অনুমতি ছাড়াই ছবি-ভিডিও ব্যবহার, আদালতে সুরক্ষা চাইলেন শিল্পা

সংগৃহীত ছবি

অনলাইন ডেস্ক :  হরহামেশাই তারকাদের ব্যক্তিগত ছবি-ভিডিও ব্যবহার করেন অনেকে। এ ক্ষেত্রে অনুমতির যে ব্যাপারটা আছে সেটা বোধহয় অনেকেই এড়িয়ে যান। এবার বিষয়টিতে আইনি পথে হাঁটলেন বলিউড অভিনেত্রী শিল্পা শেঠি। গেলেন মুম্বাই হাইকোর্টে।

অভিনেত্রীর অভিযোগ, বেশ কিছু সংস্থা তার অনুমতি না নিয়ে ছবি ও ভিডিও ব্যবহার করছে। অসংখ্য অজানা ওয়েবসাইটে ব্যবহৃত হচ্ছে শিল্পার বিভিন্ন ছবি। যা ব্যবহারের জন্য সংশ্লিষ্ট সংস্থাগুলো তার কাছ থেকে কোনোরকম অনুমতি নেয়নি। এসব ছবি ব্যবহার করে চলছিল সেইসব সংস্থার পণ্যের বিজ্ঞাপন।

শিল্পার আইনজীবী জানিয়েছেন, তার মক্কেল অর্থাৎ শিল্পা বহু বছর ধরে কঠোর পরিশ্রমে নিজের পরিচয় তৈরি করেছেন। সেক্ষেত্রে তার সুনাম, মর্যাদা ও পরিচিতিকে ব্যবহার করে কেউ বাণিজ্যিকভাবে সুবিধা নেওয়ার চেষ্টা করলে আইনি পথে হাঁটবেন অভিনেত্রী। একইসঙ্গে মুম্বাই হাইকোর্টের কাছে তার আবেদন, শিল্পার পরিচিতিকে যেন সুরক্ষা দেওয়া হয়।

অন্যদিকে, শিল্পা ও তার স্বামী রাজ কুন্দ্রার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। আর্থিক জালিয়াতি থেকে শুরু বিদেশের মাটিতে জন্মদিন পালন করতে গিয়ে সেখানকার নাগরিকের সঙ্গে দুর্ব্যবহার। এ ছাড়া পর্নকাণ্ডে জড়িয়েছে এই তারকা দম্পতির নাম।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

» ফ্লেক্সিলোড ব্যবসায়ীকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে প্রায় দুই লাখ টাকা ছিনতাই

» ইয়াকুব হত্যাকাণ্ডে জড়িত মূল হোতা গ্রেফতার

» আজ সকাল থেকে টানা ২৪ ঘণ্টা গ্যাস থাকবে না যেসব এলাকায়

» চুমু কাণ্ডে কাজল ‘এতটাই গুরুত্বপূর্ণ ছিল যে বাদ দিতে পারিনি’

» রাজধানীতে ফুটপাত দখলমুক্ত করতে যৌথ অভিযান

» বারে অভিযান চালিয়ে অন্তত ১৪০ জন আটক

» রানা প্লাজা ট্র্যাজেডির ১৩ বছর আজ

» ট্রেনে কাটা পড়ে যুবকের মৃত্যু

» পূর্বশত্রুতার জেরে যুবককে কুপিয়ে হত্যার অভিযোগ

» শিশুদের টিকাদান কর্মসূচি লক্ষ্যমাত্রা অর্জনের পথে: জাতিসংঘ

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

অনুমতি ছাড়াই ছবি-ভিডিও ব্যবহার, আদালতে সুরক্ষা চাইলেন শিল্পা

সংগৃহীত ছবি

অনলাইন ডেস্ক :  হরহামেশাই তারকাদের ব্যক্তিগত ছবি-ভিডিও ব্যবহার করেন অনেকে। এ ক্ষেত্রে অনুমতির যে ব্যাপারটা আছে সেটা বোধহয় অনেকেই এড়িয়ে যান। এবার বিষয়টিতে আইনি পথে হাঁটলেন বলিউড অভিনেত্রী শিল্পা শেঠি। গেলেন মুম্বাই হাইকোর্টে।

অভিনেত্রীর অভিযোগ, বেশ কিছু সংস্থা তার অনুমতি না নিয়ে ছবি ও ভিডিও ব্যবহার করছে। অসংখ্য অজানা ওয়েবসাইটে ব্যবহৃত হচ্ছে শিল্পার বিভিন্ন ছবি। যা ব্যবহারের জন্য সংশ্লিষ্ট সংস্থাগুলো তার কাছ থেকে কোনোরকম অনুমতি নেয়নি। এসব ছবি ব্যবহার করে চলছিল সেইসব সংস্থার পণ্যের বিজ্ঞাপন।

শিল্পার আইনজীবী জানিয়েছেন, তার মক্কেল অর্থাৎ শিল্পা বহু বছর ধরে কঠোর পরিশ্রমে নিজের পরিচয় তৈরি করেছেন। সেক্ষেত্রে তার সুনাম, মর্যাদা ও পরিচিতিকে ব্যবহার করে কেউ বাণিজ্যিকভাবে সুবিধা নেওয়ার চেষ্টা করলে আইনি পথে হাঁটবেন অভিনেত্রী। একইসঙ্গে মুম্বাই হাইকোর্টের কাছে তার আবেদন, শিল্পার পরিচিতিকে যেন সুরক্ষা দেওয়া হয়।

অন্যদিকে, শিল্পা ও তার স্বামী রাজ কুন্দ্রার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। আর্থিক জালিয়াতি থেকে শুরু বিদেশের মাটিতে জন্মদিন পালন করতে গিয়ে সেখানকার নাগরিকের সঙ্গে দুর্ব্যবহার। এ ছাড়া পর্নকাণ্ডে জড়িয়েছে এই তারকা দম্পতির নাম।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

সর্বাধিক পঠিত

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Design & Developed BY ThemesBazar.Com