জামালপুরে রমজান উপলক্ষ্যে নিত্যপণ্যের বিক্রয় কার্যক্রম উদ্বোধন

লিয়াকত হোসাইন লায়ন, জামালপুর প্রতিনিধি  : জামালপুরে মাহে রমজান উপলক্ষ্যে সাশ্রয়ী মূল্যে নিত্যপ্রয়োজনীয় কৃষিপণ্যের বিক্রয় কার্যক্রম উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার (৩ মার্চ) বিকেলে শহরের ফৌজদারী মোড়ে জেলা প্রশাসন, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর ও কৃষি বিপণন অধিদপ্তরের সহযোগীতায় বিশুদ্ধ জামালপুর প্রডিউসার অর্গানাইজেশন এই অস্থায়ী বিক্রয় কেন্দ্র চালু করে।
জামালপুর-৫ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট শাহ মো: ওয়ারেছ আলী মামুন এই বিক্রয় কার্যক্রমের উদ্বোধন করেন। এ সময় তিনি বলেন, রমজান উপলক্ষ্যে সীমিত আয়ের মানুষের ক্রয়ক্ষমতার মধ্যে স্বল্প মূল্যে নিত্যপ্রয়োজনীয় দ্রব্য সামগ্রী বিক্রয় করা হবে।
এটি যেন চলমান থাকে সেজন্য প্রশাসনকে নির্দেশনা দেয়া হয়েছে। এ সময় সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজনীন আখতার, কৃষি বিপণন কর্মকর্তা এনামুল হক, জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা আবু নাসের মোহাম্মদ শফিউল্লাহ, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক সফিকুল ইসলাম খান সজিব, বিশুদ্ধ জামালপুর প্রডিউসার অর্গানাইজেশনের সাধারণ সম্পাদক সুমন মিয়াসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
বিশুদ্ধ জামালপুর প্রডিউসার অর্গানাইজেশনের সাধারণ সম্পাদক সুমন মিয়া বলেন, গত বছরও রমজানে নিত্যপ্রয়োজনীয় কৃষিপণ্য বিক্রয় করা হয়েছিলো। এবারো সাধারণ মানুষ যেন স্বল্পমূল্যে টাটকা জিনিস কিনতে পারে সেজন্য বিক্রয় কার্যক্রম পরিচালনা করা হবে। আলু, পেয়াজ, রসুন, টমেটো, বেগুন, কাচামরিচ, দুধ, ডিম ইত্যাদি বিক্রয় করা হবে।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

» ৩০টি নোটিশ দিয়েছি, কোনটার ওপর বলব জানি না: সংসদে আমির হামজা

» রামিসা হত্যাকাণ্ডের রায়ে আলহামদুলিল্লাহ বললেন জামায়াত আমির

» ৫৫ বছরে শহীদ জিয়া গবেষণা কেন্দ্র কেন হয়নি, প্রশ্ন মঈন খানের

» গ্রামে ১০-১২ ঘণ্টা বিদ্যুৎ থাকে না, অভিযোগ রুমিন ফারহানার

» অনিবন্ধিত সাংবাদিকরাই সোস্যাল মিডিয়ায় মিসইনফরমেশন উপস্থাপন করেন: তথ্য প্রতিমন্ত্রী

» সরকারের বিভিন্ন পদক্ষেপ কাঙ্ক্ষিত ফলাফল অর্জনে ব্যর্থ হচ্ছে: ড. হামিদুর

» দীর্ঘমেয়াদি গৃহঋণে নতুন উদ্যোগ, ফ্ল্যাট কেনা সহজ হবে মধ্যবিত্তদের

» মতিঝিলে দিনে-দুপুরে ব্যাংকের সামনে গুলি, ১৭ লাখ টাকা ছিনতাই

» দেশীয় অস্ত্রসহ ৪জন গ্রেফতার

» সীতাকুণ্ডে আওয়ামী লীগের ঝটিকা মিছিল: ৩৭ জনের নামে মামলা, গ্রেফতার ৩

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

জামালপুরে রমজান উপলক্ষ্যে নিত্যপণ্যের বিক্রয় কার্যক্রম উদ্বোধন

লিয়াকত হোসাইন লায়ন, জামালপুর প্রতিনিধি  : জামালপুরে মাহে রমজান উপলক্ষ্যে সাশ্রয়ী মূল্যে নিত্যপ্রয়োজনীয় কৃষিপণ্যের বিক্রয় কার্যক্রম উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার (৩ মার্চ) বিকেলে শহরের ফৌজদারী মোড়ে জেলা প্রশাসন, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর ও কৃষি বিপণন অধিদপ্তরের সহযোগীতায় বিশুদ্ধ জামালপুর প্রডিউসার অর্গানাইজেশন এই অস্থায়ী বিক্রয় কেন্দ্র চালু করে।
জামালপুর-৫ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট শাহ মো: ওয়ারেছ আলী মামুন এই বিক্রয় কার্যক্রমের উদ্বোধন করেন। এ সময় তিনি বলেন, রমজান উপলক্ষ্যে সীমিত আয়ের মানুষের ক্রয়ক্ষমতার মধ্যে স্বল্প মূল্যে নিত্যপ্রয়োজনীয় দ্রব্য সামগ্রী বিক্রয় করা হবে।
এটি যেন চলমান থাকে সেজন্য প্রশাসনকে নির্দেশনা দেয়া হয়েছে। এ সময় সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজনীন আখতার, কৃষি বিপণন কর্মকর্তা এনামুল হক, জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা আবু নাসের মোহাম্মদ শফিউল্লাহ, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক সফিকুল ইসলাম খান সজিব, বিশুদ্ধ জামালপুর প্রডিউসার অর্গানাইজেশনের সাধারণ সম্পাদক সুমন মিয়াসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
বিশুদ্ধ জামালপুর প্রডিউসার অর্গানাইজেশনের সাধারণ সম্পাদক সুমন মিয়া বলেন, গত বছরও রমজানে নিত্যপ্রয়োজনীয় কৃষিপণ্য বিক্রয় করা হয়েছিলো। এবারো সাধারণ মানুষ যেন স্বল্পমূল্যে টাটকা জিনিস কিনতে পারে সেজন্য বিক্রয় কার্যক্রম পরিচালনা করা হবে। আলু, পেয়াজ, রসুন, টমেটো, বেগুন, কাচামরিচ, দুধ, ডিম ইত্যাদি বিক্রয় করা হবে।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

সর্বাধিক পঠিত

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Design & Developed BY ThemesBazar.Com