নরসিংদী নির্মাণাধীন ভবন থেকে ইট খসে ৩ জন আহত সহ দেয়ালে ফাটল, দোকানে ক্ষয়ক্ষতি

ফাইল ছবি
নরসিংদী প্রতিনিধি : ঢাকাসহ সারাদেশে  শক্তিশালী  ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল নরসিংদী জেলায়। এই ভূম কম্পনে জেলায় বিভিন্ন ভবনে ফাটল দেখা দিয়েছে এবং দোকানের তাক থেকে মালামাল পড়ে গেছে। ভবন থেকে ইট খসে পড়ে অন্তত দুজন আহত হওয়ার তথ্য পাওয়া গেছে।
শুক্রবার (২১ নভেম্বর) সকাল ১০টা ৩৮ মিনিটে এই ভূমিকম্প অনুভূত হয়। আবহাওয়া অধিদপ্তর ও মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থার (ইউএসজিএস) তথ্যানুযায়ী, ভূমিকম্পটির উপকেন্দ্র ছিল নরসিংদী।
স্থানীয় সূত্রে জানা গেছে, নরসিংদী সদর উপজেলার গাবতলী এলাকায় একটি ভবন থেকে ইট খসে পড়ে প্রায় ৩জন  পথচারী আহত হয়েছেন। স্থানীয় বাসিন্দারা এ তথ্য নিশ্চিত করেছেন।
ভূমিকম্পের উৎপত্তিস্থলের কাছাকাছি এলাকা ঘোড়াশাল বাজার ঘুরে দেখা গেছে, তীব্র ঝাঁকুনিতে বিভিন্ন দোকানের সাজানো মালামাল পড়ে গেছে। বিশেষ করে মুদিদোকান ও ক্রোকারিজের দোকানগুলোতে কাঁচের জিনিসপত্র ভেঙে ক্ষতি হয়েছে।
ঘোড়াশাল বাজারের জুতার দোকানি আলম মিয়া বলেন, ‘আমার দোকানে জুতাসহ বিভিন্ন ধরনের মালামাল ছিল। ভূমিকম্প শুরু হলে সবকিছু তাকে থেকে পড়ে যায় এবং আসবাব ভেঙে যায়। এতে আমার প্রায় ৬ লাখ টাকার মালামালের ক্ষতি হয়েছে।’
একই বাজারের মুদিদোকানি আসলাম মিয়া জানান, কম্পনের তীব্রতা এত বেশি ছিল যে তিনি প্রথমে পরিস্থিতি বুঝে উঠতে পারেননি। তিনি বলেন, ‘প্রথমে মনে হয়েছে কেউ দোকানে হামলা করেছে। পরক্ষণেই বুঝতে পারি ভূমিকম্প। এতে বেশ ক্ষয়ক্ষতির সম্মুখীন হয়েছি।
এদিকে কম্পনের ফলে বহুতল ভবনে ফাটল দেখা দেওয়ায় মানুষের মধ্যে ভীতি কাজ করছে। ঘোড়াশাল ঈদগাহ রোডের মারকাসুল সুন্নাহ তাহফিজুল কুরআন মাদ্রাসার পরিচালক মুফতি সালা উদ্দিন আনসারী বলেন, ‘আমাদের মাদ্রাসার ছয়তলা ভবনের চার–পাঁচটি জায়গায় ফাটল দেখা দিয়েছে। শিক্ষার্থীরা সবাই আতঙ্কিত।’
এদিকে, নরসিংদী আবহাওয়া অফিস সূত্রে জানা যায়, আজ সকালের এই ভূমিকম্পের মাত্রা ছিল রিখটার স্কেলে ৫ দশমিক ৭। এর উৎপত্তিস্থল বা উপকেন্দ্র ছিল নরসিংদীর মাধবদী উপজেলা।
তবে মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) জানিয়েছে, রিখটার স্কেলে এই ভূমিকম্পের মাত্রা ছিল ৫ দশমিক ৫। সংস্থাটির তথ্যানুযায়ী, ভূমিকম্পের কেন্দ্র ছিল ভূপৃষ্ঠের ১০ কিলোমিটার গভীরে।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

