বান্দরবানের রাজপরিবারের সাচিং প্রু জেরীর রাজনৈতিক যাত্রা: সর্বস্ব হারিয়ে বিএনপির মনোনয়ন

আবু মুসা মোহন বিশেষ প্রতিনিধি:- বান্দরবানের রাজপরিবারের সদস্য সাচিং প্রু জেরী দীর্ঘদিন ধরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)–র সঙ্গে যুক্ত থেকে সক্রিয় রাজনীতি করে আসছেন। তিনি রাজপরিবারের সুপরিচিত ব্যক্তি অংশৈই প্রু চৌধুরী–এর ছেলে। তার বাবা অংশৈই প্রু চৌধুরী একসময় জিয়াউর রহমানের আমলে খাদ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছিলেন।

‎পারিবারিক ঐতিহ্য ও রাজনৈতিক পরিচয়ের ধারাবাহিকতায় সাচিং প্রু জেরী বিএনপির রাজনীতি বেছে নেন। দলীয় কার্যক্রমে নিবেদিত থেকে তিনি ধানের শীষ প্রতীকে দলীয় মনোনয়নও পেয়েছেন।

‎দীর্ঘ রাজনৈতিক পথচলায় তিনি ব্যক্তিগত ও পারিবারিক সম্পদ বিক্রি করেও দলকে ধরে রেখেছেন। নিজের জায়গাজমি থেকে শুরু করে শ্বশুরের দেওয়া সম্পত্তির একটি বড় অংশও রাজনৈতিক ব্যয় মেটাতে বিক্রি করেছেন বলে জানা যায়। বর্তমানে তিনি প্রায় সর্বস্ব হারিয়েও রাজনীতিতে অটল ও অবিচল।

‎দলীয় নেতাকর্মীরা বলছেন, সাচিং প্রু জেরীর এই ত্যাগ-তিতিক্ষা ও কমিটমেন্ট পাহাড়ি অঞ্চলের রাজনীতিতে এক অনন্য দৃষ্টান্ত। এলাকার সাধারণ মানুষও তার মনোনয়নকে ইতিবাচকভাবে দেখছেন।

‎বান্দরান বাসী জানান, জনগণের অধিকার ও গণতন্ত্রের জন্য কাজ করাই সাচিং প্রু জেরীর একমাত্র লক্ষ্য। দল ও দেশ দুটোর জন্যই ওনি তার সম্পদ ও শ্বশুরের দেওয়া কোটি কোটি টাকার করাত মিলের সম্পদ সহ  জীবনের সবকিছু উৎসর্গ করেছে তিনি।এই বছর মনোনয়ন পেয়ে  বান্দরবানের প্রত্যেকটা উপজেলায় জনপ্রিয়তা বেড়েছে।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

» সাবেক ডিজিএফআই প্রধান আফজাল নাছের গ্রেফতার

» শাহজালালে ফ্লাইট বিপর্যয়, এক মাসে ৮৫৮ ফ্লাইট বাতিল

» আজ সোমবার রাজধানীর যেসব দোকানপাট ও মার্কেট বন্ধ

» লুটপাট করে টাকা কামানোর জন্য হাসপাতাল নির্মাণ হয়েছিল: স্বাস্থ্যমন্ত্রী

» ১৩৩টি অধ্যাদেশের বিষয়ে রাতে চূড়ান্ত সিদ্ধান্ত হতে পারে : স্বরাষ্ট্রমন্ত্রী

» প্রধানমন্ত্রীর প্রশ্নোত্তর পর্ব বুধবারে নির্ধারণের প্রস্তাব

» তরুণ প্রজন্ম আর ৭২-এর সংবিধান চায় না: হান্নান মাসউদ

» সরকারের পক্ষে গেলে নিয়ম আর বিপক্ষে গেলে কাস্টম: হাসনাত আবদুল্লাহ

» সংসদের কার্যক্রম দেখলে মনে হয় গণভোট হয়নি: নাহিদ ইসলাম

» শুধু জুলাই সনদ না, সরকার ৩১ দফা বাস্তবায়নের নীতিও মানছে না: মঞ্জু

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

বান্দরবানের রাজপরিবারের সাচিং প্রু জেরীর রাজনৈতিক যাত্রা: সর্বস্ব হারিয়ে বিএনপির মনোনয়ন

আবু মুসা মোহন বিশেষ প্রতিনিধি:- বান্দরবানের রাজপরিবারের সদস্য সাচিং প্রু জেরী দীর্ঘদিন ধরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)–র সঙ্গে যুক্ত থেকে সক্রিয় রাজনীতি করে আসছেন। তিনি রাজপরিবারের সুপরিচিত ব্যক্তি অংশৈই প্রু চৌধুরী–এর ছেলে। তার বাবা অংশৈই প্রু চৌধুরী একসময় জিয়াউর রহমানের আমলে খাদ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছিলেন।

‎পারিবারিক ঐতিহ্য ও রাজনৈতিক পরিচয়ের ধারাবাহিকতায় সাচিং প্রু জেরী বিএনপির রাজনীতি বেছে নেন। দলীয় কার্যক্রমে নিবেদিত থেকে তিনি ধানের শীষ প্রতীকে দলীয় মনোনয়নও পেয়েছেন।

‎দীর্ঘ রাজনৈতিক পথচলায় তিনি ব্যক্তিগত ও পারিবারিক সম্পদ বিক্রি করেও দলকে ধরে রেখেছেন। নিজের জায়গাজমি থেকে শুরু করে শ্বশুরের দেওয়া সম্পত্তির একটি বড় অংশও রাজনৈতিক ব্যয় মেটাতে বিক্রি করেছেন বলে জানা যায়। বর্তমানে তিনি প্রায় সর্বস্ব হারিয়েও রাজনীতিতে অটল ও অবিচল।

‎দলীয় নেতাকর্মীরা বলছেন, সাচিং প্রু জেরীর এই ত্যাগ-তিতিক্ষা ও কমিটমেন্ট পাহাড়ি অঞ্চলের রাজনীতিতে এক অনন্য দৃষ্টান্ত। এলাকার সাধারণ মানুষও তার মনোনয়নকে ইতিবাচকভাবে দেখছেন।

‎বান্দরান বাসী জানান, জনগণের অধিকার ও গণতন্ত্রের জন্য কাজ করাই সাচিং প্রু জেরীর একমাত্র লক্ষ্য। দল ও দেশ দুটোর জন্যই ওনি তার সম্পদ ও শ্বশুরের দেওয়া কোটি কোটি টাকার করাত মিলের সম্পদ সহ  জীবনের সবকিছু উৎসর্গ করেছে তিনি।এই বছর মনোনয়ন পেয়ে  বান্দরবানের প্রত্যেকটা উপজেলায় জনপ্রিয়তা বেড়েছে।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

সর্বাধিক পঠিত

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Design & Developed BY ThemesBazar.Com