ইয়ামালের প্রথম হ্যাটট্রিকে বার্সেলোনার দাপুটে জয়

ছবি সংগৃহীত

অনলাইন ডেস্ক : বার্সেলোনায় হ্যান্সি ফ্লিকের কোচিং ক্যারিয়ারের শততম ম্যাচটিকে স্মরণীয় করে রাখলেন তরুণ তারকা লামিনে ইয়ামাল। ন্যু ক্যাম্পে ভিয়ারিয়ালকে ৪-১ গোলে উড়িয়ে দিয়ে বড় জয় তুলে নিয়েছে বার্সেলোনা। আর এই ম্যাচেই ক্যারিয়ারের প্রথম হ্যাটট্রিক করে আলো কেড়ে নিয়েছেন ১৮ বছর বয়সী স্প্যানিশ ফরোয়ার্ড।

ফ্লিকের কোচিং ক্যারিয়ারের শততম ম্যাচে শুরুটা যদিও ধীরগতির ছিল বার্সার। প্রথমদিকে ফারমিন লোপেজের একটি প্রচেষ্টা রক্ষণে আটকে যায়। পাল্টা আক্রমণে ভিয়ারিয়ালও কয়েকবার চাপ তৈরি করলেও গোলের দেখা পায়নি।

ম্যাচের ২৮ মিনিটে জমে ওঠে ন্যু ক্যাম্প। লোপেজের পাস থেকে বাঁ পায়ের নিখুঁত শটে গোল করে দীর্ঘ গোলখরা কাটান ইয়ামাল। মাত্র ৯ মিনিট পর আবারও জাদু দেখান তিনি। ডান প্রান্ত থেকে দারুণ স্কিল দেখিয়ে রক্ষণ ভেঙে দূরপাল্লার বাঁকানো শটে ব্যবধান দ্বিগুণ করেন এই কিশোর ফরোয়ার্ড।

দ্বিতীয়ার্ধের শুরুতেই ম্যাচে ফেরার আশা জাগায় ভিয়ারিয়াল। সান্তিয়াগো মরিনোর কর্নার থেকে পাপা গুয়ের গোলে ব্যবধান কমে ২-১ হয়। তবে স্বাগতিকদের দাপট থামানো যায়নি।

৬৯ মিনিটে পেদ্রির নিখুঁত অ্যাসিস্ট থেকে নিজের তৃতীয় গোলটি করে হ্যাটট্রিক পূর্ণ করেন ইয়ামাল। একবিংশ শতাব্দীতে বার্সেলোনার অন্যতম কনিষ্ঠ হ্যাটট্রিকদাতা হিসেবেও নাম লেখান তিনি। মৌসুমে তার লিগ গোলসংখ্যা দাঁড়ায় ১৩-তে।

শেষ মুহূর্তে বদলি হিসেবে নেমে রবার্ট লেভানডোভস্কি জালে বল পাঠালে জয় নিশ্চিত হয় কাতালানদের। অফসাইডের সিদ্ধান্ত থাকলেও ভিএআরের মাধ্যমে গোলটি বৈধ ঘোষণা করা হয়।

এই জয়ে লিগে নিজেদের শতভাগ ঘরের মাঠের জয়ের ধারাও ধরে রাখলো বার্সেলোনা। এক ম্যাচ বেশি খেলে দ্বিতীয় স্থানে থাকা রিয়াল মাদ্রিদের চেয়ে ৪ পয়েন্ট এগিয়ে শীর্ষে রয়েছে তারা। সোমবার গেতাফের বিপক্ষে মাঠে নামবে মাদ্রিদ ক্লাব, যেখানে ব্যবধান কমানোর সুযোগ থাকবে তাদের সামনে।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

» রাষ্ট্রপতির সংসদে বক্তব্য দেয়ার অধিকার নেই: ডা. তাহের

» জামিন পেলেন সাংবাদিক আনিস আলমগীর

» কার্যকর ও প্রাণবন্ত সংসদ গড়তে চাই : চিফ হুইপ

» জুলাই হত্যাকাণ্ড কামরুল-মেননের বিরুদ্ধে অভিযোগ গঠনের বিষয়ে আদেশ ৩০ মার্চ

» ছিনতাইয়ের ঘটনার মূলহোতা গ্রেপ্তার

» জয় দিয়ে পাকিস্তানের বিপক্ষে সিরিজ শুরু করতে চায় টাইগাররা

» প্রেম-প্রতিশোধের গল্পে ঈদের নাটক ‘লেলিন’

