হাঁসের মাংসের কোর্মা রান্নার রেসিপি

ছবি সংগৃহীত
লাইফস্টাইল ডেস্ক :  চলুন জেনে নেওয়া যাক রেসিপি-তৈরি করতে যা লাগবে : হাঁসের মাংস- ১ কেজি

আলু- ৩টি

রসুন বাটা- ২ চা চামচ

আদা বাটা- ২ চা চামচ

জিরা বাটা- ১ চা চামচ

ধনিয়া গুঁড়া- ১ চা চামচ

হলুদ গুঁড়া- ২ চা চামচ

মরিচের গুঁড়া- ২ চা চামচ

কাঁচা মরিচ বাটা- ১ চা চামচ

টকদই- ১ কাপ

তেজপাতা, এলাচ, দারুচিনি- ২টি করে

গোলমরিচ- ১ চা চামচ

পেঁয়াজ বাটা- ৩ চা চামচ

রসুন থেঁতো করা- ৪ কোয়া

লবণ- স্বাদ অনুযায়ী

কাজু বাদাম পেস্ট- ২ চা চামচ

টমেটো পিউরি- ২ চা চামচ

জয়ফল ও জয়িত্রী গুঁড়া- সামান্য

জিরা গুঁড়া- ১ চা চামচ

তেল- ১/২ কাপ।

যেভাবে তৈরি করবেন : মাংস ধুয়ে নিয়ে কাঁচা মরিচ বাটা, টকদই ও লবণ দিয়ে মাখিয়ে রাখুন ২০ মিনিটের জন্য। এবার একটি বড় প্যানে তেল গরম করে তাতে গোটা গোল মরিচ, তেজপাতা, এলাচ ও দারুচিনি ফোঁড়ন দিয়ে থেঁতো করা রসুন ও পেঁয়াজ বাটা দিয়ে দিন। একে একে রসুন বাটা, আদা বাটা, জিরা বাটা দিয়ে কষিয়ে নিন। সামান্য পানি দিন, যাতে মসলা না পুড়ে যায়। মসলা কষানো হলে তাতে ধনিয়া গুঁড়া, হলুদ গুঁড়া, লাল মরিচ গুঁড়া ও লবণ দিতে হবে। এরপর মেরিনেট করে রাখা হাঁসের মাংস ও টুকরা করে রাখা আলু দিয়ে দিন।

মাঝারি আঁচে মাংস ও আলু মসলাগুলোর সাথে খুব ভালোভাবে কষিয়ে নিন। এবার টমেটো পিউরি, কাজুবাদাম পেস্ট আর বাকি টকদইটুকু দিয়ে নেড়ে নিন। মাংস ও আলু সেদ্ধ হওয়ার জন্য পরিমাণমতো পানি দিন। ঢাকনা দিয়ে ঢেকে ২০ মিনিট মাঝারি তাপে রান্না করুন। ঝোল ঘন হয়ে এলে জায়ফল-জয়িত্রী গুঁড়া ও শুকনো খোলায় টেলে নেওয়া জিরা গুঁড়া দিয়ে দিতে হবে।

এ বিভাগের অন্যান্য সংবাদ



সর্বশেষ আপডেট



» এনসিপির কমিটি পুনর্গঠন, কে কোন দায়িত্ব পেলেন

» ঠাকুরগাঁও নির্বাচনে ইঞ্জিনিয়ারিং হলে মাগুরার পরিণতি ভোগ করতে হবে: ১১ দল

» ‘জুলাই স্মৃতিস্তম্ভের অনুষ্ঠান নিয়ে বিরোধী দল ধোঁকাবাজি করেছে’

