পলাশে মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টদের অর্ধদিবস কর্মবিরতি, রোগীদের ভোগান্তি

নরসিংদী প্রতিনিধি :  নরসিংদীতে ১০ম গ্রেড বাস্তবায়নের দাবিতে পলাশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালসহ সারাদেশে সব সরকারি হাসপাতালে অর্ধদিবস কর্মবিরতি পালন করছে মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টরা।

বুধবার (৩ ডিসেম্বর) সকাল ৮টা থেকে শুরু হয় তাদের এই কর্মসূচি। চলবে দুপুর ১২টা পর্যন্ত। এর আগে, ৩০ নভেম্বর ২ঘণ্টা কর্মবিরতি করেছিলেন তারা।

কর্মবিরতি করে মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টরা সমবেত হন পলাশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের বহির্বিভাগে। আন্দোলনে নেতারা জানান, সমযোগ্যতা সম্পন্ন সকল ডিপ্লোমাধারীরা বর্তমানে ১০ গ্রেডে বেতন ভাতাাদিসহ অন্যান্য সুযোগ সুবিধা ভোগ করলেও, শুধু মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টদরা এখনও ১১তম গ্রেডে বহাল রয়েছে, মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টদের ১০ম গ্রেড বাস্তবায়নের ফাইলটি জনপ্রশসনে মন্ত্রণালয়ে প্রক্রিয়াধীন রয়েছে। নিয়মতান্ত্রিক উপায়ে আন্দোলন, সংগ্রাম, দাফতরিক চিঠি চালাচালি, জনপ্রশাসন বিধি শাখার সমস্ত চাহিদা পূরণ করা সত্ত্বেও সময়ক্ষেপণ ও জটিলতা তৈরি হচ্ছে। দাবি মেনে নেয়া না হলে ৪ তারিখ থেকে কমপ্লিট শাট-ডাউন পালন করা হবে।

তবে, হাসপাতালের জরুরি বিভাগ এই কর্মবিরতির আওতার বাইরে থাকবে বলে জানান তারা। এই কর্মবিরতিতে হাসপাতালে আগত রোগীদের দুর্ভোগ পোহাতে দেখা গেছে। বেলা বাড়ার সাথে সাথে এই ভোগান্তি আরও বাড়বে বলে আশঙ্কা করা হচ্ছে।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

» সাবেক ডিজিএফআই প্রধান আফজাল নাছের গ্রেফতার

» শাহজালালে ফ্লাইট বিপর্যয়, এক মাসে ৮৫৮ ফ্লাইট বাতিল

» আজ সোমবার রাজধানীর যেসব দোকানপাট ও মার্কেট বন্ধ

» লুটপাট করে টাকা কামানোর জন্য হাসপাতাল নির্মাণ হয়েছিল: স্বাস্থ্যমন্ত্রী

» ১৩৩টি অধ্যাদেশের বিষয়ে রাতে চূড়ান্ত সিদ্ধান্ত হতে পারে : স্বরাষ্ট্রমন্ত্রী

» প্রধানমন্ত্রীর প্রশ্নোত্তর পর্ব বুধবারে নির্ধারণের প্রস্তাব

» তরুণ প্রজন্ম আর ৭২-এর সংবিধান চায় না: হান্নান মাসউদ

» সরকারের পক্ষে গেলে নিয়ম আর বিপক্ষে গেলে কাস্টম: হাসনাত আবদুল্লাহ

» সংসদের কার্যক্রম দেখলে মনে হয় গণভোট হয়নি: নাহিদ ইসলাম

» শুধু জুলাই সনদ না, সরকার ৩১ দফা বাস্তবায়নের নীতিও মানছে না: মঞ্জু

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

পলাশে মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টদের অর্ধদিবস কর্মবিরতি, রোগীদের ভোগান্তি

নরসিংদী প্রতিনিধি :  নরসিংদীতে ১০ম গ্রেড বাস্তবায়নের দাবিতে পলাশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালসহ সারাদেশে সব সরকারি হাসপাতালে অর্ধদিবস কর্মবিরতি পালন করছে মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টরা।

বুধবার (৩ ডিসেম্বর) সকাল ৮টা থেকে শুরু হয় তাদের এই কর্মসূচি। চলবে দুপুর ১২টা পর্যন্ত। এর আগে, ৩০ নভেম্বর ২ঘণ্টা কর্মবিরতি করেছিলেন তারা।

কর্মবিরতি করে মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টরা সমবেত হন পলাশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের বহির্বিভাগে। আন্দোলনে নেতারা জানান, সমযোগ্যতা সম্পন্ন সকল ডিপ্লোমাধারীরা বর্তমানে ১০ গ্রেডে বেতন ভাতাাদিসহ অন্যান্য সুযোগ সুবিধা ভোগ করলেও, শুধু মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টদরা এখনও ১১তম গ্রেডে বহাল রয়েছে, মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টদের ১০ম গ্রেড বাস্তবায়নের ফাইলটি জনপ্রশসনে মন্ত্রণালয়ে প্রক্রিয়াধীন রয়েছে। নিয়মতান্ত্রিক উপায়ে আন্দোলন, সংগ্রাম, দাফতরিক চিঠি চালাচালি, জনপ্রশাসন বিধি শাখার সমস্ত চাহিদা পূরণ করা সত্ত্বেও সময়ক্ষেপণ ও জটিলতা তৈরি হচ্ছে। দাবি মেনে নেয়া না হলে ৪ তারিখ থেকে কমপ্লিট শাট-ডাউন পালন করা হবে।

তবে, হাসপাতালের জরুরি বিভাগ এই কর্মবিরতির আওতার বাইরে থাকবে বলে জানান তারা। এই কর্মবিরতিতে হাসপাতালে আগত রোগীদের দুর্ভোগ পোহাতে দেখা গেছে। বেলা বাড়ার সাথে সাথে এই ভোগান্তি আরও বাড়বে বলে আশঙ্কা করা হচ্ছে।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

সর্বাধিক পঠিত

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Design & Developed BY ThemesBazar.Com