নরসিংদী  শিবপুরে  সিএনজি- মোটরসাইকেল সংঘর্ষে ২ বন্ধু নিহত

নরসিংদী প্রতিনিধি : নরসিংদীর শিবপুরে মোটরসাইকেল ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে দুই বন্ধু নিহত হয়েছে। এ সময় সিএনজির অটোচালকসহ আরও ২ জন আহত হয়েছে। সোমবার (১ ডিসেম্বর) দিবাগত রাতে  ইটাখোলা-মঠখোলা আঞ্চলিক মহাসড়কের শিবপুর উপজেলার চক্রধা ইউনিয়নের পচারবাড়ি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন—শিবপুর উপজেলার সৈয়দেরগাঁও গ্রামের মুক্তার হোসেনের ছেলে মাহমুদুল হাসান রাজ (২০) ও গাজীপুর জেলার কাপাসিয়া থানার সনমানিয়া গ্রামের আবদুল জলিলের ছেলে শফিক মিয়া (১৮)।
 স্থানীয় সূত্রে জানা যায় , সোমবার দিবাগত  রাত ৯ টার দিকে শফিক ও রাজ দুই বন্ধু  বাড়ৈগাঁও- সিএন্ডবি থেকে মোটর সাইকেলযোগে শিবপুরের দিকে আসছিল। অপরদিক থেকে যাত্রীবাহী একটি সিএনজি ইটাখোলা থেকে মনোহরদীর দিকে যাচ্ছিলো। পথিমধ্যে ইটাখোলা-মঠখোলা আঞ্চলিক মহাসড়কের শিবপুর উপজেলার চক্রধা ইউনিয়নের পচারবাড়ি এলাকায় পৌঁছালে অটো রিকশা ও মোটরসাইকেলের মধ্যে মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় মোটরসাইকেল থেকে ছিঁটকে পড়ে ঘটনাস্থলেই রাজ মারা যায়।গুরুতর আহত অবস্থায় তার বন্ধু শফিক ও সিএনজি অটোরিকশার চালক রবিউল ইসলামসহ আরও এক যাত্রীকে স্থানীয় লোকজন উদ্ধার করে শিবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে শফিকের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে প্রাথমিক চিকিৎসা দিয়ে নরসিংদী জেলা হাসপাতালে পাঠায়। হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়। আর আহতদের শিবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়েছে।
এ বিষয়ে শিবপুর মডেল থানা পুলিশ সূত্রে জানা যায়,মটরসাইকেল- সিএনজির মুখোমুখি সংঘর্ষ হয়। এ সংঘর্ষে দুই বন্ধু নিহত এবং সিএনজি চালকসহ আরও দুজন গুরুতর আহত হয়েছেন।’ নিহতদের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। পরিবারের সঙ্গে আলোচনা করে পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।’

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

» সাবেক ডিজিএফআই প্রধান আফজাল নাছের গ্রেফতার

» শাহজালালে ফ্লাইট বিপর্যয়, এক মাসে ৮৫৮ ফ্লাইট বাতিল

» আজ সোমবার রাজধানীর যেসব দোকানপাট ও মার্কেট বন্ধ

» লুটপাট করে টাকা কামানোর জন্য হাসপাতাল নির্মাণ হয়েছিল: স্বাস্থ্যমন্ত্রী

» ১৩৩টি অধ্যাদেশের বিষয়ে রাতে চূড়ান্ত সিদ্ধান্ত হতে পারে : স্বরাষ্ট্রমন্ত্রী

» প্রধানমন্ত্রীর প্রশ্নোত্তর পর্ব বুধবারে নির্ধারণের প্রস্তাব

» তরুণ প্রজন্ম আর ৭২-এর সংবিধান চায় না: হান্নান মাসউদ

» সরকারের পক্ষে গেলে নিয়ম আর বিপক্ষে গেলে কাস্টম: হাসনাত আবদুল্লাহ

» সংসদের কার্যক্রম দেখলে মনে হয় গণভোট হয়নি: নাহিদ ইসলাম

» শুধু জুলাই সনদ না, সরকার ৩১ দফা বাস্তবায়নের নীতিও মানছে না: মঞ্জু

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

নরসিংদী  শিবপুরে  সিএনজি- মোটরসাইকেল সংঘর্ষে ২ বন্ধু নিহত

নরসিংদী প্রতিনিধি : নরসিংদীর শিবপুরে মোটরসাইকেল ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে দুই বন্ধু নিহত হয়েছে। এ সময় সিএনজির অটোচালকসহ আরও ২ জন আহত হয়েছে। সোমবার (১ ডিসেম্বর) দিবাগত রাতে  ইটাখোলা-মঠখোলা আঞ্চলিক মহাসড়কের শিবপুর উপজেলার চক্রধা ইউনিয়নের পচারবাড়ি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন—শিবপুর উপজেলার সৈয়দেরগাঁও গ্রামের মুক্তার হোসেনের ছেলে মাহমুদুল হাসান রাজ (২০) ও গাজীপুর জেলার কাপাসিয়া থানার সনমানিয়া গ্রামের আবদুল জলিলের ছেলে শফিক মিয়া (১৮)।
 স্থানীয় সূত্রে জানা যায় , সোমবার দিবাগত  রাত ৯ টার দিকে শফিক ও রাজ দুই বন্ধু  বাড়ৈগাঁও- সিএন্ডবি থেকে মোটর সাইকেলযোগে শিবপুরের দিকে আসছিল। অপরদিক থেকে যাত্রীবাহী একটি সিএনজি ইটাখোলা থেকে মনোহরদীর দিকে যাচ্ছিলো। পথিমধ্যে ইটাখোলা-মঠখোলা আঞ্চলিক মহাসড়কের শিবপুর উপজেলার চক্রধা ইউনিয়নের পচারবাড়ি এলাকায় পৌঁছালে অটো রিকশা ও মোটরসাইকেলের মধ্যে মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় মোটরসাইকেল থেকে ছিঁটকে পড়ে ঘটনাস্থলেই রাজ মারা যায়।গুরুতর আহত অবস্থায় তার বন্ধু শফিক ও সিএনজি অটোরিকশার চালক রবিউল ইসলামসহ আরও এক যাত্রীকে স্থানীয় লোকজন উদ্ধার করে শিবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে শফিকের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে প্রাথমিক চিকিৎসা দিয়ে নরসিংদী জেলা হাসপাতালে পাঠায়। হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়। আর আহতদের শিবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়েছে।
এ বিষয়ে শিবপুর মডেল থানা পুলিশ সূত্রে জানা যায়,মটরসাইকেল- সিএনজির মুখোমুখি সংঘর্ষ হয়। এ সংঘর্ষে দুই বন্ধু নিহত এবং সিএনজি চালকসহ আরও দুজন গুরুতর আহত হয়েছেন।’ নিহতদের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। পরিবারের সঙ্গে আলোচনা করে পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।’

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

সর্বাধিক পঠিত

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Design & Developed BY ThemesBazar.Com