম জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট লোকমান হাকিমের আদালত এ রিমান্ড মঞ্জুর করেন।

রিমান্ডের বিষয়টি নিশ্চিত করেছেন চট্টগ্রামের অতিরিক্ত পুলিশ সুপার কাজী মোহাম্মদ তারেক আজিজ। তিনি জানান, হাটহাজারীর বড়দিঘির পাড় এলাকায় চাঁদা না পেয়ে এক ব্যবসায়ীর নির্মাণাধীন ভবনে হামলা ও ককটেল বিস্ফোরণের ঘটনায় দায়ের করা মামলায় ডেভিড ইমনের রিমান্ড চাওয়া হয়েছিল।

পুলিশ ও আদালত সূত্রে জানা গেছে, গত জুলাই মাসে বড়দিঘির পাড় এলাকার ব্যবসায়ী জসিম উদ্দিনের নির্মাণাধীন ভবনে হামলা ও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। এ সময় তার কাছে ৫০ লাখ টাকা চাঁদা দাবি করা হয় বলে অভিযোগ রয়েছে। পরে এ ঘটনায় হাটহাজারী থানায় মামলা করেন ওই ব্যবসায়ী।

বুধবার সকালে কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগার থেকে ডেভিড ইমনকে আদালতে হাজির করা হয়। এ সময় আদালত প্রাঙ্গণে পুলিশি নিরাপত্তা জোরদার করা হয়।

এর আগে গত ২৯ জুলাই যশোরের কোতোয়ালি এলাকা থেকে ডেভিড ইমনকে গ্রেপ্তার করা হয়। তার দেওয়া তথ্যের ভিত্তিতে পরদিন ৩০ জুলাই ফটিকছড়িতে অভিযান চালিয়ে একটি বিদেশি পিস্তলসহ দেশীয় অস্ত্র উদ্ধার করা হয় বলে জানিয়েছে পুলিশ।

চট্টগ্রাম মহানগর ও জেলার বিভিন্ন থানায় ডেভিড ইমনের বিরুদ্ধে হত্যা, অস্ত্র ও চাঁদাবাজিসহ অন্তত ১৫টি মামলা রয়েছে।

গ্রেপ্তারের পরদিন তাকে আদালতে হাজির করা হয়। ওই দিন ফটিকছড়ি থানার একটি হত্যা ও একটি অস্ত্র মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়। পরে জিজ্ঞাসাবাদের জন্য দুই মামলায় মোট ১০ দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

» সিনেমাটিক মোবাইল ভিডিওগ্রাফির সুবিধাসহ ‘রোবট ফোন’ আনল অনার

» রাইজ ফ্লাই প্যাকে মিলছে ফ্রি এআই টুল ব্যবহারের সুযোগ

» বাংলাদেশের প্রথম ইউটিলিটি-গ্রেড গ্রিড-ফর্মিং স্মার্ট স্ট্রিং ইনভার্টার ও এনার্জি স্টোরেজ সিস্টেম নিয়ে এল হুয়াওয়ে

» গ্যাস সরবরাহের ও ফিলিং স্টেশনের দাবিতে জামালপুর-টাঙ্গাইল মহা সড়ক অবরোধ

» আগৈলঝাড়ায় বর্ষায় কর্মহীন কৃষকের বিকল্প জীবিকা: শাপলা বিক্রি করে দিনে আয় ২–৩ হাজার টাকাো

» ফুল স্কলারশিপ পেয়েও বিদেশযাত্রা নিয়ে অনিশ্চয়তা, নাজমুলের পাশে প্রধানমন্ত্রী

» শাহী বিফ কোরমা তৈরির রেসিপি

» ‎গত ২৪ ঘন্টায় রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ৫০০ জন গ্রেফতার

» নির্বাচন কমিশনকে দলীয় কার্যালয়ে পরিণত করার চেষ্টা চলছে : পাটওয়ারী

» ঝোপে মিললো বিদেশি ওয়ান শুটারগান

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমন ৫ দিনের রিমান্ডে

ছবি সংগৃহীত

অনলাইন ডেস্ক : চট্টগ্রামের হাটহাজারীতে ব্যবসায়ীর কাছে ৫০ লাখ টাকা চাঁদা দাবির পর নির্মাণাধীন ভবনে হামলা ও ককটেল বিস্ফোরণের মামলায় ‘শীর্ষ সন্ত্রাসী’ মোবারক হোসেন ওরফে ডেভিড ইমনের পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

বুধবার (১২ আগস্ট) শুনানি শেষে চট্টগ্রাম জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট লোকমান হাকিমের আদালত এ রিমান্ড মঞ্জুর করেন।

রিমান্ডের বিষয়টি নিশ্চিত করেছেন চট্টগ্রামের অতিরিক্ত পুলিশ সুপার কাজী মোহাম্মদ তারেক আজিজ। তিনি জানান, হাটহাজারীর বড়দিঘির পাড় এলাকায় চাঁদা না পেয়ে এক ব্যবসায়ীর নির্মাণাধীন ভবনে হামলা ও ককটেল বিস্ফোরণের ঘটনায় দায়ের করা মামলায় ডেভিড ইমনের রিমান্ড চাওয়া হয়েছিল।

পুলিশ ও আদালত সূত্রে জানা গেছে, গত জুলাই মাসে বড়দিঘির পাড় এলাকার ব্যবসায়ী জসিম উদ্দিনের নির্মাণাধীন ভবনে হামলা ও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। এ সময় তার কাছে ৫০ লাখ টাকা চাঁদা দাবি করা হয় বলে অভিযোগ রয়েছে। পরে এ ঘটনায় হাটহাজারী থানায় মামলা করেন ওই ব্যবসায়ী।

বুধবার সকালে কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগার থেকে ডেভিড ইমনকে আদালতে হাজির করা হয়। এ সময় আদালত প্রাঙ্গণে পুলিশি নিরাপত্তা জোরদার করা হয়।

এর আগে গত ২৯ জুলাই যশোরের কোতোয়ালি এলাকা থেকে ডেভিড ইমনকে গ্রেপ্তার করা হয়। তার দেওয়া তথ্যের ভিত্তিতে পরদিন ৩০ জুলাই ফটিকছড়িতে অভিযান চালিয়ে একটি বিদেশি পিস্তলসহ দেশীয় অস্ত্র উদ্ধার করা হয় বলে জানিয়েছে পুলিশ।

চট্টগ্রাম মহানগর ও জেলার বিভিন্ন থানায় ডেভিড ইমনের বিরুদ্ধে হত্যা, অস্ত্র ও চাঁদাবাজিসহ অন্তত ১৫টি মামলা রয়েছে।

গ্রেপ্তারের পরদিন তাকে আদালতে হাজির করা হয়। ওই দিন ফটিকছড়ি থানার একটি হত্যা ও একটি অস্ত্র মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়। পরে জিজ্ঞাসাবাদের জন্য দুই মামলায় মোট ১০ দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

সর্বাধিক পঠিত

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Design & Developed BY ThemesBazar.Com