সন্তানদের সঙ্গে তর্ক হলে ‘গর্ববোধ’ করেন কাজল

সংগৃহীত ছবি

শোবিজ ডেস্ক : সন্তানরা বাবা-মায়ের মুখে মুখে তর্ক করবে—এমনটা অনেক পরিবার মেনে নিতে পারে না। এ ক্ষেত্রে পুরোই আলাদা বলিউড অভিনেত্রী কাজল। তার সঙ্গে সন্তানদের কথা-কাটাকাটি হলে মন খারাপ নয়, বরং গর্ববোধ করেন অভিনেত্রী।

সম্প্রতি মারাঠি ছবি ‘উত্তর’-এর প্রচারে গিয়েছিলেন কাজল। সঙ্গে ছিলেন মা তনুজা। সেখানেই বাবা–মায়ের সঙ্গে ছেলেমেয়েদের মুখে মুখে তর্ক করার প্রসঙ্গ ওঠে। নিজের মত সেখানেই প্রকাশ করেন কাজল।

তার মতে, বাবা-মায়ের সঙ্গে সব বিষয়ে ছেলেমেয়েদের মনের মিল হবে, এমন ধারণায় তিনি বিশ্বাসী নন। বরং মতবিরোধ হওয়াটাই স্বাভাবিক বলে মনে করেন।

কাজলের কথায়, আমি মনে করি মতের মিল হচ্ছে না— মানে আমি এমন একজন মানুষকে বড় করে তুলেছি যে প্রশ্ন করতে পারে। লোকের কথা মেনে নেওয়া নয়, বরং প্রশ্ন করতে শিখতে হয়। আমার মেয়ের সঙ্গে বহু বিষয়ে মতবিরোধ হয়।

যদিও শেষে কাজল জানান, তিনি তার মায়ের সঙ্গে তেমন কিছু করেননি। সঙ্গে সঙ্গে এর বিরোধিতা করেন তার মা তনুজা।

প্রসঙ্গত, অজয় দেবগনের সঙ্গে ২৬ বছরের দাম্পত্যজীবন কাজলের। নায়সা দেবগন ও যুগ দেবগন নামে তাদের দুই সন্তান রয়েছে। কাজলকে সবশেষ ভৌতিক ধাঁচের ‌‘মা’ ছবিতে দেখা গেছে। এ ছাড়া অভিনেত্রী টুইঙ্কেল খান্নার সঙ্গে ‘টু মাচ’ অনুষ্ঠান সঞ্চালনা করে আলোচনায় তিনি।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

» জাতীয় প্রেস ক্লাবে ফল উৎসব ও গানের আসর

» নিজ বাসার সামনে বিএনপি নেতাকে কুপিয়ে জখম

» অপহরণ করে লুট, ৫ ভুয়া র‍্যাব সদস্য গ্রেফতার

» ইয়াবাসহ বাসচালক আটক

» শিগগিরই তিস্তা মহাপরিকল্পনার কাজ দৃশ্যমান হবে: পানিসম্পদমন্ত্রী

» জনগণকে ধারণ করে দেশের জন্য কাজ করতে হবে: সেতুমন্ত্রী

» জাতি গঠনে শিশুদের শিক্ষা ও স্বাস্থ্যে বিনিয়োগ সবচেয়ে গুরুত্বপূর্ণ: প্রধানমন্ত্রী

» না ফেরার দেশে মৃত্তিকার কবি আল মুজাহিদী

» কবি আল মুজাহিদীর মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক

» বগুড়ায় মহিলা ফুটবল প্রীতি ম্যাচে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণে পলাশ

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

সন্তানদের সঙ্গে তর্ক হলে ‘গর্ববোধ’ করেন কাজল

সংগৃহীত ছবি

শোবিজ ডেস্ক : সন্তানরা বাবা-মায়ের মুখে মুখে তর্ক করবে—এমনটা অনেক পরিবার মেনে নিতে পারে না। এ ক্ষেত্রে পুরোই আলাদা বলিউড অভিনেত্রী কাজল। তার সঙ্গে সন্তানদের কথা-কাটাকাটি হলে মন খারাপ নয়, বরং গর্ববোধ করেন অভিনেত্রী।

সম্প্রতি মারাঠি ছবি ‘উত্তর’-এর প্রচারে গিয়েছিলেন কাজল। সঙ্গে ছিলেন মা তনুজা। সেখানেই বাবা–মায়ের সঙ্গে ছেলেমেয়েদের মুখে মুখে তর্ক করার প্রসঙ্গ ওঠে। নিজের মত সেখানেই প্রকাশ করেন কাজল।

তার মতে, বাবা-মায়ের সঙ্গে সব বিষয়ে ছেলেমেয়েদের মনের মিল হবে, এমন ধারণায় তিনি বিশ্বাসী নন। বরং মতবিরোধ হওয়াটাই স্বাভাবিক বলে মনে করেন।

কাজলের কথায়, আমি মনে করি মতের মিল হচ্ছে না— মানে আমি এমন একজন মানুষকে বড় করে তুলেছি যে প্রশ্ন করতে পারে। লোকের কথা মেনে নেওয়া নয়, বরং প্রশ্ন করতে শিখতে হয়। আমার মেয়ের সঙ্গে বহু বিষয়ে মতবিরোধ হয়।

যদিও শেষে কাজল জানান, তিনি তার মায়ের সঙ্গে তেমন কিছু করেননি। সঙ্গে সঙ্গে এর বিরোধিতা করেন তার মা তনুজা।

প্রসঙ্গত, অজয় দেবগনের সঙ্গে ২৬ বছরের দাম্পত্যজীবন কাজলের। নায়সা দেবগন ও যুগ দেবগন নামে তাদের দুই সন্তান রয়েছে। কাজলকে সবশেষ ভৌতিক ধাঁচের ‌‘মা’ ছবিতে দেখা গেছে। এ ছাড়া অভিনেত্রী টুইঙ্কেল খান্নার সঙ্গে ‘টু মাচ’ অনুষ্ঠান সঞ্চালনা করে আলোচনায় তিনি।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

সর্বাধিক পঠিত

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Design & Developed BY ThemesBazar.Com