যমুনা ফিউচার পার্কে ২ দিনের ‘কে-গুডস ফেস্টা’ শুরু

স্মার্টফোন ও কনজ্যুমার ইলেকট্রনিকস -এ স্যামসাংয়ের আকর্ষণীয় ক্যাশব্যাক অফার

[ঢাকা, জুন ১৯, ২০২৬] কোরিয়ান উদ্ভাবন ও সংস্কৃতি উদযাপনের উদ্দেশ্যে আজ থেকে যমুনা ফিউচার পার্কের ইস্ট কোর্টে শুরু হয়েছে দুই দিনব্যাপী উৎসব ‘কে-গুডস ফেস্টা ২০২৬’। ঢাকায় দক্ষিণ কোরিয়া দূতাবাস এবং কোরিয়া ট্রেড-ইনভেস্টমেন্ট প্রমোশন এজেন্সি (কোট্রা)-এর যৌথ উদ্যোগে আয়োজিত এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রদূত কিম জি-জুন, স্যামসাং বাংলাদেশের ম্যানেজিং ডিরেক্টর জাং মিন জাং, মোবাইল বিজনেস ডিভিশনের জেনারেল ম্যানেজার সাদ বিন হাসান এবং স্যামসাং বাংলাদেশের অন্যান্য কর্মকর্তা

বিভিন্ন উদ্ভাবনী প্রযুক্তিপণ্য ও আকর্ষণীয় অফার নিয়ে সাংস্কৃতিক ও বাণিজ্যিক এই উৎসবে অংশ নিয়েছে বিশ্বের অন্যতম শীর্ষ প্রযুক্তি ব্র্যান্ড স্যামসাং বাংলাদেশ। দর্শনার্থীদের জন্য রাখা হয়েছে বিশেষ পুরস্কার ও ক্যাশব্যাক সুবিধাও। উৎসবে স্যামসাং বুথে আসা ক্রেতারা পাবেন বিশেষ ডিসকাউন্ট কুপন। নির্দিষ্ট রিটেইল আউটলেটে এ কুপন ব্যবহার করে স্যামসাংয়ের বিভিন্ন পণ্যে ক্যাশব্যাক সুবিধা উপভোগ করা যাবে।

ঢাকার ট্রান্সকম ডিজিটালের শোরুমগুলোতে কুপন প্রদর্শন করে নির্দিষ্ট কনজ্যুমার ইলেকট্রনিকস পণ্যে ৫ হাজার টাকা ক্যাশব্যাক পাওয়া যাবে।

এ ছাড়া নির্দিষ্ট স্যামসাং গ্যালাক্সি স্মার্টফোন ও ট্যাব কিনে ৫০০ টাকা থেকে সর্বোচ্চ ১ লাখ ৭ হাজার ৯৯৯ টাকা পর্যন্ত তাৎক্ষণিক ক্যাশব্যাকের সুযোগ থাকছে। এ অফারগুলো যমুনা ফিউচার পার্কে অবস্থিত স্যামসাংয়ের শোরুম থেকে পাওয়া যাবে।

ক্যাশব্যাক সুবিধার পাশাপাশি স্যামসাং বুথে রাখা হয়েছে বিশেষ এক্সপেরিয়েন্স জোন। সেখানে ব্র্যান্ডটির সর্বাধুনিক ‘এআই লিভিং’ ইকোসিস্টেম প্রদর্শন করা হচ্ছে। দর্শনার্থীরা সরাসরি দেখতে পারবেন ‘৮কে এআই আপস্কেলিং প্রো’ প্রযুক্তিসমৃদ্ধ স্যামসাংয়ের ৮৫ ইঞ্চি নিও কিউএলইডি টিভি। এ ছাড়া প্রদর্শন করা হচ্ছে ‘এআই ইকোবাবল’ প্রযুক্তির ৯ কেজি ফ্রন্ট-লোডিং ওয়াশিং মেশিন এবং দেশের প্রথম বিল্ট-ইন এআই সুবিধাসম্পন্ন ফ্রেঞ্চ ডোর রেফ্রিজারেটর।

