এক ব্যক্তি চলন্ত একাধিক গাড়ির চাকায় পিষ্ট হয়ে নিহত

ফাইল ছবি

অনলাইন ডেস্ক : বগুড়ায় ঢাকা–রংপুর মহাসড়কে অজ্ঞাতপরিচয় এক ব্যক্তি চলন্ত একাধিক গাড়ির চাকায় পিষ্ট হয়ে নিহত হয়েছেন। নিহত ব্যক্তির মুখের ডান পাশ ছাড়া শরীরের প্রায় সব অংশই ক্ষতবিক্ষত হয়েছে।

আজ ভোর আনুমানিক ৪টার দিকে শাজাহানপুর উপজেলার বেতগাড়ী এলাকার এ আর কে সিএনজি পাম্পের সামনে দুর্ঘটনাটি ঘটে।

হাইওয়ে পুলিশের শেরপুর থানার এসআই (নিরস্ত্র) মো. নুর হোসেন নুর জানান, ভোররাতের ওই সময়ে আনুমানিক ৫০ বছর বয়সী মানসিক ভারসাম্যহীন ওই ব্যক্তি মহাসড়ক দিয়ে হেঁটে যাচ্ছিলেন। এ সময় অতিরিক্ত গতিতে আসা একটি অজ্ঞাত যানবাহন তাকে সজোরে ধাক্কা দিলে তিনি সড়কের ওপরই পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যান। দ্রুতগতির গাড়িটি ধাক্কা দেওয়ার পর থামেনি এবং পালিয়ে যায়।

তিনি আরও জানান, ধাক্কা ও একাধিক গাড়ির নিচে পিষ্ট হওয়ার কারণে নিহত ব্যক্তির মুখের ডান পাশ ছাড়া শরীরের প্রায় সব অংশই মারাত্মকভাবে ক্ষতবিক্ষত হয়েছে। গাড়িটি ও চালকের পরিচয় এখনো শনাক্ত করা যায়নি।

এদিকে হাইওয়ে পুলিশ বগুড়া রিজিয়নের পুলিশ সুপার মো. শহিদ উল্ল্যাহ জানান, শেরপুর হাইওয়ে পুলিশ অজ্ঞাতপরিচয় ব্যক্তির মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে। নিহতের পরিচয় শনাক্ত ও দুর্ঘটনাকবলিত গাড়ি এবং চালককে খুঁজে বের করতে পুলিশ মাঠে কাজ করছে।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

» সাবেক ডিজিএফআই প্রধান আফজাল নাছের গ্রেফতার

» শাহজালালে ফ্লাইট বিপর্যয়, এক মাসে ৮৫৮ ফ্লাইট বাতিল

» আজ সোমবার রাজধানীর যেসব দোকানপাট ও মার্কেট বন্ধ

» লুটপাট করে টাকা কামানোর জন্য হাসপাতাল নির্মাণ হয়েছিল: স্বাস্থ্যমন্ত্রী

» ১৩৩টি অধ্যাদেশের বিষয়ে রাতে চূড়ান্ত সিদ্ধান্ত হতে পারে : স্বরাষ্ট্রমন্ত্রী

» প্রধানমন্ত্রীর প্রশ্নোত্তর পর্ব বুধবারে নির্ধারণের প্রস্তাব

» তরুণ প্রজন্ম আর ৭২-এর সংবিধান চায় না: হান্নান মাসউদ

» সরকারের পক্ষে গেলে নিয়ম আর বিপক্ষে গেলে কাস্টম: হাসনাত আবদুল্লাহ

» সংসদের কার্যক্রম দেখলে মনে হয় গণভোট হয়নি: নাহিদ ইসলাম

» শুধু জুলাই সনদ না, সরকার ৩১ দফা বাস্তবায়নের নীতিও মানছে না: মঞ্জু

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

এক ব্যক্তি চলন্ত একাধিক গাড়ির চাকায় পিষ্ট হয়ে নিহত

ফাইল ছবি

অনলাইন ডেস্ক : বগুড়ায় ঢাকা–রংপুর মহাসড়কে অজ্ঞাতপরিচয় এক ব্যক্তি চলন্ত একাধিক গাড়ির চাকায় পিষ্ট হয়ে নিহত হয়েছেন। নিহত ব্যক্তির মুখের ডান পাশ ছাড়া শরীরের প্রায় সব অংশই ক্ষতবিক্ষত হয়েছে।

আজ ভোর আনুমানিক ৪টার দিকে শাজাহানপুর উপজেলার বেতগাড়ী এলাকার এ আর কে সিএনজি পাম্পের সামনে দুর্ঘটনাটি ঘটে।

হাইওয়ে পুলিশের শেরপুর থানার এসআই (নিরস্ত্র) মো. নুর হোসেন নুর জানান, ভোররাতের ওই সময়ে আনুমানিক ৫০ বছর বয়সী মানসিক ভারসাম্যহীন ওই ব্যক্তি মহাসড়ক দিয়ে হেঁটে যাচ্ছিলেন। এ সময় অতিরিক্ত গতিতে আসা একটি অজ্ঞাত যানবাহন তাকে সজোরে ধাক্কা দিলে তিনি সড়কের ওপরই পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যান। দ্রুতগতির গাড়িটি ধাক্কা দেওয়ার পর থামেনি এবং পালিয়ে যায়।

তিনি আরও জানান, ধাক্কা ও একাধিক গাড়ির নিচে পিষ্ট হওয়ার কারণে নিহত ব্যক্তির মুখের ডান পাশ ছাড়া শরীরের প্রায় সব অংশই মারাত্মকভাবে ক্ষতবিক্ষত হয়েছে। গাড়িটি ও চালকের পরিচয় এখনো শনাক্ত করা যায়নি।

এদিকে হাইওয়ে পুলিশ বগুড়া রিজিয়নের পুলিশ সুপার মো. শহিদ উল্ল্যাহ জানান, শেরপুর হাইওয়ে পুলিশ অজ্ঞাতপরিচয় ব্যক্তির মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে। নিহতের পরিচয় শনাক্ত ও দুর্ঘটনাকবলিত গাড়ি এবং চালককে খুঁজে বের করতে পুলিশ মাঠে কাজ করছে।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

সর্বাধিক পঠিত

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Design & Developed BY ThemesBazar.Com