অভিনেতা বৈদ্যনাথ সাহা আর নেই

ছবি সংগৃহীত

অনলাইন ডেস্ক : না ফেরার দেশে পাড়ি জমালেন ছোটপর্দার অভিনেতা বৈদ্যনাথ সাহা। মঙ্গলবার সন্ধ্যায় এই অভিনেতার মৃত্যু হয়েছে বলে জানিয়েছেন অভিনয়শিল্পী সংঘের সাধারণ সম্পাদক রাশেদ মামুন অপু।

অপু বলেন, ‘দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত রোগে ভুগছিলেন বৈদ্যনাথ। যশোরের একটি হাসপাতালে চিকিৎসা চলছিল তার। অবস্থা খারাপ ছিল, লাইফ সাপোর্টে ছিলেন। সন্ধ্যায় মারা যান। তার বিদেহী আত্মার শান্তি কামনা করি।’

ফেসবুকে অভিনেতার একটি ছবি শেয়ার করে অপু লিখেছেন, অভিনয়শিল্পী সংঘের সন্মানিত সদস্য প্রিয় বৈদ্যনাথ সাহা এইমাত্র পরলোক গমন করেছেন।

সেই পোস্টে বৈদ্যনাথের মৃত্যুতে শোক প্রকাশ করছেন তার সহকর্মীরা।

নাট্যকার মাসুম রেজা লিখেছেন, ‌‘খুবই দুঃখজনক সংবাদ। শোকাহত হলাম। তার আত্মার শান্তি কামনা করছি।’

এছাড়া অভিনেতা শামীম জামানও আত্মার শান্তি কামনা করেছেন।

পঞ্চাশ বছরের বেশি সময় ধরে অভিনয় করেছেন বৈদ্যনাথ। যশোর ইনস্টিটিউট নাট্যকলা সংসদ থেকে শুরু হয়েছিল তার অভিনয়ের যাত্রা।

বৈদ্যনাথ অভিনীত মঞ্চ নাটকের মধ্যে রয়েছে ‘ফিফটি ফিফটি’, ‘জবাহদিহি’, ‘পরবাস’, ‘সাজানো বাগান’, ওরা আছে বলে, ‘কেনারাম বেচারাম’, ‘এবার ধরা দাও’, ‘বিষের বাঁশি’, ‘অন্ধকারের নিচে সূর্য’।

টেলিভিশনে তিনি করেছেন ‘নদী থেকে সমুদ্র’, ‘শ্রাবণের বসন্ত’, ‘এ মধুর খেলা’, ‘লাল নীল বেগুনি’সহ আরও কিছু নাটক।

নাটকের পাশাপাশি তিনি চলচ্চিত্রেও অভিনয় করেছেন। এর মধ্যে রয়েছে ‘কোটি টাকার কাবিন’, ‘নীতিবান অফিসার’, ‘বাপজানের বায়োস্কোপ’, ‘মিশন এক্সট্রিম’, ‘অপারেশন সুন্দরবন’, ‘আদম’, ‘দামাল’, ‘মুখোশ’, ‘সুলতান’সহ বেশ কিছু সিনেমা।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

» ‘লং মার্চের’ নামে বিরোধীদল গণতন্ত্র বিনষ্টের চেষ্টা করছে: রিজভী

» মাতৃত্বের পর শারীরিক পরিবর্তন নিয়ে কটাক্ষ, বিপাশার ক্ষোভ

» ঢাকার যানজট নিরসনে ৪ টার্মিনাল দ্রুত সরিয়ে নেওয়া হচ্ছে : সড়ক প্রতিমন্ত্রী

» ইনসাফভিত্তিক ও জনকল্যাণমুখী রাষ্ট্র প্রতিষ্ঠায় সরকার কাজ করছে: স্বরাষ্ট্রমন্ত্রী

