যাত্রীবাহী বাসের ধাক্কায় কলেজছাত্রী নিহত

ফাইল ছবি

অনলাইন ডেস্ক : ফরিদপুরের ভাঙ্গায় রাস্তা পারাপারের সময় একটি যাত্রীবাহী বাসের ধাক্কায় গুরুতর আহত হয়ে সাহিদা আক্তার (১৯) নামে এক কলেজছাত্রী নিহত হয়েছেন। তিনি ভাঙ্গা উপজেলার আলগী ইউনিয়নের সোয়াদি গ্রামের সৌদি প্রবাসী শাহাদাত শেখের মেয়ে।সাহিদা এ বছর এইচএসসি পরীক্ষায় ফরিদপুরের ভাঙ্গা মহিলা কলেজ থেকে ব্যবসায় শিক্ষা বিভাগ থেকে উত্তীর্ণ হয়েছিলেন।

এলাকাবাসী জানায়,আজ সকাল সাড়ে নয়টার দিকে ভাঙ্গা উপজেলার আলগী ইউনিয়নের সোয়াদি নামক স্থানে পৌঁছানো মাত্র ঢাকা থেকে খুলনাগামী অজ্ঞাত একটি যাত্রীবাহী বাসের চাপায় তিনি গুরুতর আহত হয়ে ঘটনাস্থলেই নিহত হন। এ সময় এলাকাবাসী ক্ষুব্ধ হয়ে যান চলাচল বন্ধ করে দেয় এবং কয়েকটি গাড়ি ভাঙচুর করে।

ভাঙ্গা হাইওয়ে থানা পুলিশের সার্জেন্ট মো. রাসেল মিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, আজ সকাল সাড়ে নয়টার দিকে এক কলেজ ছাত্রী বাসের ধাক্কায় মারাত্মকভাবে আহত হয়ে মারা গেছে। এলাকাবাসী ক্ষুব্ধ হয়ে যান চলাচল বন্ধ করে দেয়। আমরা ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি দ্রুত নিয়ন্ত্রণে আনি এবং যান চলাচল স্বাভাবিক করি।

এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও তিনি জানান।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

» খুলনায় ১১ দলীয় ঐক্যের বিভাগীয় সমাবেশ শুরু

» প্রধানমন্ত্রীর সফর ঘিরে উসকানিমূলক পরিস্থিতি তৈরির চেষ্টা চলছে: রিজভী

» পদ্মা নদীতে জেলের জালে ধরা পরল ১ কেজি ৮০০ গ্রাম ইলিশ মাছ

» আ.লীগ কোনো রাজনৈতিক দল নয়, মাফিয়া পার্টি: স্বরাষ্ট্রমন্ত্রী

» পেয়ে হারাবার জীবন দ্বন্দ্ব

» সালমান শাহের দেহাবশেষ উত্তোলন ঠেকাতে আইনি লড়াইয়ের প্রস্তুতি পরিবারের

» নোবিপ্রবিতে হিলশা পপুলেশন বৃদ্ধি সংক্রান্ত প্রজেক্টের ইনসেপশন কর্মশালা

» কারাগারে অসুস্থ কারাবন্দির ঢামেকে মৃত্যু

» প্রধানমন্ত্রীর চীন সফরে সই হতে পারে ১৭ চুক্তি: পররাষ্ট্র সচিব

» মেনেমেন তৈরির রেসিপি জেনে নিন

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

যাত্রীবাহী বাসের ধাক্কায় কলেজছাত্রী নিহত

ফাইল ছবি

অনলাইন ডেস্ক : ফরিদপুরের ভাঙ্গায় রাস্তা পারাপারের সময় একটি যাত্রীবাহী বাসের ধাক্কায় গুরুতর আহত হয়ে সাহিদা আক্তার (১৯) নামে এক কলেজছাত্রী নিহত হয়েছেন। তিনি ভাঙ্গা উপজেলার আলগী ইউনিয়নের সোয়াদি গ্রামের সৌদি প্রবাসী শাহাদাত শেখের মেয়ে।সাহিদা এ বছর এইচএসসি পরীক্ষায় ফরিদপুরের ভাঙ্গা মহিলা কলেজ থেকে ব্যবসায় শিক্ষা বিভাগ থেকে উত্তীর্ণ হয়েছিলেন।

এলাকাবাসী জানায়,আজ সকাল সাড়ে নয়টার দিকে ভাঙ্গা উপজেলার আলগী ইউনিয়নের সোয়াদি নামক স্থানে পৌঁছানো মাত্র ঢাকা থেকে খুলনাগামী অজ্ঞাত একটি যাত্রীবাহী বাসের চাপায় তিনি গুরুতর আহত হয়ে ঘটনাস্থলেই নিহত হন। এ সময় এলাকাবাসী ক্ষুব্ধ হয়ে যান চলাচল বন্ধ করে দেয় এবং কয়েকটি গাড়ি ভাঙচুর করে।

ভাঙ্গা হাইওয়ে থানা পুলিশের সার্জেন্ট মো. রাসেল মিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, আজ সকাল সাড়ে নয়টার দিকে এক কলেজ ছাত্রী বাসের ধাক্কায় মারাত্মকভাবে আহত হয়ে মারা গেছে। এলাকাবাসী ক্ষুব্ধ হয়ে যান চলাচল বন্ধ করে দেয়। আমরা ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি দ্রুত নিয়ন্ত্রণে আনি এবং যান চলাচল স্বাভাবিক করি।

এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও তিনি জানান।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

সর্বাধিক পঠিত

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Design & Developed BY ThemesBazar.Com