বাসের ধাক্কায় ইজিবাইকের ৩ যাত্রী নিহত

ফাইল ছবি

অনলাইন ডেস্ক : ফরিদপুরের ভাঙ্গায় দ্রুতগতির একটি বাসের ধাক্কায় ইজিবাইকে থাকা ৩ জন নিহত হয়েছেন। নিহতের মধ্যে রয়েছেন দুইজন নারী ও একজন পুরুষ। এ ঘটনায় দুই শিশুসহ আরও চার থেকে পাঁচজন আহত হয়েছেন। আহতদের উদ্ধার করে ভাঙ্গা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়েছে।

আজ দুপুর ১২টায় ঢাকা-বরিশাল মহাসড়কের কৈডুবি সদরদী এলাকার রেলক্রসিংয়ের কাছে এ দুর্ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে গিয়ে উদ্ধার কাজ পরিচালনা করেন।

হাইওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হেলালউদ্দিন বলেন, ভাঙ্গা থেকে মাদারীপুরের টেকেরহাটের উদ্দেশ্যে একটি ইজিবাইক যাচ্ছিল। বিপরীত দিক থেকে টেকেরহাট থেকে ফরিদপুরগামী একটি যাত্রীবাহী বাস এসে কৈডুবি সদরদী এলাকায় ইজিবাইকটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই ইজিবাইকের তিন যাত্রী মারা যান। তাদের মরদেহ উদ্ধারসহ আহতদের ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে নিহতদের পরিচয় পাওয়া যায়নি। উদ্ধার অভিযান চলছে।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

» খুলনায় ১১ দলীয় ঐক্যের বিভাগীয় সমাবেশ শুরু

» প্রধানমন্ত্রীর সফর ঘিরে উসকানিমূলক পরিস্থিতি তৈরির চেষ্টা চলছে: রিজভী

» পদ্মা নদীতে জেলের জালে ধরা পরল ১ কেজি ৮০০ গ্রাম ইলিশ মাছ

» আ.লীগ কোনো রাজনৈতিক দল নয়, মাফিয়া পার্টি: স্বরাষ্ট্রমন্ত্রী

» পেয়ে হারাবার জীবন দ্বন্দ্ব

» সালমান শাহের দেহাবশেষ উত্তোলন ঠেকাতে আইনি লড়াইয়ের প্রস্তুতি পরিবারের

» নোবিপ্রবিতে হিলশা পপুলেশন বৃদ্ধি সংক্রান্ত প্রজেক্টের ইনসেপশন কর্মশালা

» কারাগারে অসুস্থ কারাবন্দির ঢামেকে মৃত্যু

» প্রধানমন্ত্রীর চীন সফরে সই হতে পারে ১৭ চুক্তি: পররাষ্ট্র সচিব

» মেনেমেন তৈরির রেসিপি জেনে নিন

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

বাসের ধাক্কায় ইজিবাইকের ৩ যাত্রী নিহত

ফাইল ছবি

অনলাইন ডেস্ক : ফরিদপুরের ভাঙ্গায় দ্রুতগতির একটি বাসের ধাক্কায় ইজিবাইকে থাকা ৩ জন নিহত হয়েছেন। নিহতের মধ্যে রয়েছেন দুইজন নারী ও একজন পুরুষ। এ ঘটনায় দুই শিশুসহ আরও চার থেকে পাঁচজন আহত হয়েছেন। আহতদের উদ্ধার করে ভাঙ্গা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়েছে।

আজ দুপুর ১২টায় ঢাকা-বরিশাল মহাসড়কের কৈডুবি সদরদী এলাকার রেলক্রসিংয়ের কাছে এ দুর্ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে গিয়ে উদ্ধার কাজ পরিচালনা করেন।

হাইওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হেলালউদ্দিন বলেন, ভাঙ্গা থেকে মাদারীপুরের টেকেরহাটের উদ্দেশ্যে একটি ইজিবাইক যাচ্ছিল। বিপরীত দিক থেকে টেকেরহাট থেকে ফরিদপুরগামী একটি যাত্রীবাহী বাস এসে কৈডুবি সদরদী এলাকায় ইজিবাইকটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই ইজিবাইকের তিন যাত্রী মারা যান। তাদের মরদেহ উদ্ধারসহ আহতদের ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে নিহতদের পরিচয় পাওয়া যায়নি। উদ্ধার অভিযান চলছে।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

সর্বাধিক পঠিত

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Design & Developed BY ThemesBazar.Com