জামালপুরে সুজনের গোলটেবিল বৈঠক

লিয়াকত হোসাইন লায়ন, জামালপুর প্রতিনিধি : জামালপুরে ‘সুষ্ঠু নির্বাচন ও গণতান্ত্রিক উত্তরণ: নাগরিক ভাবনা’ শীর্ষক গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২২ নভেম্বর) দুপুরে জেলা পরিষদ মিলনায়তনে ‘সচেতন, সংগঠিত ও সোচ্চার জনগোষ্ঠীই গণতন্ত্রের রক্ষাকবচ’ এই মূলমন্ত্রকে ধারণ করে সুশাসনের জন্য নাগরিক-সুজন জামালপুর জেলা কমিটি এই গোলটেবিল বৈঠকের আয়োজন করে।
বৈঠকে সুজন জামালপুরের সভাপতি অজয় কুমার পালের সভাপতিত্বে সুজন ময়মনসিংহ মহানগর কমিটির সম্পাদক আলী ইউসুফ, আঞ্চলিক সমন্বয়কারী জয়ন্ত কর, সুজন জামালপুরে সহ সভাপতি শামীমা খান, অ্যাডভোকেট ইউসুফ আলী, সম্পাদক সাজ্জাদ হুসেন, সুজন শেরপুরের সম্পাদক মো: শওকত আলী, জামালপুর জেলা প্রেসক্লাবের সভাপতি ফজলে এলাহী মাকামসহ অন্যান্যরা বক্তব্য রাখেন। এ সময় বক্তারা আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে বিভিন্ন সমস্যা ও সমাধান তুলে ধরেন। সুন্দর ও প্রভাবমুক্তভাবে ভোটাধিকার প্রয়োগের মাধ্যমে জনপ্রতিনিধি নির্বাচন এবং নির্বাচন পরবর্তী গণতান্ত্রিক বাংলাদেশে নাগরিকদের প্রাপ্য অধিকার যেন সুরক্ষিত থাকে।

সুষ্ঠু নির্বাচনের মানদণ্ড অনুসরণ ও অংশীজনের যথাযথ ভূমিকা পালন, ক্ষমতার ভারসাম্য প্রতিষ্ঠা, রাজনৈতিক সংস্কৃতিতে পরিবর্তনসহ জনগণের মধ্যে গণতান্ত্রিক মূল্যবোধ বিস্তারে সরকার ও রাজনৈতিক দলগুলোকে কাজ করার আহবান জানান বক্তারা। বৈঠকে জেলার বিভিন্ন উপজেলা থেকে বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক সংগঠন, সুশীল সমাজের প্রতিনিধি, সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

» সাবেক ডিজিএফআই প্রধান আফজাল নাছের গ্রেফতার

» শাহজালালে ফ্লাইট বিপর্যয়, এক মাসে ৮৫৮ ফ্লাইট বাতিল

» আজ সোমবার রাজধানীর যেসব দোকানপাট ও মার্কেট বন্ধ

» লুটপাট করে টাকা কামানোর জন্য হাসপাতাল নির্মাণ হয়েছিল: স্বাস্থ্যমন্ত্রী

» ১৩৩টি অধ্যাদেশের বিষয়ে রাতে চূড়ান্ত সিদ্ধান্ত হতে পারে : স্বরাষ্ট্রমন্ত্রী

» প্রধানমন্ত্রীর প্রশ্নোত্তর পর্ব বুধবারে নির্ধারণের প্রস্তাব

» তরুণ প্রজন্ম আর ৭২-এর সংবিধান চায় না: হান্নান মাসউদ

» সরকারের পক্ষে গেলে নিয়ম আর বিপক্ষে গেলে কাস্টম: হাসনাত আবদুল্লাহ

» সংসদের কার্যক্রম দেখলে মনে হয় গণভোট হয়নি: নাহিদ ইসলাম

» শুধু জুলাই সনদ না, সরকার ৩১ দফা বাস্তবায়নের নীতিও মানছে না: মঞ্জু

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

জামালপুরে সুজনের গোলটেবিল বৈঠক

লিয়াকত হোসাইন লায়ন, জামালপুর প্রতিনিধি : জামালপুরে ‘সুষ্ঠু নির্বাচন ও গণতান্ত্রিক উত্তরণ: নাগরিক ভাবনা’ শীর্ষক গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২২ নভেম্বর) দুপুরে জেলা পরিষদ মিলনায়তনে ‘সচেতন, সংগঠিত ও সোচ্চার জনগোষ্ঠীই গণতন্ত্রের রক্ষাকবচ’ এই মূলমন্ত্রকে ধারণ করে সুশাসনের জন্য নাগরিক-সুজন জামালপুর জেলা কমিটি এই গোলটেবিল বৈঠকের আয়োজন করে।
বৈঠকে সুজন জামালপুরের সভাপতি অজয় কুমার পালের সভাপতিত্বে সুজন ময়মনসিংহ মহানগর কমিটির সম্পাদক আলী ইউসুফ, আঞ্চলিক সমন্বয়কারী জয়ন্ত কর, সুজন জামালপুরে সহ সভাপতি শামীমা খান, অ্যাডভোকেট ইউসুফ আলী, সম্পাদক সাজ্জাদ হুসেন, সুজন শেরপুরের সম্পাদক মো: শওকত আলী, জামালপুর জেলা প্রেসক্লাবের সভাপতি ফজলে এলাহী মাকামসহ অন্যান্যরা বক্তব্য রাখেন। এ সময় বক্তারা আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে বিভিন্ন সমস্যা ও সমাধান তুলে ধরেন। সুন্দর ও প্রভাবমুক্তভাবে ভোটাধিকার প্রয়োগের মাধ্যমে জনপ্রতিনিধি নির্বাচন এবং নির্বাচন পরবর্তী গণতান্ত্রিক বাংলাদেশে নাগরিকদের প্রাপ্য অধিকার যেন সুরক্ষিত থাকে।

সুষ্ঠু নির্বাচনের মানদণ্ড অনুসরণ ও অংশীজনের যথাযথ ভূমিকা পালন, ক্ষমতার ভারসাম্য প্রতিষ্ঠা, রাজনৈতিক সংস্কৃতিতে পরিবর্তনসহ জনগণের মধ্যে গণতান্ত্রিক মূল্যবোধ বিস্তারে সরকার ও রাজনৈতিক দলগুলোকে কাজ করার আহবান জানান বক্তারা। বৈঠকে জেলার বিভিন্ন উপজেলা থেকে বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক সংগঠন, সুশীল সমাজের প্রতিনিধি, সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

সর্বাধিক পঠিত

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Design & Developed BY ThemesBazar.Com