ম্যাচ ভেন্যুতে অনুশীলন করতে পারবে না বাংলাদেশ

ছবি সংগৃহীত

অনলাইন ডেস্ক : আন্তর্জাতিক ম্যাচ কিংবা টুর্নামেন্টের আগেরদিন ম্যাচ ভেন্যুতে ঘণ্টাখানেক অনুশীলন করে সফরকারী কিংবা উভয় দল। যাতে ম্যাচের আগে সেই মাঠ ও ঘাসের সঙ্গে ফুটবলাররা মানিয়ে নিতে পারেন। নারী এশিয়া কাপে বাংলাদেশ ম্যাচ ভেন্যুতে অনুশীলনের সুযোগ পাচ্ছে না।

আগামী মঙ্গলবার সিডনির কমনওয়েলথ ব্যাংক স্টেডিয়ামে চীনের বিপক্ষে প্রথম গ্রুপ পর্যায়ের ম্যাচ বাংলাদেশের। সাধারণ নিয়মানুযায়ী আগামীকাল ম্যাচের আগেরদিন চীন ও বাংলাদেশ উভয় দলের অনুশীলন করার কথা। এশিয়ান ফুটবল কনফেডারেশন (এএফসি) এই টুর্নামেন্টে ম্যাচের আগেরদিন কোনো দলকেই ম্যাচ ভেন্যুতে অনুশীলনের সুযোগ দেয়নি।

মাঠ সুরক্ষার জন্যই মূলত এএফসি এই নীতি অবলম্বন করেছে। ম্যাচের আগেরদিন পুরোদস্তুর অনুশীলন করার সুযোগ না দিলেও উভয় দলকে পনেরো মিনিট মাঠে হাঁটার সময়সূচি বরাদ্দ। দলীয় সূত্রের খবর, বাংলাদেশের জন্য সেই সূচি আগামীকাল দুপুর ১টা থেকে সোয়া ১টা।

বাংলাদেশ অনুশীলন করছে জুবলি স্টেডিয়ামে। আগামীকালও বাংলাদেশ জুবলি স্টেডিয়ামে সকাল ৯টা থেকেই অনুশীলন করবে। ম্যাচের আগেরদিন নির্ধারিত সংবাদ সম্মেলনে কোচ ও একজন খেলোয়াড় থাকবেন। স্থানীয় সময় দুপুর ১২টা থেকে সোয়া ১২টা। সকালে অনুশীলন করে এসে মধ্যাহ্নভোজ সেরে স্টেডিয়ামে হাঁটতে না যাওয়ার পক্ষেই রয়েছেন কোচ বাটলার।

ম্যাচের আগে ভেন্যুতে অনুশীলনের সুযোগ নেই। এতে তেমন চিন্তিত নন বাংলাদেশের মিডফিল্ডের অন্যতম ভরসা মনিকা চাকমা, ‘এখানে কোনো সমস্যা নেই। এই মাঠও ভালো, ওটা যেরকম মাঠ এটাও সেই রকম।’

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

» রাষ্ট্রপতির সংসদে বক্তব্য দেয়ার অধিকার নেই: ডা. তাহের

» জামিন পেলেন সাংবাদিক আনিস আলমগীর

» কার্যকর ও প্রাণবন্ত সংসদ গড়তে চাই : চিফ হুইপ

» জুলাই হত্যাকাণ্ড কামরুল-মেননের বিরুদ্ধে অভিযোগ গঠনের বিষয়ে আদেশ ৩০ মার্চ

» ছিনতাইয়ের ঘটনার মূলহোতা গ্রেপ্তার

» জয় দিয়ে পাকিস্তানের বিপক্ষে সিরিজ শুরু করতে চায় টাইগাররা

» প্রেম-প্রতিশোধের গল্পে ঈদের নাটক ‘লেলিন’

» জ্বালানি সংকটে থাইল্যান্ডে লিফটের বদলে সিঁড়ি ব্যবহারের নির্দেশ

» ইরান যুদ্ধ নিয়ে ভাইস প্রেসিডেন্ট ভ্যান্সের সঙ্গে মতপার্থক্য ট্রাম্পের

» বিভাগীয় শহরের পাম্পে জ্বালানি সরবরাহের নতুন নির্দেশনা

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

ম্যাচ ভেন্যুতে অনুশীলন করতে পারবে না বাংলাদেশ

ছবি সংগৃহীত

অনলাইন ডেস্ক : আন্তর্জাতিক ম্যাচ কিংবা টুর্নামেন্টের আগেরদিন ম্যাচ ভেন্যুতে ঘণ্টাখানেক অনুশীলন করে সফরকারী কিংবা উভয় দল। যাতে ম্যাচের আগে সেই মাঠ ও ঘাসের সঙ্গে ফুটবলাররা মানিয়ে নিতে পারেন। নারী এশিয়া কাপে বাংলাদেশ ম্যাচ ভেন্যুতে অনুশীলনের সুযোগ পাচ্ছে না।

আগামী মঙ্গলবার সিডনির কমনওয়েলথ ব্যাংক স্টেডিয়ামে চীনের বিপক্ষে প্রথম গ্রুপ পর্যায়ের ম্যাচ বাংলাদেশের। সাধারণ নিয়মানুযায়ী আগামীকাল ম্যাচের আগেরদিন চীন ও বাংলাদেশ উভয় দলের অনুশীলন করার কথা। এশিয়ান ফুটবল কনফেডারেশন (এএফসি) এই টুর্নামেন্টে ম্যাচের আগেরদিন কোনো দলকেই ম্যাচ ভেন্যুতে অনুশীলনের সুযোগ দেয়নি।

মাঠ সুরক্ষার জন্যই মূলত এএফসি এই নীতি অবলম্বন করেছে। ম্যাচের আগেরদিন পুরোদস্তুর অনুশীলন করার সুযোগ না দিলেও উভয় দলকে পনেরো মিনিট মাঠে হাঁটার সময়সূচি বরাদ্দ। দলীয় সূত্রের খবর, বাংলাদেশের জন্য সেই সূচি আগামীকাল দুপুর ১টা থেকে সোয়া ১টা।

বাংলাদেশ অনুশীলন করছে জুবলি স্টেডিয়ামে। আগামীকালও বাংলাদেশ জুবলি স্টেডিয়ামে সকাল ৯টা থেকেই অনুশীলন করবে। ম্যাচের আগেরদিন নির্ধারিত সংবাদ সম্মেলনে কোচ ও একজন খেলোয়াড় থাকবেন। স্থানীয় সময় দুপুর ১২টা থেকে সোয়া ১২টা। সকালে অনুশীলন করে এসে মধ্যাহ্নভোজ সেরে স্টেডিয়ামে হাঁটতে না যাওয়ার পক্ষেই রয়েছেন কোচ বাটলার।

ম্যাচের আগে ভেন্যুতে অনুশীলনের সুযোগ নেই। এতে তেমন চিন্তিত নন বাংলাদেশের মিডফিল্ডের অন্যতম ভরসা মনিকা চাকমা, ‘এখানে কোনো সমস্যা নেই। এই মাঠও ভালো, ওটা যেরকম মাঠ এটাও সেই রকম।’

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

সর্বাধিক পঠিত

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Design & Developed BY ThemesBazar.Com