শিগগিরই তিস্তা মহাপরিকল্পনার কাজ দৃশ্যমান হবে: পানিসম্পদমন্ত্রী

‎ছবি সংগৃহীত

অনলাইন ডেস্ক : পানিসম্পদমন্ত্রী শহীদউদ্দীন চৌধুরী এ্যানি বলেছেন, প্রধানমন্ত্রী তারেক রহমান তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের দায়িত্ব নিয়েছেন। খুব শীঘ্রই তিস্তা মহাপরিকল্পনার কাজ দৃশ্যমান হবে। আমি তিস্তাবাসীর পাশে আছি, থাকব। আমার দায়িত্ব থেকে তারেক রহমানের নেতৃত্বে মহাপরিকল্পনা বাস্তবায়নে যা করার দরকার তিস্তাবাসীর পক্ষে তাই করা হবে। পদ্মা ব্যারেজ প্রকল্প একনেকে পাস হয়েছে, তিস্তা মহাপরিকল্পনার প্রকল্প দ্রুত একনেকে পাস হয়ে কাজ শুরু হবে।

শুক্রবার বিকেলে কাউনিয়া তিস্তা রেলসেতু এলাকায় পথসভায় তিনি এসব কথা বলেন। তিনি বলেন, আমি দায়িত্ব পাওয়ার পর তিস্তা মহাপরিকল্পনার ফাইলপত্র নিয়ে কাজ শুরু করলে দেখতে পাই আরও কিছু কাজ করার প্রয়োজন রয়েছে। শুধু বাধ দেয়া, ড্রেজিং করলেই হবে না, পানিও ধরে রাখতে হবে। বন্যায় যখন পানি আসে, তখন নদীর পাড় ভাঙে, হাজার হাজার মানুষের ঘরবাড়ি-দোকানপাট শেষ হয় যায়। অপরদিকে মার্চ-এপ্রিল মাসে নদীতে পানি থাকে না। তাই বিশেষ কারিগরি সমীক্ষার প্রয়োজন দেখা দিয়েছে। ফলে একটু সময় লাগছে। এই হাজার হাজার কোটি টাকার পরিকল্পনা বাস্তবায়ন করে যদি নদীতে পানি না থাকে, তাহলে সেটি নিয়ে প্রশ্ন উঠবে। তাই শুকনা মৌসুমে কিভাবে পানি তিস্তা নদীতে প্রবাহিত করা যায়, খাল দিয়ে পানি প্রবাহিত করে কৃষি ও মাছ চাষে কাজে লাগানো যায় সেটি নিয়ে পরিকল্পনা করা হচ্ছে।

তিনি আরও বলেন, আমরা মাত্র ৪ মাস হলো দায়িত্ব পেয়েছি। যেহেতু প্রকল্প গ্রহণের আগে বিশেষ কারিগরি সমীক্ষার প্রয়োজন। তাই পানিসম্পদ মন্ত্রণালয়ের সচিব, মহাপরিচালক, বুয়েটের প্রকৌশলী, নদী বিশেষজ্ঞসহ ২২ জনের দল এই সফরে এসেছে। প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনায় আমরা তিনজন মন্ত্রী তিস্তাপাড় পরিদর্শন করলাম।

এ সময় উপস্থিত ছিলেন ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনামন্ত্রী অধ্যক্ষ আসাদুল হাবীব দুলু, পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ, পানিসম্পদ মন্ত্রণালয়ের সচিব ড. একেএম শাহাবুদ্দিন, পানি উন্নয়ন বোর্ড রংপুর অঞ্চলের তত্ত্বাবধায়ক প্রকৌশলী আহসান হাবীব, নির্বাহী প্রকৌশলী রবিউল ইসলামসহ বুয়েটের প্রকৌশলী, পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তাসহ বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা। এর আগে পানিসম্পদ মন্ত্রী নীলফামারী, লালমনিরহাট ও কুড়িগ্রাম জেলায় তিস্তা ব্যারেজ, তিস্তা সেচ খাল ও বিভিন্ন নদী পরিদর্শন করেন।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

» নারায়ণগঞ্জে দুই দিনব্যাপী বিজ্ঞান মেলা শুরু

» স্বামীকে শ্বাসরোধে হত্যার অভিযোগ, স্ত্রীসহ ২জন গ্রেফতার

» জাপানি ঘাঁটি থেকে ইরানে মার্কিন হামলা: টোকিওকে জবাবদিহির আহ্বান তেহরানের

» ভূমিমন্ত্রীর সঙ্গে ইউএনডিপি আবাসিক প্রতিনিধির সাক্ষাৎ

» ডেঙ্গুর বিস্তার ঠেকানো ও প্রাণহানি কমাতে দিনরাত কাজ চলছে: স্থানীয় সরকারমন্ত্রী