দুই দিনব্যাপী এ উৎসব চলবে ১৯ ও ২০ জুন। আয়োজকদের মতে, বাংলাদেশ ও দক্ষিণ কোরিয়ার দ্বিপক্ষীয় বাণিজ্যিক সম্পর্ক আরও জোরদার করা এবং বাংলাদেশি ক্রেতাদের কোরিয়ার শীর্ষ ব্র্যান্ডগুলোর পণ্য ও প্রযুক্তির সঙ্গে পরিচয় করিয়ে দেওয়াই এ আয়োজনের মূল লক্ষ্য।

উৎসবে দর্শনার্থীরা অত্যাধুনিক ইলেকট্রনিকস পণ্যের পাশাপাশি প্রিমিয়াম কসমেটিকস, স্কিনকেয়ার ও লাইফস্টাইল পণ্য ঘুরে দেখতে পারবেন। একই সঙ্গে থাকবে ঐতিহ্যবাহী কোরিয়ান খাবারের স্বাদ গ্রহণ এবং বিভিন্ন সাংস্কৃতিক পরিবেশনা উপভোগের সুযোগ।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

» একাদশে ভর্তিতে আসন সংকটের শঙ্কা নেই, ফাঁকা থাকবে কয়েক লাখ

» ধানমন্ডিতে গাছ পড়ে দুমড়ে-মুচড়ে গেছে দুটি প্রাইভেটকার

» ছাত্রদল সহিংস রাজনীতি থেকে বের হতে পারছে না: শিবির সেক্রেটারি

» গণভোটের রায় মেনে রাষ্ট্র সংস্কার করতে হবে: জামায়াত আমির

» ম্যানেজিং কমিটি দ্বারা শিক্ষক নিয়োগের ক্ষমতা বাতিল চান এমপি হাসনাত

» বিরোধী দল সরকারের বিরুদ্ধে তীব্র সমালোচনা করবে এটাই গণতন্ত্র: রিজভী

» নির্বাচনী সহিংসতা-অনিয়ম ভবিষ্যতে আরও বাড়বে : মজিবুর রহমান

» সৌদিতে অগ্নিকাণ্ডে নিহতদের মরদেহ দেশে আনাসহ পরিবারের পুনর্বাসন দাবি চরমোনাই পীরের

» পুলিশের বিভিন্ন থানা ও ডিবি পুলিশের অভিযানে ১৮ জন গ্রেপ্তার

» নেপালে অপু বিশ্বাসের ‘শিকার’ সিনেমার শুটিং শুরু

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

যমুনা ফিউচার পার্কে ২ দিনের ‘কে-গুডস ফেস্টা’ শুরু

স্মার্টফোন ও কনজ্যুমার ইলেকট্রনিকস -এ স্যামসাংয়ের আকর্ষণীয় ক্যাশব্যাক অফার

[ঢাকা, জুন ১৯, ২০২৬] কোরিয়ান উদ্ভাবন ও সংস্কৃতি উদযাপনের উদ্দেশ্যে আজ থেকে যমুনা ফিউচার পার্কের ইস্ট কোর্টে শুরু হয়েছে দুই দিনব্যাপী উৎসব ‘কে-গুডস ফেস্টা ২০২৬’। ঢাকায় দক্ষিণ কোরিয়া দূতাবাস এবং কোরিয়া ট্রেড-ইনভেস্টমেন্ট প্রমোশন এজেন্সি (কোট্রা)-এর যৌথ উদ্যোগে আয়োজিত এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রদূত কিম জি-জুন, স্যামসাং বাংলাদেশের ম্যানেজিং ডিরেক্টর জাং মিন জাং, মোবাইল বিজনেস ডিভিশনের জেনারেল ম্যানেজার সাদ বিন হাসান এবং স্যামসাং বাংলাদেশের অন্যান্য কর্মকর্তা