» ইউরোপের তিন দেশ থেকে ৩৫ বাংলাদেশিকে ফেরত

» ড. আবদুল মঈন খানকে দেখতে হাসপাতালে রাষ্ট্রপতি

» ঢাকা-কক্সবাজার রুটে ২৬ অক্টোবর থেকে চলবে মহানগর এক্সপ্রেস

» অক্ষয়ের নায়িকা দেবের প্রেমিকা রুক্মিণী, জুটি বাঁধছেন যে সিনেমায়

» জুলাই সনদের বর্ষপূর্তিতে রোববার জামায়াতের আলোচনা সভা

» ইনসাফভিত্তিক সমাজ গঠনে গোলাম আযমের অবদান স্মরণ করবে জাতি: জামায়াত আমির

» ফের কমল স্বর্ণের দাম

 

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

 

ইমেল: dhakacrimenewsbd@gmail.com

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

হাঁসের মাংসের কোর্মা রান্নার রেসিপি

ছবি সংগৃহীত
লাইফস্টাইল ডেস্ক :  চলুন জেনে নেওয়া যাক রেসিপি-তৈরি করতে যা লাগবে : হাঁসের মাংস- ১ কেজি

আলু- ৩টি

রসুন বাটা- ২ চা চামচ

আদা বাটা- ২ চা চামচ

জিরা বাটা- ১ চা চামচ

ধনিয়া গুঁড়া- ১ চা চামচ

হলুদ গুঁড়া- ২ চা চামচ

মরিচের গুঁড়া- ২ চা চামচ

কাঁচা মরিচ বাটা- ১ চা চামচ

টকদই- ১ কাপ

তেজপাতা, এলাচ, দারুচিনি- ২টি করে

গোলমরিচ- ১ চা চামচ

পেঁয়াজ বাটা- ৩ চা চামচ

রসুন থেঁতো করা- ৪ কোয়া

লবণ- স্বাদ অনুযায়ী

কাজু বাদাম পেস্ট- ২ চা চামচ

টমেটো পিউরি- ২ চা চামচ

জয়ফল ও জয়িত্রী গুঁড়া- সামান্য

জিরা গুঁড়া- ১ চা চামচ

তেল- ১/২ কাপ।

যেভাবে তৈরি করবেন : মাংস ধুয়ে নিয়ে কাঁচা মরিচ বাটা, টকদই ও লবণ দিয়ে মাখিয়ে রাখুন ২০ মিনিটের জন্য। এবার একটি বড় প্যানে তেল গরম করে তাতে গোটা গোল মরিচ, তেজপাতা, এলাচ ও দারুচিনি ফোঁড়ন দিয়ে থেঁতো করা রসুন ও পেঁয়াজ বাটা দিয়ে দিন। একে একে রসুন বাটা, আদা বাটা, জিরা বাটা দিয়ে কষিয়ে নিন। সামান্য পানি দিন, যাতে মসলা না পুড়ে যায়। মসলা কষানো হলে তাতে ধনিয়া গুঁড়া, হলুদ গুঁড়া, লাল মরিচ গুঁড়া ও লবণ দিতে হবে। এরপর মেরিনেট করে রাখা হাঁসের মাংস ও টুকরা করে রাখা আলু দিয়ে দিন।

মাঝারি আঁচে মাংস ও আলু মসলাগুলোর সাথে খুব ভালোভাবে কষিয়ে নিন। এবার টমেটো পিউরি, কাজুবাদাম পেস্ট আর বাকি টকদইটুকু দিয়ে নেড়ে নিন। মাংস ও আলু সেদ্ধ হওয়ার জন্য পরিমাণমতো পানি দিন। ঢাকনা দিয়ে ঢেকে ২০ মিনিট মাঝারি তাপে রান্না করুন। ঝোল ঘন হয়ে এলে জায়ফল-জয়িত্রী গুঁড়া ও শুকনো খোলায় টেলে নেওয়া জিরা গুঁড়া দিয়ে দিতে হবে।

এ বিভাগের অন্যান্য সংবাদ



সর্বশেষ আপডেট



সর্বাধিক পঠিত



 

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

 

ইমেল: dhakacrimenewsbd@gmail.com

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Design & Developed BY ThemesBazar.Com