পুরুষ অর্ধেক বয়সীকে বিয়ে করলে সবাই বলে দারুণ, নারীর বেলায় বলে কেন করলে

সংগৃহীত ছবি

বিনোদন ডেস্ক :সংসার, লিভ টুগেদার, সিঙ্গেল— সব জীবন চেনাজানা মালাইকা অরোরার। বয়সে বড় পুরুষের সঙ্গে ঘর করেছেন, ছোটর সঙ্গে থেকেছেন। অভিজ্ঞতার ঝুলি তার বেশ সমৃদ্ধ। এ বলিউড তারকার উপলব্ধি, পুরুষ অর্ধেক বয়সীকে বিয়ে করলে সবাই বলে দারুণ। আর নারীর বেলায় বলে, এটা কেন করলে!

চার বার বিয়ে করেছি বলে গর্ব হয়, কটাক্ষের শিকার অভিনেতা
ভারতীয় সংবাদমাধ্যমের এক প্রতিবেদনে উঠে এসেছে, সম্প্রতি এক অনুষ্ঠানে কথাগুলো বলেছেন মালাইকা। তিনি মনে করেন। সমাজ একই ঘটনায় পুরুষ ও নারীকে আলাদা চোখে দেখে। তার স্পষ্ট বার্তা, ‘আজ একজন পুরুষ নতুন সম্পর্কে যায়, ডিভোর্স দেয়, নিজের অর্ধেক বয়সী কাউকে বিয়ে করে—তাহলে সবাই বলে, “ওয়াও, কী দারুণ!” কিন্তু একজন নারী একই কাজ করলে প্রশ্নের তির তার দিকেই ছোড়া হয়—“এটা কেন করলে? তার কি বুদ্ধি নেই?” এই স্টেরিওটাইপগুলো এখনো আমাদের সমাজে আছে।’

বারখা দত্তর ‘মোজো স্টোরি’র সঙ্গে আলাপচারিতায় মালাইকা বলেন, ‘আপনি যদি দৃঢ় স্বভাবের নারী হন, তাহলে আপনাকে নিয়মিতই প্রশ্নের মুখোমুখি হতে হবে। এটা এড়ানোর উপায় নেই। আমার জীবনে আসা কয়েকজন পুরুষ আমাকে দারুণভাবে সমর্থন করেছেন—তাঁদের জন্য আমার গভীর শ্রদ্ধা আছে।’

কিশোরের অশালীন আচরণ, মায়ের ফোন নাম্বার চাইলেন মালাইকা
২০ বছর বয়সে মিডিয়ায় নাম লেখান মালাইকা। ১৯৯৮ সালে ‘ছাইয়া ছাইয়া’ গানের মাধ্যমে পান জনপ্রিয়তা। ওই বছর ঘর বাঁধেন সালমান খানের ছোট ভাই আরবাজ খানের সঙ্গে। দুই দশক পর ভেঙে যায় সে ঘর।

এরপর মালাইকা লিভ ইন করেছেন হাঁটুর বয়সী অর্জুন কাপুরের সঙ্গে। এতে সহ্য করতে হয়েছে কটাক্ষ। অন্যদিকে আরবাজ নিজের অর্ধেক বয়সী মেকআপ আর্টিস্ট শুরাকে বিয়ে করে সন্তানের বাবা হয়েছেন। অভিনন্দনে ভাসিয়েছে সবাই। ব্যক্তিজীবনের অভিজ্ঞতা থেকেই হয়তো এমন উপলব্ধি মালাইকার।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

» ঈদের মিছিল ও তিনদিন ঈদ উৎসব আয়োজন করা হবে : আসিফ মাহমুদ

» শেরপুর-৩ ও বগুড়া-৬ উপনির্বাচন : বহাল সবার প্রার্থিতা

» বিএনপি শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে দলীয়করণ করতে চাচ্ছে: সারজিস

» ফ্যাসিস্ট রাষ্ট্রপতির ভাষণ শুনতে আমরা সংসদে যাচ্ছি না: নাহিদ

» অস্ত্র-গুলিসহ ডাকাত আটক

» রিশাদকে সামলানোর পরিকল্পনায় পাকিস্তান

» শুধু জুলাই জাতীয় সনদ নয়, নির্বাচনী ইশতেহার বাস্তবায়নে আমরা অঙ্গীকারবদ্ধ : স্বরাষ্ট্রমন্ত্রী