» সাবেক ডিজিএফআই প্রধান আফজাল নাছের গ্রেফতার

» শাহজালালে ফ্লাইট বিপর্যয়, এক মাসে ৮৫৮ ফ্লাইট বাতিল

» আজ সোমবার রাজধানীর যেসব দোকানপাট ও মার্কেট বন্ধ

» লুটপাট করে টাকা কামানোর জন্য হাসপাতাল নির্মাণ হয়েছিল: স্বাস্থ্যমন্ত্রী

» ১৩৩টি অধ্যাদেশের বিষয়ে রাতে চূড়ান্ত সিদ্ধান্ত হতে পারে : স্বরাষ্ট্রমন্ত্রী

» প্রধানমন্ত্রীর প্রশ্নোত্তর পর্ব বুধবারে নির্ধারণের প্রস্তাব

» তরুণ প্রজন্ম আর ৭২-এর সংবিধান চায় না: হান্নান মাসউদ

» সরকারের পক্ষে গেলে নিয়ম আর বিপক্ষে গেলে কাস্টম: হাসনাত আবদুল্লাহ

» সংসদের কার্যক্রম দেখলে মনে হয় গণভোট হয়নি: নাহিদ ইসলাম

» শুধু জুলাই সনদ না, সরকার ৩১ দফা বাস্তবায়নের নীতিও মানছে না: মঞ্জু

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

নরসিংদী নির্মাণাধীন ভবন থেকে ইট খসে ৩ জন আহত সহ দেয়ালে ফাটল, দোকানে ক্ষয়ক্ষতি

ফাইল ছবি
নরসিংদী প্রতিনিধি : ঢাকাসহ সারাদেশে  শক্তিশালী  ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল নরসিংদী জেলায়। এই ভূম কম্পনে জেলায় বিভিন্ন ভবনে ফাটল দেখা দিয়েছে এবং দোকানের তাক থেকে মালামাল পড়ে গেছে। ভবন থেকে ইট খসে পড়ে অন্তত দুজন আহত হওয়ার তথ্য পাওয়া গেছে।
শুক্রবার (২১ নভেম্বর) সকাল ১০টা ৩৮ মিনিটে এই ভূমিকম্প অনুভূত হয়। আবহাওয়া অধিদপ্তর ও মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থার (ইউএসজিএস) তথ্যানুযায়ী, ভূমিকম্পটির উপকেন্দ্র ছিল নরসিংদী।
স্থানীয় সূত্রে জানা গেছে, নরসিংদী সদর উপজেলার গাবতলী এলাকায় একটি ভবন থেকে ইট খসে পড়ে প্রায় ৩জন  পথচারী আহত হয়েছেন। স্থানীয় বাসিন্দারা এ তথ্য নিশ্চিত করেছেন।
ভূমিকম্পের উৎপত্তিস্থলের কাছাকাছি এলাকা ঘোড়াশাল বাজার ঘুরে দেখা গেছে, তীব্র ঝাঁকুনিতে বিভিন্ন দোকানের সাজানো মালামাল পড়ে গেছে। বিশেষ করে মুদিদোকান ও ক্রোকারিজের দোকানগুলোতে কাঁচের জিনিসপত্র ভেঙে ক্ষতি হয়েছে।
ঘোড়াশাল বাজারের জুতার দোকানি আলম মিয়া বলেন, ‘আমার দোকানে জুতাসহ বিভিন্ন ধরনের মালামাল ছিল। ভূমিকম্প শুরু হলে সবকিছু তাকে থেকে পড়ে যায় এবং আসবাব ভেঙে যায়। এতে আমার প্রায় ৬ লাখ টাকার মালামালের ক্ষতি হয়েছে।’
একই বাজারের মুদিদোকানি আসলাম মিয়া জানান, কম্পনের তীব্রতা এত বেশি ছিল যে তিনি প্রথমে পরিস্থিতি বুঝে উঠতে পারেননি। তিনি বলেন, ‘প্রথমে মনে হয়েছে কেউ দোকানে হামলা করেছে। পরক্ষণেই বুঝতে পারি ভূমিকম্প। এতে বেশ ক্ষয়ক্ষতির সম্মুখীন হয়েছি।
এদিকে কম্পনের ফলে বহুতল ভবনে ফাটল দেখা দেওয়ায় মানুষের মধ্যে ভীতি কাজ করছে। ঘোড়াশাল ঈদগাহ রোডের মারকাসুল সুন্নাহ তাহফিজুল কুরআন মাদ্রাসার পরিচালক মুফতি সালা উদ্দিন আনসারী বলেন, ‘আমাদের মাদ্রাসার ছয়তলা ভবনের চার–পাঁচটি জায়গায় ফাটল দেখা দিয়েছে। শিক্ষার্থীরা সবাই আতঙ্কিত।’
এদিকে, নরসিংদী আবহাওয়া অফিস সূত্রে জানা যায়, আজ সকালের এই ভূমিকম্পের মাত্রা ছিল রিখটার স্কেলে ৫ দশমিক ৭। এর উৎপত্তিস্থল বা উপকেন্দ্র ছিল নরসিংদীর মাধবদী উপজেলা।
তবে মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) জানিয়েছে, রিখটার স্কেলে এই ভূমিকম্পের মাত্রা ছিল ৫ দশমিক ৫। সংস্থাটির তথ্যানুযায়ী, ভূমিকম্পের কেন্দ্র ছিল ভূপৃষ্ঠের ১০ কিলোমিটার গভীরে।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

সর্বাধিক পঠিত

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Design & Developed BY ThemesBazar.Com