‘ভবিষ্যৎ প্রজন্মের জন্য বাসযোগ্য ও নিরাপদ বাংলাদেশ গড়তে চাই’

ছবি সংগৃহীত

অনলাইন ডেস্ক : সমাজকল্যাণ প্রতিমন্ত্রী ফারজানা শারমিন বলেছেন, ভবিষ্যৎ প্রজন্মের জন্য বাসযোগ্য ও নিরাপদ বাংলাদেশ গড়তে চাই। এজন্য আমাদের সন্তানদের প্রাথমিক ও নৈতিকতার শিক্ষা এবং পরিবার থেকে পরিবর্তনের শিক্ষা দিয়ে প্রস্তুত করতে হবে।

তিনি বলেন, সরকার একা দেশ পরিবর্তন করতে পারবে না, যদি আমরা নিজেদের জায়গা থেকে পরিবর্তন না হই।

শনিবার রাজধানীর ইন্টারকন্টিনেন্টাল হোটেল ‘প্রিমিয়াম মাইন্ড মাস্টার রিট্রিট অ্যান্ড এমসিএ কনভোকেশন (জুলাই ২০২৬)’ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মানুষের হলিস্টিক ওয়েলবিইং, মেন্টাল ফিটনেস ও ব্যক্তিগত বিকাশে সচেতনতা তৈরির লক্ষ্যে ওয়েলবিইং বাংলাদেশ ফাউন্ডেশন এ অনুষ্ঠানের আয়োজন করে।

প্রতিমন্ত্রী বলেন, আজকের প্রোগ্রামটা খুবই ভালো একটি উদ্যোগ। আমরা ভাবি সমাজ পরিবর্তন করবো। আর সমাজ পরিবর্তন করতে যা যা লাগে তার মধ্যে আজকের উদ্যোগও একটি। এজন্য ওয়েলবিইং বাংলাদেশ ফাউন্ডেশনকে ধন্যবাদ জানাই।

তিনি ওভারথিংকিং ডিটক্স ব্লুপ্রিন্ট বইটির প্রশংসা করে বলেন, আমি চাইব এরকম একটি বই আমার লাইব্রেরি তে থাকুক। বইয়ের কয়েকটি লাইন আমার পছন্দ হয়েছে যা মানুষ আসলে চিন্তা করবে না। ‘চিন্তা আমার শত্রু নয়’-এটি ডক্টর মেজবাহর স্টেটমেন্ট। আমাদের কাছে চিন্তা মানে দুশ্চিন্তা, রাতে ঘুম না হওয়া, খাওয়া দাওয়া না হওয়া। এই বইটিকে যদি ধারণ করতে পারি তাহলে দারুন এক সূচনা হবে।

ফারজানা শারমিন বলেন, ব্যাধিই সংক্রামক, স্বাস্থ্য নয়। আমরা বিদেশে গিয়ে অনেক খারাপ কিছু শিখে আসি, কিন্তু ভালো কিছুও যে শেখা যায় তা ভুলেই গেছি। যদি নিজেকে ভালোবাসি এবং রিয়ালাইজ করি; যদি মনে করি ‘আই ক্যান ডু ইট’-তাহলে আসলেই কাজটি করতে পারব। এজন্য আমাদের মেন্টাল হেলথ নিয়ে কাজ করাটা জরুরি।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

» মানবসম্পদ উন্নয়নসহ বিভিন্ন খাতে জাপানের সক্রিয় সহযোগিতা চান প্রধানমন্ত্রী

» ভারত-আমেরিকা কারো আধিপত্য মেনে নেব না: নাহিদ ইসলাম

» হামলার বিচার না হওয়া পর্যন্ত আমরা হবিগঞ্জে আছি, যদি পারে মেরে ফেলবে: সারজিস আলম

» বিএনপি শুধু ছাত্রদল-যুবদলের কর্মসংস্থানের ব্যবস্থা করেছে: নাসীরুদ্দীন পাটওয়ারী