বিভিন্ন উদ্ভাবনী প্রযুক্তিপণ্য ও আকর্ষণীয় অফার নিয়ে সাংস্কৃতিক ও বাণিজ্যিক এই উৎসবে অংশ নিয়েছে বিশ্বের অন্যতম শীর্ষ প্রযুক্তি ব্র্যান্ড স্যামসাং বাংলাদেশ। দর্শনার্থীদের জন্য রাখা হয়েছে বিশেষ পুরস্কার ও ক্যাশব্যাক সুবিধাও। উৎসবে স্যামসাং বুথে আসা ক্রেতারা পাবেন বিশেষ ডিসকাউন্ট কুপন। নির্দিষ্ট রিটেইল আউটলেটে এ কুপন ব্যবহার করে স্যামসাংয়ের বিভিন্ন পণ্যে ক্যাশব্যাক সুবিধা উপভোগ করা যাবে।

ঢাকার ট্রান্সকম ডিজিটালের শোরুমগুলোতে কুপন প্রদর্শন করে নির্দিষ্ট কনজ্যুমার ইলেকট্রনিকস পণ্যে ৫ হাজার টাকা ক্যাশব্যাক পাওয়া যাবে।

এ ছাড়া নির্দিষ্ট স্যামসাং গ্যালাক্সি স্মার্টফোন ও ট্যাব কিনে ৫০০ টাকা থেকে সর্বোচ্চ ১ লাখ ৭ হাজার ৯৯৯ টাকা পর্যন্ত তাৎক্ষণিক ক্যাশব্যাকের সুযোগ থাকছে। এ অফারগুলো যমুনা ফিউচার পার্কে অবস্থিত স্যামসাংয়ের শোরুম থেকে পাওয়া যাবে।

ক্যাশব্যাক সুবিধার পাশাপাশি স্যামসাং বুথে রাখা হয়েছে বিশেষ এক্সপেরিয়েন্স জোন। সেখানে ব্র্যান্ডটির সর্বাধুনিক ‘এআই লিভিং’ ইকোসিস্টেম প্রদর্শন করা হচ্ছে। দর্শনার্থীরা সরাসরি দেখতে পারবেন ‘৮কে এআই আপস্কেলিং প্রো’ প্রযুক্তিসমৃদ্ধ স্যামসাংয়ের ৮৫ ইঞ্চি নিও কিউএলইডি টিভি। এ ছাড়া প্রদর্শন করা হচ্ছে ‘এআই ইকোবাবল’ প্রযুক্তির ৯ কেজি ফ্রন্ট-লোডিং ওয়াশিং মেশিন এবং দেশের প্রথম বিল্ট-ইন এআই সুবিধাসম্পন্ন ফ্রেঞ্চ ডোর রেফ্রিজারেটর।

দুই দিনব্যাপী এ উৎসব চলবে ১৯ ও ২০ জুন। আয়োজকদের মতে, বাংলাদেশ ও দক্ষিণ কোরিয়ার দ্বিপক্ষীয় বাণিজ্যিক সম্পর্ক আরও জোরদার করা এবং বাংলাদেশি ক্রেতাদের কোরিয়ার শীর্ষ ব্র্যান্ডগুলোর পণ্য ও প্রযুক্তির সঙ্গে পরিচয় করিয়ে দেওয়াই এ আয়োজনের মূল লক্ষ্য।

উৎসবে দর্শনার্থীরা অত্যাধুনিক ইলেকট্রনিকস পণ্যের পাশাপাশি প্রিমিয়াম কসমেটিকস, স্কিনকেয়ার ও লাইফস্টাইল পণ্য ঘুরে দেখতে পারবেন। একই সঙ্গে থাকবে ঐতিহ্যবাহী কোরিয়ান খাবারের স্বাদ গ্রহণ এবং বিভিন্ন সাংস্কৃতিক পরিবেশনা উপভোগের সুযোগ।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

সর্বাধিক পঠিত

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Design & Developed BY ThemesBazar.Com