» জ্বালানি সংকটে থাইল্যান্ডে লিফটের বদলে সিঁড়ি ব্যবহারের নির্দেশ

» ইরান যুদ্ধ নিয়ে ভাইস প্রেসিডেন্ট ভ্যান্সের সঙ্গে মতপার্থক্য ট্রাম্পের

» বিভাগীয় শহরের পাম্পে জ্বালানি সরবরাহের নতুন নির্দেশনা

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

ইয়ামালের প্রথম হ্যাটট্রিকে বার্সেলোনার দাপুটে জয়

ছবি সংগৃহীত

অনলাইন ডেস্ক : বার্সেলোনায় হ্যান্সি ফ্লিকের কোচিং ক্যারিয়ারের শততম ম্যাচটিকে স্মরণীয় করে রাখলেন তরুণ তারকা লামিনে ইয়ামাল। ন্যু ক্যাম্পে ভিয়ারিয়ালকে ৪-১ গোলে উড়িয়ে দিয়ে বড় জয় তুলে নিয়েছে বার্সেলোনা। আর এই ম্যাচেই ক্যারিয়ারের প্রথম হ্যাটট্রিক করে আলো কেড়ে নিয়েছেন ১৮ বছর বয়সী স্প্যানিশ ফরোয়ার্ড।

ফ্লিকের কোচিং ক্যারিয়ারের শততম ম্যাচে শুরুটা যদিও ধীরগতির ছিল বার্সার। প্রথমদিকে ফারমিন লোপেজের একটি প্রচেষ্টা রক্ষণে আটকে যায়। পাল্টা আক্রমণে ভিয়ারিয়ালও কয়েকবার চাপ তৈরি করলেও গোলের দেখা পায়নি।

ম্যাচের ২৮ মিনিটে জমে ওঠে ন্যু ক্যাম্প। লোপেজের পাস থেকে বাঁ পায়ের নিখুঁত শটে গোল করে দীর্ঘ গোলখরা কাটান ইয়ামাল। মাত্র ৯ মিনিট পর আবারও জাদু দেখান তিনি। ডান প্রান্ত থেকে দারুণ স্কিল দেখিয়ে রক্ষণ ভেঙে দূরপাল্লার বাঁকানো শটে ব্যবধান দ্বিগুণ করেন এই কিশোর ফরোয়ার্ড।

দ্বিতীয়ার্ধের শুরুতেই ম্যাচে ফেরার আশা জাগায় ভিয়ারিয়াল। সান্তিয়াগো মরিনোর কর্নার থেকে পাপা গুয়ের গোলে ব্যবধান কমে ২-১ হয়। তবে স্বাগতিকদের দাপট থামানো যায়নি।

৬৯ মিনিটে পেদ্রির নিখুঁত অ্যাসিস্ট থেকে নিজের তৃতীয় গোলটি করে হ্যাটট্রিক পূর্ণ করেন ইয়ামাল। একবিংশ শতাব্দীতে বার্সেলোনার অন্যতম কনিষ্ঠ হ্যাটট্রিকদাতা হিসেবেও নাম লেখান তিনি। মৌসুমে তার লিগ গোলসংখ্যা দাঁড়ায় ১৩-তে।

শেষ মুহূর্তে বদলি হিসেবে নেমে রবার্ট লেভানডোভস্কি জালে বল পাঠালে জয় নিশ্চিত হয় কাতালানদের। অফসাইডের সিদ্ধান্ত থাকলেও ভিএআরের মাধ্যমে গোলটি বৈধ ঘোষণা করা হয়।

এই জয়ে লিগে নিজেদের শতভাগ ঘরের মাঠের জয়ের ধারাও ধরে রাখলো বার্সেলোনা। এক ম্যাচ বেশি খেলে দ্বিতীয় স্থানে থাকা রিয়াল মাদ্রিদের চেয়ে ৪ পয়েন্ট এগিয়ে শীর্ষে রয়েছে তারা। সোমবার গেতাফের বিপক্ষে মাঠে নামবে মাদ্রিদ ক্লাব, যেখানে ব্যবধান কমানোর সুযোগ থাকবে তাদের সামনে।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

সর্বাধিক পঠিত

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Design & Developed BY ThemesBazar.Com