» সংবাদপত্রে ঈদের ছুটি ৫ দিন: নোয়াব

» শরণখোলায় ১৮ ফুট লম্বা অজগরের পেটে ছাগল, পরে সুন্দরবনে অবমুক্ত

» দেড় হাজার দরিদ্র পরিবারের মাঝে ঈদ সামগ্রি দিলেন  সাবেক ইউপি সদস্য

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

পুরুষ অর্ধেক বয়সীকে বিয়ে করলে সবাই বলে দারুণ, নারীর বেলায় বলে কেন করলে

সংগৃহীত ছবি

বিনোদন ডেস্ক :সংসার, লিভ টুগেদার, সিঙ্গেল— সব জীবন চেনাজানা মালাইকা অরোরার। বয়সে বড় পুরুষের সঙ্গে ঘর করেছেন, ছোটর সঙ্গে থেকেছেন। অভিজ্ঞতার ঝুলি তার বেশ সমৃদ্ধ। এ বলিউড তারকার উপলব্ধি, পুরুষ অর্ধেক বয়সীকে বিয়ে করলে সবাই বলে দারুণ। আর নারীর বেলায় বলে, এটা কেন করলে!

চার বার বিয়ে করেছি বলে গর্ব হয়, কটাক্ষের শিকার অভিনেতা
ভারতীয় সংবাদমাধ্যমের এক প্রতিবেদনে উঠে এসেছে, সম্প্রতি এক অনুষ্ঠানে কথাগুলো বলেছেন মালাইকা। তিনি মনে করেন। সমাজ একই ঘটনায় পুরুষ ও নারীকে আলাদা চোখে দেখে। তার স্পষ্ট বার্তা, ‘আজ একজন পুরুষ নতুন সম্পর্কে যায়, ডিভোর্স দেয়, নিজের অর্ধেক বয়সী কাউকে বিয়ে করে—তাহলে সবাই বলে, “ওয়াও, কী দারুণ!” কিন্তু একজন নারী একই কাজ করলে প্রশ্নের তির তার দিকেই ছোড়া হয়—“এটা কেন করলে? তার কি বুদ্ধি নেই?” এই স্টেরিওটাইপগুলো এখনো আমাদের সমাজে আছে।’

বারখা দত্তর ‘মোজো স্টোরি’র সঙ্গে আলাপচারিতায় মালাইকা বলেন, ‘আপনি যদি দৃঢ় স্বভাবের নারী হন, তাহলে আপনাকে নিয়মিতই প্রশ্নের মুখোমুখি হতে হবে। এটা এড়ানোর উপায় নেই। আমার জীবনে আসা কয়েকজন পুরুষ আমাকে দারুণভাবে সমর্থন করেছেন—তাঁদের জন্য আমার গভীর শ্রদ্ধা আছে।’

কিশোরের অশালীন আচরণ, মায়ের ফোন নাম্বার চাইলেন মালাইকা
২০ বছর বয়সে মিডিয়ায় নাম লেখান মালাইকা। ১৯৯৮ সালে ‘ছাইয়া ছাইয়া’ গানের মাধ্যমে পান জনপ্রিয়তা। ওই বছর ঘর বাঁধেন সালমান খানের ছোট ভাই আরবাজ খানের সঙ্গে। দুই দশক পর ভেঙে যায় সে ঘর।

এরপর মালাইকা লিভ ইন করেছেন হাঁটুর বয়সী অর্জুন কাপুরের সঙ্গে। এতে সহ্য করতে হয়েছে কটাক্ষ। অন্যদিকে আরবাজ নিজের অর্ধেক বয়সী মেকআপ আর্টিস্ট শুরাকে বিয়ে করে সন্তানের বাবা হয়েছেন। অভিনন্দনে ভাসিয়েছে সবাই। ব্যক্তিজীবনের অভিজ্ঞতা থেকেই হয়তো এমন উপলব্ধি মালাইকার।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

সর্বাধিক পঠিত

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Design & Developed BY ThemesBazar.Com