সেমির ম্যাচে নেই বাংলাদেশি আম্পায়ার

ছবি সংগৃহীত

অনলাইন ডেস্ক : চলমান টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনালের ম্যাচ অফিসিয়ালদের তালিকা প্রকাশ করেছে আইসিসি। গ্রুপ পর্ব ও সুপার এইটে দায়িত্ব পালন করেছেন দুই বাংলাদেশি আম্পায়ার শরফুদ্দৌলা ইবনে শহীদ সৈকত ও গাজী সোহেল।

তবে সেমিফাইনালের ম্যাচে তাদের কাউকে রাখা হয়নি। আগামী বুধবার (৪ মার্চ) প্রথম সেমিফাইনালে কলকাতার ইডেন গার্ডেনসে মুখোমুখি হবে দক্ষিণ আফ্রিকা ও নিউজিল্যান্ড। এই ম্যাচে অনফিল্ড আম্পায়ারের ভূমিকায় দেখা যাবে রিচার্ড ইলিংওর্থ ও অ্যালেক্স ওয়ার্ফকে। তৃতীয় আম্পায়ার হিসেবে থাকছেন নিতিনি মেনন। ম্যাচে চতুর্থ আম্পায়ার রড টাকার ও ম্যাচ রেফারি হিসেবে দায়িত্ব পালন করবেন জাভাগাল শ্রীনাথ।

এছাড়া বৃহস্পতিবার (৫ মার্চ) মুম্বাইয়ে দ্বিতীয় সেমিফাইনালে মুখোমুখি হবে ভারত ও ইংল্যান্ড। এই ম্যাচে অনফিল্ড আম্পায়ারের ভূমিকায় থাকবেন ক্রিস গ্যাফনি ও আলাউদ্দিন পালেকার। ম্যাচের তৃতীয় আম্পায়ার আদ্রিয়ান হোল্ডস্টক। চতুর্থ আম্পায়ার হিসেবে থাকবেন পল রেইফেল এবং ম্যাচ রেফারির দায়িত্ব পালন করবেন অ্যান্ডি পাইক্রফট।

আগামী ৮ মার্চ আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে টি-টোয়েন্টি বিশ্বকাপের এবারের আসরের ফাইনাল। এই ম্যাচের অফিসিয়ালদের তালিকা অবশ্য এখনো প্রকাশ করেনি আইসিসি।

চলমান টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নিয়েছিল ২০ দল। সেখান থেকে গ্রুপ পর্ব ও সুপার এইট পর্ব পেরিয়ে সেমিতে জায়গা করে নিয়েছে চার দল— ইংল্যান্ড, দক্ষিণ আফ্রিকা, নিউজিল্যান্ড ও ভারত।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

» হাসপাতাল নির্মাণে ইরানকে প্রস্তাব জামায়াত আমিরের

» সরকারি ফ্ল্যাটে ওয়াশিং মেশিন ও ওভেন চাইলেন জামায়াত এমপি

» সবার জন্য সেবা নিশ্চিতের আগে বিশেষ সুবিধা নেবো না: হাসনাত আব্দুল্লাহ

» কিছু কাজ বাজেটের দোহাই দিয়ে পার পাওয়া যাবে না: আব্দুস সালাম

» সীমান্তে কাঁটাতারের বেড়া নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী

» সাবেক এমপি খালেদা রব্বানীর বাসায় গেলেন প্রধানমন্ত্রী

» সকল সেক্টরে নারীর অংশগ্রহণ আগের চেয়ে বেড়েছে : স্পিকার

» কর ফাঁকির বিরুদ্ধে কার্যকর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে: প্রধানমন্ত্রী

» কি পেলাম জীবনে?

» জীবনের ঝুঁকি নিয়ে পাঠদান আমলীচুকাই সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নতুন ভবন নির্মানের দাবি

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

সেমির ম্যাচে নেই বাংলাদেশি আম্পায়ার

ছবি সংগৃহীত

অনলাইন ডেস্ক : চলমান টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনালের ম্যাচ অফিসিয়ালদের তালিকা প্রকাশ করেছে আইসিসি। গ্রুপ পর্ব ও সুপার এইটে দায়িত্ব পালন করেছেন দুই বাংলাদেশি আম্পায়ার শরফুদ্দৌলা ইবনে শহীদ সৈকত ও গাজী সোহেল।

তবে সেমিফাইনালের ম্যাচে তাদের কাউকে রাখা হয়নি। আগামী বুধবার (৪ মার্চ) প্রথম সেমিফাইনালে কলকাতার ইডেন গার্ডেনসে মুখোমুখি হবে দক্ষিণ আফ্রিকা ও নিউজিল্যান্ড। এই ম্যাচে অনফিল্ড আম্পায়ারের ভূমিকায় দেখা যাবে রিচার্ড ইলিংওর্থ ও অ্যালেক্স ওয়ার্ফকে। তৃতীয় আম্পায়ার হিসেবে থাকছেন নিতিনি মেনন। ম্যাচে চতুর্থ আম্পায়ার রড টাকার ও ম্যাচ রেফারি হিসেবে দায়িত্ব পালন করবেন জাভাগাল শ্রীনাথ।

এছাড়া বৃহস্পতিবার (৫ মার্চ) মুম্বাইয়ে দ্বিতীয় সেমিফাইনালে মুখোমুখি হবে ভারত ও ইংল্যান্ড। এই ম্যাচে অনফিল্ড আম্পায়ারের ভূমিকায় থাকবেন ক্রিস গ্যাফনি ও আলাউদ্দিন পালেকার। ম্যাচের তৃতীয় আম্পায়ার আদ্রিয়ান হোল্ডস্টক। চতুর্থ আম্পায়ার হিসেবে থাকবেন পল রেইফেল এবং ম্যাচ রেফারির দায়িত্ব পালন করবেন অ্যান্ডি পাইক্রফট।

আগামী ৮ মার্চ আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে টি-টোয়েন্টি বিশ্বকাপের এবারের আসরের ফাইনাল। এই ম্যাচের অফিসিয়ালদের তালিকা অবশ্য এখনো প্রকাশ করেনি আইসিসি।

চলমান টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নিয়েছিল ২০ দল। সেখান থেকে গ্রুপ পর্ব ও সুপার এইট পর্ব পেরিয়ে সেমিতে জায়গা করে নিয়েছে চার দল— ইংল্যান্ড, দক্ষিণ আফ্রিকা, নিউজিল্যান্ড ও ভারত।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

সর্বাধিক পঠিত

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Design & Developed BY ThemesBazar.Com