শুটিং সেটে আহত শ্রদ্ধা কাপুর

সংগৃহীত ছবি
বিনোদন ডেস্ক :বলিউড অভিনেত্রী শ্রদ্ধা কাপুর শুটিং সেটে আহত হয়েছেন। সিনেমার শুটিংয়ের সময় পায়ে চোট পান এই নায়িকা। তড়িঘড়ি তাকে চিকিৎসকের কাছে নেওয়া হয়। তবে স্বস্তির খবর হলো, আঘাত গুরুতর হলেও বড় কোনো বিপদ ঘটেনি। চিকিৎসকদের পরামর্শে বর্তমানে তিনি বিশ্রামে রয়েছেন।ভারতীয় গণমাধ্যমের এক প্রতিবেদনে বলা হয়, শ্রদ্ধা কাপুর এই মুহূর্তে ‘ঈথা’ নামক একটি সিনেমার শুটিংয়ে ব্যস্ত সময় পার করছেন। এটি মূলত প্রখ্যাত মারাঠি লোকশিল্পী বিঠাবাঈ ভাঊ মঙ্গ নারায়ণগাঁওকরের জীবনী বা বায়োপিক।

চিকিৎসকরা জানিয়েছেন, ভয়ের কোনো কারণ নেই। তবে ধকল কাটাতে ও পায়ের ব্যথা কমাতে তাকে কয়েক দিন সম্পূর্ণ বিশ্রামে থাকার পরামর্শ দেওয়া হয়েছে। সুস্থ হয়ে খুব শীঘ্রই তিনি আবারও সেটে ফিরবেন বলে আশা করা যাচ্ছে।

সিনেমার একটি বিশেষ দৃশ্যে মারাঠি ঐতিহ্যবাহী ‘লাভনি’ নাচের শুট করছিলেন শ্রদ্ধা। ঠিক তখনই ঘটে এই বিপত্তি। লাভনি নাচের জন্য শ্রদ্ধার পরনে ছিল অত্যন্ত জাঁকালো সাজপোশাক। ভারী শাড়ি ও গয়না মিলিয়ে তার শরীরে ছিল প্রায় ১৫ কেজি বাড়তি ওজন।

কোমরে বাঁধা ছিল ভারী একটি কোমরবন্ধনী। নাচের তাল ছিল বেশ দ্রুতলয়ের। দ্রুতগতিতে নাচার সময় হঠাৎ সেই ভারী কোমরবন্ধনীটি খুলে সজোরে তার পায়ের ওপর পড়ে যায়। এতেই পায়ে প্রচণ্ড আঘাত পান অভিনেত্রী।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

» ফ্লেক্সিলোড ব্যবসায়ীকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে প্রায় দুই লাখ টাকা ছিনতাই

» ইয়াকুব হত্যাকাণ্ডে জড়িত মূল হোতা গ্রেফতার

» আজ সকাল থেকে টানা ২৪ ঘণ্টা গ্যাস থাকবে না যেসব এলাকায়

» চুমু কাণ্ডে কাজল ‘এতটাই গুরুত্বপূর্ণ ছিল যে বাদ দিতে পারিনি’

» রাজধানীতে ফুটপাত দখলমুক্ত করতে যৌথ অভিযান

» বারে অভিযান চালিয়ে অন্তত ১৪০ জন আটক

» রানা প্লাজা ট্র্যাজেডির ১৩ বছর আজ

» ট্রেনে কাটা পড়ে যুবকের মৃত্যু

» পূর্বশত্রুতার জেরে যুবককে কুপিয়ে হত্যার অভিযোগ

» শিশুদের টিকাদান কর্মসূচি লক্ষ্যমাত্রা অর্জনের পথে: জাতিসংঘ

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

শুটিং সেটে আহত শ্রদ্ধা কাপুর

সংগৃহীত ছবি
বিনোদন ডেস্ক :বলিউড অভিনেত্রী শ্রদ্ধা কাপুর শুটিং সেটে আহত হয়েছেন। সিনেমার শুটিংয়ের সময় পায়ে চোট পান এই নায়িকা। তড়িঘড়ি তাকে চিকিৎসকের কাছে নেওয়া হয়। তবে স্বস্তির খবর হলো, আঘাত গুরুতর হলেও বড় কোনো বিপদ ঘটেনি। চিকিৎসকদের পরামর্শে বর্তমানে তিনি বিশ্রামে রয়েছেন।ভারতীয় গণমাধ্যমের এক প্রতিবেদনে বলা হয়, শ্রদ্ধা কাপুর এই মুহূর্তে ‘ঈথা’ নামক একটি সিনেমার শুটিংয়ে ব্যস্ত সময় পার করছেন। এটি মূলত প্রখ্যাত মারাঠি লোকশিল্পী বিঠাবাঈ ভাঊ মঙ্গ নারায়ণগাঁওকরের জীবনী বা বায়োপিক।

চিকিৎসকরা জানিয়েছেন, ভয়ের কোনো কারণ নেই। তবে ধকল কাটাতে ও পায়ের ব্যথা কমাতে তাকে কয়েক দিন সম্পূর্ণ বিশ্রামে থাকার পরামর্শ দেওয়া হয়েছে। সুস্থ হয়ে খুব শীঘ্রই তিনি আবারও সেটে ফিরবেন বলে আশা করা যাচ্ছে।

সিনেমার একটি বিশেষ দৃশ্যে মারাঠি ঐতিহ্যবাহী ‘লাভনি’ নাচের শুট করছিলেন শ্রদ্ধা। ঠিক তখনই ঘটে এই বিপত্তি। লাভনি নাচের জন্য শ্রদ্ধার পরনে ছিল অত্যন্ত জাঁকালো সাজপোশাক। ভারী শাড়ি ও গয়না মিলিয়ে তার শরীরে ছিল প্রায় ১৫ কেজি বাড়তি ওজন।

কোমরে বাঁধা ছিল ভারী একটি কোমরবন্ধনী। নাচের তাল ছিল বেশ দ্রুতলয়ের। দ্রুতগতিতে নাচার সময় হঠাৎ সেই ভারী কোমরবন্ধনীটি খুলে সজোরে তার পায়ের ওপর পড়ে যায়। এতেই পায়ে প্রচণ্ড আঘাত পান অভিনেত্রী।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

সর্বাধিক পঠিত

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Design & Developed BY ThemesBazar.Com