সীমান্তে অভিযান চালিয়ে ৪১ কেজি ভারতীয় গাঁজা উদ্ধার

সংগৃহীত ছবি

অনলাইন ডেস্ক : যশোরের শার্শা উপজেলার ঘিবা সীমান্তে অভিযান চালিয়ে ৪১ কেজি ভারতীয় গাঁজা উদ্ধার করেছেন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা। তবে অভিযানের সময় বিজিবি সদস্যদের ধাওয়ার মুখে গাঁজার বস্তা ফেলে চোরাকারবারিরা পালিয়ে যায়।

যশোর বিজিবির (৪৯ ব্যাটালিয়ন) অধিনায়ক লে. কর্নেল সাইফুল্লাহ সিদ্দিকী জানান, গোপন তথ্যের ভিত্তিতে বৃহস্পতিবার দিবাগত রাত সাড়ে ১১টার দিকে ভারত সীমান্তবর্তী ঘিবা বর্ডার আউটপোস্টের (বিওপি) একটি টহল দল ৭ নম্বর ঘিবা পূর্বপাড়া বরইবাগান-সংলগ্ন মাঠের মধ্যে অবস্থান নেয়। এ সময় কয়েকজন লোক মাথায় বস্তা নিয়ে ভারত থেকে বাংলাদেশের মধ্যে ঢুকছিল। তারা বরইবাগানের কাছাকাছি পৌঁছালে বিজিবি সদস্যরা ধাওয়া করেন। এ সময় চোরাকারবারিরা মাথার বস্তাগুলো ফেলে দ্রুত পালিয়ে যায়। পরে টহল দল বস্তাগুলো খুলে ভেতরে ভারতীয় গাঁজা দেখতে পায়।

উদ্ধার হওয়া গাঁজার ওজন ৪১ কেজি বলে জানান বিজিবি অধিনায়ক। যার মূল্য প্রায় এক লাখ ৪৩ হাজার ৫০০ টাকা।

এ ব্যাপারে মামলা করে উদ্ধার হওয়া গাঁজা বেনাপোল পোর্ট থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানান বিজিবি অধিনায়ক লে. কর্নেল সাইফুল্লাহ সিদ্দিকী।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

» সাবেক ডিজিএফআই প্রধান আফজাল নাছের গ্রেফতার

» শাহজালালে ফ্লাইট বিপর্যয়, এক মাসে ৮৫৮ ফ্লাইট বাতিল

» আজ সোমবার রাজধানীর যেসব দোকানপাট ও মার্কেট বন্ধ

» লুটপাট করে টাকা কামানোর জন্য হাসপাতাল নির্মাণ হয়েছিল: স্বাস্থ্যমন্ত্রী

» ১৩৩টি অধ্যাদেশের বিষয়ে রাতে চূড়ান্ত সিদ্ধান্ত হতে পারে : স্বরাষ্ট্রমন্ত্রী

» প্রধানমন্ত্রীর প্রশ্নোত্তর পর্ব বুধবারে নির্ধারণের প্রস্তাব

» তরুণ প্রজন্ম আর ৭২-এর সংবিধান চায় না: হান্নান মাসউদ

» সরকারের পক্ষে গেলে নিয়ম আর বিপক্ষে গেলে কাস্টম: হাসনাত আবদুল্লাহ

» সংসদের কার্যক্রম দেখলে মনে হয় গণভোট হয়নি: নাহিদ ইসলাম

» শুধু জুলাই সনদ না, সরকার ৩১ দফা বাস্তবায়নের নীতিও মানছে না: মঞ্জু

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

সীমান্তে অভিযান চালিয়ে ৪১ কেজি ভারতীয় গাঁজা উদ্ধার

সংগৃহীত ছবি

অনলাইন ডেস্ক : যশোরের শার্শা উপজেলার ঘিবা সীমান্তে অভিযান চালিয়ে ৪১ কেজি ভারতীয় গাঁজা উদ্ধার করেছেন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা। তবে অভিযানের সময় বিজিবি সদস্যদের ধাওয়ার মুখে গাঁজার বস্তা ফেলে চোরাকারবারিরা পালিয়ে যায়।

যশোর বিজিবির (৪৯ ব্যাটালিয়ন) অধিনায়ক লে. কর্নেল সাইফুল্লাহ সিদ্দিকী জানান, গোপন তথ্যের ভিত্তিতে বৃহস্পতিবার দিবাগত রাত সাড়ে ১১টার দিকে ভারত সীমান্তবর্তী ঘিবা বর্ডার আউটপোস্টের (বিওপি) একটি টহল দল ৭ নম্বর ঘিবা পূর্বপাড়া বরইবাগান-সংলগ্ন মাঠের মধ্যে অবস্থান নেয়। এ সময় কয়েকজন লোক মাথায় বস্তা নিয়ে ভারত থেকে বাংলাদেশের মধ্যে ঢুকছিল। তারা বরইবাগানের কাছাকাছি পৌঁছালে বিজিবি সদস্যরা ধাওয়া করেন। এ সময় চোরাকারবারিরা মাথার বস্তাগুলো ফেলে দ্রুত পালিয়ে যায়। পরে টহল দল বস্তাগুলো খুলে ভেতরে ভারতীয় গাঁজা দেখতে পায়।

উদ্ধার হওয়া গাঁজার ওজন ৪১ কেজি বলে জানান বিজিবি অধিনায়ক। যার মূল্য প্রায় এক লাখ ৪৩ হাজার ৫০০ টাকা।

এ ব্যাপারে মামলা করে উদ্ধার হওয়া গাঁজা বেনাপোল পোর্ট থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানান বিজিবি অধিনায়ক লে. কর্নেল সাইফুল্লাহ সিদ্দিকী।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

সর্বাধিক পঠিত

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Design & Developed BY ThemesBazar.Com