» প্রবাসীদের সমস্যা সমাধানে গবেষণা করা হয়েছে: সংসদে প্রতিমন্ত্রী নুর

» রক্তপাতের বিনিময়ে আসা গণতন্ত্রকে রক্ষা করতে চাই: রাষ্ট্রপতি

» বিধান লঙ্ঘন করে এস আলমের প্রতিষ্ঠানকে ঋণ কেন, হান্নানের প্রশ্নে অর্থমন্ত্রী বললেন সচল কোম্পানি বন্ধ করা যায় না

» বিনা সুদে কৃষিঋণ বিতরণের আপাতত কোনো পরিকল্পনা নেই: সংসদে অর্থমন্ত্রী

» রাষ্ট্রপতির আদেশে এনবিআর আন্দোলনে অংশ নেওয়া ২০ কর্মকর্তার শাস্তি বাতিল

» সম্পত্তি হস্তান্তর সংশোধন বিল কোরআন-সুন্নাহ বিরোধী, পাস না করার আহ্বান জামায়াত এমপির

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

অভিনেতা বৈদ্যনাথ সাহা আর নেই

ছবি সংগৃহীত

অনলাইন ডেস্ক : না ফেরার দেশে পাড়ি জমালেন ছোটপর্দার অভিনেতা বৈদ্যনাথ সাহা। মঙ্গলবার সন্ধ্যায় এই অভিনেতার মৃত্যু হয়েছে বলে জানিয়েছেন অভিনয়শিল্পী সংঘের সাধারণ সম্পাদক রাশেদ মামুন অপু।

অপু বলেন, ‘দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত রোগে ভুগছিলেন বৈদ্যনাথ। যশোরের একটি হাসপাতালে চিকিৎসা চলছিল তার। অবস্থা খারাপ ছিল, লাইফ সাপোর্টে ছিলেন। সন্ধ্যায় মারা যান। তার বিদেহী আত্মার শান্তি কামনা করি।’

ফেসবুকে অভিনেতার একটি ছবি শেয়ার করে অপু লিখেছেন, অভিনয়শিল্পী সংঘের সন্মানিত সদস্য প্রিয় বৈদ্যনাথ সাহা এইমাত্র পরলোক গমন করেছেন।

সেই পোস্টে বৈদ্যনাথের মৃত্যুতে শোক প্রকাশ করছেন তার সহকর্মীরা।

নাট্যকার মাসুম রেজা লিখেছেন, ‌‘খুবই দুঃখজনক সংবাদ। শোকাহত হলাম। তার আত্মার শান্তি কামনা করছি।’

এছাড়া অভিনেতা শামীম জামানও আত্মার শান্তি কামনা করেছেন।

পঞ্চাশ বছরের বেশি সময় ধরে অভিনয় করেছেন বৈদ্যনাথ। যশোর ইনস্টিটিউট নাট্যকলা সংসদ থেকে শুরু হয়েছিল তার অভিনয়ের যাত্রা।

বৈদ্যনাথ অভিনীত মঞ্চ নাটকের মধ্যে রয়েছে ‘ফিফটি ফিফটি’, ‘জবাহদিহি’, ‘পরবাস’, ‘সাজানো বাগান’, ওরা আছে বলে, ‘কেনারাম বেচারাম’, ‘এবার ধরা দাও’, ‘বিষের বাঁশি’, ‘অন্ধকারের নিচে সূর্য’।

টেলিভিশনে তিনি করেছেন ‘নদী থেকে সমুদ্র’, ‘শ্রাবণের বসন্ত’, ‘এ মধুর খেলা’, ‘লাল নীল বেগুনি’সহ আরও কিছু নাটক।

নাটকের পাশাপাশি তিনি চলচ্চিত্রেও অভিনয় করেছেন। এর মধ্যে রয়েছে ‘কোটি টাকার কাবিন’, ‘নীতিবান অফিসার’, ‘বাপজানের বায়োস্কোপ’, ‘মিশন এক্সট্রিম’, ‘অপারেশন সুন্দরবন’, ‘আদম’, ‘দামাল’, ‘মুখোশ’, ‘সুলতান’সহ বেশ কিছু সিনেমা।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

সর্বাধিক পঠিত

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Design & Developed BY ThemesBazar.Com