নদীতে ডুবে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু

ফাইল ছবি

অনলাইন ডেস্ক : মানিকগঞ্জের কালিগঙ্গা নদীতে ডুবে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। তারা সম্পর্কে আপন চাচাতো ভাই-বোন।

শনিবার সকালে সদর উপজেলার গিল্লা গ্রামে এ দুর্ঘটনা ঘটে। নিহত দুই শিশু হলো- ২ বছরের জামিল এবং আড়াই বছরের জুনায়েদ।

স্থানীয়রা জানান, সকালে শিশু দুটিকে নিয়ে তাদের দাদী কালিগঙ্গা নদীর পাড়ের একটি খেলার মাঠে যান। সেখানে শিশুদের রেখে তিনি দুধ আনতে যান। ফেরার পর তাদের দেখতে না পেয়ে খোঁজাখুঁজি শুরু করেন। পরে নদীতে দুটি শিশুর দেহ ভাসতে দেখে এক শিশু চিৎকার করে খবর দেয়। পরে দুজনকেই দ্রুত উদ্ধার করে মুন্নু মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

পরিবার সূত্রে জানা গেছে, নিহত জুনায়েদের বাবা আজগর আলী ঢাকার একটি পোশাক কারখানায় কাজ করেন। আর জামিলের বাবা আকবর আলী ঢাকায় একটি পানের দোকানে চাকরি করেন। দুই শিশুই তাদের বাবার একমাত্র সন্তান ছিল। এ ঘটনার পর পুরো গ্রামে শোকের ছায়া নেমে এসেছে।

মানিকগঞ্জ সদর থানার ওসি কামাল হোসেন জানান, শিশু দুটি কালিগঙ্গা নদীতে ডুবে মারা গেছে। জেলা প্রশাসনের অনুমতিক্রমে ময়নাতদন্ত ছাড়াই তাদের দাফন সম্পন্ন করা হয়েছে।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

» খুলনায় ১১ দলীয় ঐক্যের বিভাগীয় সমাবেশ শুরু

» প্রধানমন্ত্রীর সফর ঘিরে উসকানিমূলক পরিস্থিতি তৈরির চেষ্টা চলছে: রিজভী

» পদ্মা নদীতে জেলের জালে ধরা পরল ১ কেজি ৮০০ গ্রাম ইলিশ মাছ

» আ.লীগ কোনো রাজনৈতিক দল নয়, মাফিয়া পার্টি: স্বরাষ্ট্রমন্ত্রী

» পেয়ে হারাবার জীবন দ্বন্দ্ব

» সালমান শাহের দেহাবশেষ উত্তোলন ঠেকাতে আইনি লড়াইয়ের প্রস্তুতি পরিবারের

» নোবিপ্রবিতে হিলশা পপুলেশন বৃদ্ধি সংক্রান্ত প্রজেক্টের ইনসেপশন কর্মশালা

» কারাগারে অসুস্থ কারাবন্দির ঢামেকে মৃত্যু

» প্রধানমন্ত্রীর চীন সফরে সই হতে পারে ১৭ চুক্তি: পররাষ্ট্র সচিব

» মেনেমেন তৈরির রেসিপি জেনে নিন

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

নদীতে ডুবে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু

ফাইল ছবি

অনলাইন ডেস্ক : মানিকগঞ্জের কালিগঙ্গা নদীতে ডুবে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। তারা সম্পর্কে আপন চাচাতো ভাই-বোন।

শনিবার সকালে সদর উপজেলার গিল্লা গ্রামে এ দুর্ঘটনা ঘটে। নিহত দুই শিশু হলো- ২ বছরের জামিল এবং আড়াই বছরের জুনায়েদ।

স্থানীয়রা জানান, সকালে শিশু দুটিকে নিয়ে তাদের দাদী কালিগঙ্গা নদীর পাড়ের একটি খেলার মাঠে যান। সেখানে শিশুদের রেখে তিনি দুধ আনতে যান। ফেরার পর তাদের দেখতে না পেয়ে খোঁজাখুঁজি শুরু করেন। পরে নদীতে দুটি শিশুর দেহ ভাসতে দেখে এক শিশু চিৎকার করে খবর দেয়। পরে দুজনকেই দ্রুত উদ্ধার করে মুন্নু মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

পরিবার সূত্রে জানা গেছে, নিহত জুনায়েদের বাবা আজগর আলী ঢাকার একটি পোশাক কারখানায় কাজ করেন। আর জামিলের বাবা আকবর আলী ঢাকায় একটি পানের দোকানে চাকরি করেন। দুই শিশুই তাদের বাবার একমাত্র সন্তান ছিল। এ ঘটনার পর পুরো গ্রামে শোকের ছায়া নেমে এসেছে।

মানিকগঞ্জ সদর থানার ওসি কামাল হোসেন জানান, শিশু দুটি কালিগঙ্গা নদীতে ডুবে মারা গেছে। জেলা প্রশাসনের অনুমতিক্রমে ময়নাতদন্ত ছাড়াই তাদের দাফন সম্পন্ন করা হয়েছে।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

সর্বাধিক পঠিত

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Design & Developed BY ThemesBazar.Com