» রাজধানীর প্রধান সড়কে নিষিদ্ধ হচ্ছে ই-রিকশা, চলবে আট জোনে

» ডিএমপিতে ৫ অতিরিক্ত উপ-পুলিশ কমিশনারের পদায়ন

» লালদিয়া টার্মিনাল হবে বৈশ্বিক লজিস্টিকস হাব : অর্থমন্ত্রী

» বিনিয়োগ ও বাণিজ্য সহজীকরণে বাংলাদেশের সঙ্গে অংশীদারত্ব বাড়াবে ইউএনডিপি

» জিয়াউর রহমানের বিএনপিতে কোনো মাদক ব্যবসায়ীর ঠাঁই নেই: গয়েশ্বর

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

শিগগিরই তিস্তা মহাপরিকল্পনার কাজ দৃশ্যমান হবে: পানিসম্পদমন্ত্রী

‎ছবি সংগৃহীত

অনলাইন ডেস্ক : পানিসম্পদমন্ত্রী শহীদউদ্দীন চৌধুরী এ্যানি বলেছেন, প্রধানমন্ত্রী তারেক রহমান তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের দায়িত্ব নিয়েছেন। খুব শীঘ্রই তিস্তা মহাপরিকল্পনার কাজ দৃশ্যমান হবে। আমি তিস্তাবাসীর পাশে আছি, থাকব। আমার দায়িত্ব থেকে তারেক রহমানের নেতৃত্বে মহাপরিকল্পনা বাস্তবায়নে যা করার দরকার তিস্তাবাসীর পক্ষে তাই করা হবে। পদ্মা ব্যারেজ প্রকল্প একনেকে পাস হয়েছে, তিস্তা মহাপরিকল্পনার প্রকল্প দ্রুত একনেকে পাস হয়ে কাজ শুরু হবে।

শুক্রবার বিকেলে কাউনিয়া তিস্তা রেলসেতু এলাকায় পথসভায় তিনি এসব কথা বলেন। তিনি বলেন, আমি দায়িত্ব পাওয়ার পর তিস্তা মহাপরিকল্পনার ফাইলপত্র নিয়ে কাজ শুরু করলে দেখতে পাই আরও কিছু কাজ করার প্রয়োজন রয়েছে। শুধু বাধ দেয়া, ড্রেজিং করলেই হবে না, পানিও ধরে রাখতে হবে। বন্যায় যখন পানি আসে, তখন নদীর পাড় ভাঙে, হাজার হাজার মানুষের ঘরবাড়ি-দোকানপাট শেষ হয় যায়। অপরদিকে মার্চ-এপ্রিল মাসে নদীতে পানি থাকে না। তাই বিশেষ কারিগরি সমীক্ষার প্রয়োজন দেখা দিয়েছে। ফলে একটু সময় লাগছে। এই হাজার হাজার কোটি টাকার পরিকল্পনা বাস্তবায়ন করে যদি নদীতে পানি না থাকে, তাহলে সেটি নিয়ে প্রশ্ন উঠবে। তাই শুকনা মৌসুমে কিভাবে পানি তিস্তা নদীতে প্রবাহিত করা যায়, খাল দিয়ে পানি প্রবাহিত করে কৃষি ও মাছ চাষে কাজে লাগানো যায় সেটি নিয়ে পরিকল্পনা করা হচ্ছে।

তিনি আরও বলেন, আমরা মাত্র ৪ মাস হলো দায়িত্ব পেয়েছি। যেহেতু প্রকল্প গ্রহণের আগে বিশেষ কারিগরি সমীক্ষার প্রয়োজন। তাই পানিসম্পদ মন্ত্রণালয়ের সচিব, মহাপরিচালক, বুয়েটের প্রকৌশলী, নদী বিশেষজ্ঞসহ ২২ জনের দল এই সফরে এসেছে। প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনায় আমরা তিনজন মন্ত্রী তিস্তাপাড় পরিদর্শন করলাম।

এ সময় উপস্থিত ছিলেন ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনামন্ত্রী অধ্যক্ষ আসাদুল হাবীব দুলু, পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ, পানিসম্পদ মন্ত্রণালয়ের সচিব ড. একেএম শাহাবুদ্দিন, পানি উন্নয়ন বোর্ড রংপুর অঞ্চলের তত্ত্বাবধায়ক প্রকৌশলী আহসান হাবীব, নির্বাহী প্রকৌশলী রবিউল ইসলামসহ বুয়েটের প্রকৌশলী, পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তাসহ বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা। এর আগে পানিসম্পদ মন্ত্রী নীলফামারী, লালমনিরহাট ও কুড়িগ্রাম জেলায় তিস্তা ব্যারেজ, তিস্তা সেচ খাল ও বিভিন্ন নদী পরিদর্শন করেন।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

সর্বাধিক পঠিত

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Design & Developed BY ThemesBazar.Com