মেহেরপুর সীমান্তে নারী-শিশুসহ ৩০ বাংলাদেশিকে ঠেলে দিল বিএসএফ

সংগৃহীত ছবি

অনলাইন ডেস্ক :  মেহেরপুরের গাংনী উপজেলার তেঁতুলবাড়ীয়া–খাসমথুরাপুর সীমান্ত দিয়ে নারী ও শিশুসহ ৩০ জন বাংলাদেশিকে পুশ-ইন করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। আটক ব্যক্তিরা ভারতের কলকাতাসহ বিভিন্ন রাজ্যে কাজ করতে গিয়ে বিভিন্ন সময়ে ধরা পড়ে এবং সেখানকার কারাগারে শাস্তিভোগ করেন।

বুধবার (৩ ডিসেম্বর) এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন কুষ্টিয়ার ৪৭ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মাহবুব মুরশেদ।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, বুধবার (৩ ডিসেম্বর) ভোরে গাংনীর ১৪০/৬ এস তেঁতুলবাড়ীয়া–মথুরাপুর সীমান্ত পয়েন্ট দিয়ে বিএসএফ তাদের বাংলাদেশে ঠেলে দেয়। সীমান্ত অতিক্রমের পর তেঁতুলবাড়ীয়া বিওপি সদস্যরা তাদের আটক করেন।

আটকদের মধ্যে রয়েছেন- ১৬ জন পুরুষ, ১০ জন নারী এবং ৪ জন শিশু। তারা খুলনা, লালমনিরহাটসহ দেশের বিভিন্ন জেলার বাসিন্দা।

পুশ-ইন হওয়া এক নারী জানান, কাজের সন্ধানে দালালদের মাধ্যমে অবৈধভাবে তারা ভারতে গিয়েছিলেন। কলকাতাসহ বিভিন্ন স্থানে বসবাসের সময় ছয়–সাত দিন আগে ভারতীয় পুলিশ তাদের আটক করে বহরমপুর জেলে পাঠায়। পরে মঙ্গলবার বিকেলে সীমান্তে এনে রাতের অন্ধকারে তারকাটার গেট খুলে তাদের বাংলাদেশে পাঠিয়ে দেওয়া হয়।

গাংনী থানার ওসি বানী ইসরাইল বলেন, পুশ-ইন হওয়া ব্যক্তিদের পরিচয় যাচাই-বাছাই শেষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

» সাবেক ডিজিএফআই প্রধান আফজাল নাছের গ্রেফতার

» শাহজালালে ফ্লাইট বিপর্যয়, এক মাসে ৮৫৮ ফ্লাইট বাতিল

» আজ সোমবার রাজধানীর যেসব দোকানপাট ও মার্কেট বন্ধ

» লুটপাট করে টাকা কামানোর জন্য হাসপাতাল নির্মাণ হয়েছিল: স্বাস্থ্যমন্ত্রী

» ১৩৩টি অধ্যাদেশের বিষয়ে রাতে চূড়ান্ত সিদ্ধান্ত হতে পারে : স্বরাষ্ট্রমন্ত্রী

» প্রধানমন্ত্রীর প্রশ্নোত্তর পর্ব বুধবারে নির্ধারণের প্রস্তাব

» তরুণ প্রজন্ম আর ৭২-এর সংবিধান চায় না: হান্নান মাসউদ

» সরকারের পক্ষে গেলে নিয়ম আর বিপক্ষে গেলে কাস্টম: হাসনাত আবদুল্লাহ

» সংসদের কার্যক্রম দেখলে মনে হয় গণভোট হয়নি: নাহিদ ইসলাম

» শুধু জুলাই সনদ না, সরকার ৩১ দফা বাস্তবায়নের নীতিও মানছে না: মঞ্জু

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

মেহেরপুর সীমান্তে নারী-শিশুসহ ৩০ বাংলাদেশিকে ঠেলে দিল বিএসএফ

সংগৃহীত ছবি

অনলাইন ডেস্ক :  মেহেরপুরের গাংনী উপজেলার তেঁতুলবাড়ীয়া–খাসমথুরাপুর সীমান্ত দিয়ে নারী ও শিশুসহ ৩০ জন বাংলাদেশিকে পুশ-ইন করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। আটক ব্যক্তিরা ভারতের কলকাতাসহ বিভিন্ন রাজ্যে কাজ করতে গিয়ে বিভিন্ন সময়ে ধরা পড়ে এবং সেখানকার কারাগারে শাস্তিভোগ করেন।

বুধবার (৩ ডিসেম্বর) এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন কুষ্টিয়ার ৪৭ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মাহবুব মুরশেদ।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, বুধবার (৩ ডিসেম্বর) ভোরে গাংনীর ১৪০/৬ এস তেঁতুলবাড়ীয়া–মথুরাপুর সীমান্ত পয়েন্ট দিয়ে বিএসএফ তাদের বাংলাদেশে ঠেলে দেয়। সীমান্ত অতিক্রমের পর তেঁতুলবাড়ীয়া বিওপি সদস্যরা তাদের আটক করেন।

আটকদের মধ্যে রয়েছেন- ১৬ জন পুরুষ, ১০ জন নারী এবং ৪ জন শিশু। তারা খুলনা, লালমনিরহাটসহ দেশের বিভিন্ন জেলার বাসিন্দা।

পুশ-ইন হওয়া এক নারী জানান, কাজের সন্ধানে দালালদের মাধ্যমে অবৈধভাবে তারা ভারতে গিয়েছিলেন। কলকাতাসহ বিভিন্ন স্থানে বসবাসের সময় ছয়–সাত দিন আগে ভারতীয় পুলিশ তাদের আটক করে বহরমপুর জেলে পাঠায়। পরে মঙ্গলবার বিকেলে সীমান্তে এনে রাতের অন্ধকারে তারকাটার গেট খুলে তাদের বাংলাদেশে পাঠিয়ে দেওয়া হয়।

গাংনী থানার ওসি বানী ইসরাইল বলেন, পুশ-ইন হওয়া ব্যক্তিদের পরিচয় যাচাই-বাছাই শেষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

সর্বাধিক পঠিত

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Design & Developed BY ThemesBazar.Com