কিমা পোলাও রান্নার সহজ রেসিপি জেনে নিন

ছবি সংগৃহীত
লাইফস্টাইল ডেস্ক :পোলাও মানেই বিশেষ স্বাদ। সাধারণত বিশেষ কোনো আয়োজন বা বাড়িতে অতিথি আপ্যায়ন উপলক্ষে এই সুস্বাদু খাবারটি রান্না করা হয়। এই পোলাও আরেকটু ভিন্ন স্বাদে রান্না করতে পারেন। আপনি কি কখনো কিমা পোলাও রান্না করেছেন? এটি রান্না করা সহজ এবং খেতে দারুণ সুস্বাদু। চলুন জেনে নেওয়া যাক কিমা পোলাও রান্নার রেসিপি-তৈরি করতে যা লাগবে

পোলাও চাল- ২ কাপ

মাংসের কিমা- ১ কাপ

ঘি- ১/৪ কাপ

পেঁয়াজ কুচি- ২ টেবিল চামচ

দারুচিনি- কয়েক টুকরা

এলাচ- ৪টি

লবঙ্গ- ২টি

আদা বাটা- ২ চা চামচ

জয়ত্রি গুঁড়া- আধা চা চামচ

জয়ফল বাটা- আধা চা চামচ

ফুটানো গরম পানি- ৩ কাপ

লবণ- স্বাদমতো

কাঁচা মরিচ- কয়েকটি।

যেভাবে তৈরি করবেন

প্যান-এ ঘি দিয়ে দারুচিনি টুকরা, এলাচ, লবঙ্গ দিন। এখন এতে পেঁয়াজ কুঁচি দিয়ে হালকা লাল করে ভাজুন। তারপর আদা বাটা দিয়ে একটু নাড়াচাড়া করে এতে কিমা দিন। এরপর তাতে দিন জয়ত্রি গুঁড়া আর জয়ফল বাটা। ৪ থেকে ৫ মিনিট রান্না করুন। এরপর চাল দিয়ে ২-৩ মিনিট ভুনে নিয়ে এতে ফুটানো পানি ও স্বাদমতো লবণ দিয়ে দিন। উপরে কয়েকটি কাঁচা মরিচ দিয়ে দিন। ৫ মিনিট এভাবে রান্না করুন। এরপর চুলার আঁচ কমিয়ে দিয়ে ঢাকনা লাগিয়ে দিন। এভাবে ১২ থেকে ১৫ মিনিট পর ঢাকনা খুলে দেখবেন পানি শুকিয়ে এসছে। ঢেকে দিয়ে দমে রাখতে পারেন ৫ মিনিট। পরিবেশনের সময় বেরেস্তা ছড়িয়ে পরিবেশন করুন।  সূএ : ঢাকা পোস্ট ডটকম

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

» কৃষক কার্ডে কৃষিতে নতুন দিগন্তের সূচনা

» মার্কিন কংগ্রেসে লড়ছেন বাংলাদেশি আমেরিকান সিনেটর সাদ্দাম সেলিম

» জাতীয় চাঁদ দেখা কমিটির সভা শনিবার

» ইন্দোনেশিয়ায় হেলিকপ্টার বিধ্বস্তে প্রাণ গেল সব আরোহীর

» ৫৬ বছরে প্রত্যাশিত অগ্রগতি অর্জন করা যায়নি: মির্জা ফখরুল

» লম্বু আসাদুল হত্যার ঘটনায় আরও দুজন গ্রেফতার

» তিন মাসের শিশুকে শ্বাসরোধে হত্যার অভিযোগে সৎ বাবা গ্রেফতার

» রাজধানীতে বাসের চাপায় হেল্পার নিহত

» ট্রাক-পিকআপভ্যানের সংঘর্ষে দুইজন নিহত

» কাজের প্রলোভনে অপহরণ, ৭ দিন পর টেকনাফ থেকে ৩ যুবক উদ্ধার

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

কিমা পোলাও রান্নার সহজ রেসিপি জেনে নিন

ছবি সংগৃহীত
লাইফস্টাইল ডেস্ক :পোলাও মানেই বিশেষ স্বাদ। সাধারণত বিশেষ কোনো আয়োজন বা বাড়িতে অতিথি আপ্যায়ন উপলক্ষে এই সুস্বাদু খাবারটি রান্না করা হয়। এই পোলাও আরেকটু ভিন্ন স্বাদে রান্না করতে পারেন। আপনি কি কখনো কিমা পোলাও রান্না করেছেন? এটি রান্না করা সহজ এবং খেতে দারুণ সুস্বাদু। চলুন জেনে নেওয়া যাক কিমা পোলাও রান্নার রেসিপি-তৈরি করতে যা লাগবে

পোলাও চাল- ২ কাপ

মাংসের কিমা- ১ কাপ

ঘি- ১/৪ কাপ

পেঁয়াজ কুচি- ২ টেবিল চামচ

দারুচিনি- কয়েক টুকরা

এলাচ- ৪টি

লবঙ্গ- ২টি

আদা বাটা- ২ চা চামচ

জয়ত্রি গুঁড়া- আধা চা চামচ

জয়ফল বাটা- আধা চা চামচ

ফুটানো গরম পানি- ৩ কাপ

লবণ- স্বাদমতো

কাঁচা মরিচ- কয়েকটি।

যেভাবে তৈরি করবেন

প্যান-এ ঘি দিয়ে দারুচিনি টুকরা, এলাচ, লবঙ্গ দিন। এখন এতে পেঁয়াজ কুঁচি দিয়ে হালকা লাল করে ভাজুন। তারপর আদা বাটা দিয়ে একটু নাড়াচাড়া করে এতে কিমা দিন। এরপর তাতে দিন জয়ত্রি গুঁড়া আর জয়ফল বাটা। ৪ থেকে ৫ মিনিট রান্না করুন। এরপর চাল দিয়ে ২-৩ মিনিট ভুনে নিয়ে এতে ফুটানো পানি ও স্বাদমতো লবণ দিয়ে দিন। উপরে কয়েকটি কাঁচা মরিচ দিয়ে দিন। ৫ মিনিট এভাবে রান্না করুন। এরপর চুলার আঁচ কমিয়ে দিয়ে ঢাকনা লাগিয়ে দিন। এভাবে ১২ থেকে ১৫ মিনিট পর ঢাকনা খুলে দেখবেন পানি শুকিয়ে এসছে। ঢেকে দিয়ে দমে রাখতে পারেন ৫ মিনিট। পরিবেশনের সময় বেরেস্তা ছড়িয়ে পরিবেশন করুন।  সূএ : ঢাকা পোস্ট ডটকম

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

সর্বাধিক পঠিত

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Design & Developed BY ThemesBazar.Com