» প্রধানমন্ত্রীর নেতৃত্বে বাংলাদেশে ইতিবাচক পরিবর্তন আসবে : ডিএনসিসি প্রশাসক

» বিভিন্ন অপরাধে জড়িত ৭৬ জন গ্রেফতার

» ভূমিকম্পে কারখানার চিমনি-শপিংমলে ধস, আহত-নিখোঁজ অনেকে

» মেয়াদোত্তীর্ণ ওষুধ ও ড্রাগ লাইসেন্স না থাকায় বাগেরহাটে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ফার্মেসিকে ২০ হাজার টাকা জরিমানা

» তথ্য ও সম্প্রচার মন্ত্রীর আগৈলঝাড়ায় বিএনপি নেতাদের সঙ্গে শুভেচ্ছা বিনিময়: পরে আইনশৃঙ্খলা সভায় অংশগ্রহণ

» হাতীবান্ধায বাল্যবিয়ের পরিনতি ও করণীয় শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত 

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

‘ভবিষ্যৎ প্রজন্মের জন্য বাসযোগ্য ও নিরাপদ বাংলাদেশ গড়তে চাই’

ছবি সংগৃহীত

অনলাইন ডেস্ক : সমাজকল্যাণ প্রতিমন্ত্রী ফারজানা শারমিন বলেছেন, ভবিষ্যৎ প্রজন্মের জন্য বাসযোগ্য ও নিরাপদ বাংলাদেশ গড়তে চাই। এজন্য আমাদের সন্তানদের প্রাথমিক ও নৈতিকতার শিক্ষা এবং পরিবার থেকে পরিবর্তনের শিক্ষা দিয়ে প্রস্তুত করতে হবে।

তিনি বলেন, সরকার একা দেশ পরিবর্তন করতে পারবে না, যদি আমরা নিজেদের জায়গা থেকে পরিবর্তন না হই।

শনিবার রাজধানীর ইন্টারকন্টিনেন্টাল হোটেল ‘প্রিমিয়াম মাইন্ড মাস্টার রিট্রিট অ্যান্ড এমসিএ কনভোকেশন (জুলাই ২০২৬)’ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মানুষের হলিস্টিক ওয়েলবিইং, মেন্টাল ফিটনেস ও ব্যক্তিগত বিকাশে সচেতনতা তৈরির লক্ষ্যে ওয়েলবিইং বাংলাদেশ ফাউন্ডেশন এ অনুষ্ঠানের আয়োজন করে।

প্রতিমন্ত্রী বলেন, আজকের প্রোগ্রামটা খুবই ভালো একটি উদ্যোগ। আমরা ভাবি সমাজ পরিবর্তন করবো। আর সমাজ পরিবর্তন করতে যা যা লাগে তার মধ্যে আজকের উদ্যোগও একটি। এজন্য ওয়েলবিইং বাংলাদেশ ফাউন্ডেশনকে ধন্যবাদ জানাই।

তিনি ওভারথিংকিং ডিটক্স ব্লুপ্রিন্ট বইটির প্রশংসা করে বলেন, আমি চাইব এরকম একটি বই আমার লাইব্রেরি তে থাকুক। বইয়ের কয়েকটি লাইন আমার পছন্দ হয়েছে যা মানুষ আসলে চিন্তা করবে না। ‘চিন্তা আমার শত্রু নয়’-এটি ডক্টর মেজবাহর স্টেটমেন্ট। আমাদের কাছে চিন্তা মানে দুশ্চিন্তা, রাতে ঘুম না হওয়া, খাওয়া দাওয়া না হওয়া। এই বইটিকে যদি ধারণ করতে পারি তাহলে দারুন এক সূচনা হবে।

ফারজানা শারমিন বলেন, ব্যাধিই সংক্রামক, স্বাস্থ্য নয়। আমরা বিদেশে গিয়ে অনেক খারাপ কিছু শিখে আসি, কিন্তু ভালো কিছুও যে শেখা যায় তা ভুলেই গেছি। যদি নিজেকে ভালোবাসি এবং রিয়ালাইজ করি; যদি মনে করি ‘আই ক্যান ডু ইট’-তাহলে আসলেই কাজটি করতে পারব। এজন্য আমাদের মেন্টাল হেলথ নিয়ে কাজ করাটা জরুরি।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

সর্বাধিক পঠিত

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Design & Developed BY ThemesBazar.Com