আজ ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

ফাইল ছবি

অনলাইন ডেস্ক : জরুরি রক্ষণাবেক্ষণ কাজ এবং লাইনের পাশে থাকা গাছের ডালপালা কাটার কারণে সুনামগঞ্জে কিছু এলাকায় আজ শনিবার বিদ্যুৎ সরবরাহ বন্ধ রাখা হবে।

গতকাল শুক্রবার এক জরুরি বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেন পল্লী বিদ্যুতের তাহিরপুর সাব জোনাল অফিসের সহকারী ম্যানেজার আলাউল হক সরকার।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সুনামগঞ্জ গ্রিড থেকে তাহিরপুর উপকেন্দ্র পর্যন্ত ৩৩ কেভি লাইনের জরুরি রক্ষণাবেক্ষণ কাজ এবং লাইনের পাশে থাকা গাছের ডালপালা কর্তনের জন্য আজ শনিবার সকাল ৮টা থেকে বিকেল ৫টা মোট ৯ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ রাখা হবে।

এ সময়ের মধ্যে তাহিরপুর সাব-জোনাল অফিসের আওতাধীন সব এলাকায় বিদ্যুৎ সরবরাহ ব্যহত থাকবে বলে জানায় কর্তৃপক্ষ। সাময়িক এই অসুবিধার জন্য দুঃখ প্রকাশ করে দ্রুততার সঙ্গে রক্ষণাবেক্ষণ কাজ সম্পন্ন করার আশ্বাসও প্রদান করা হয়।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

» খুলনায় ১১ দলীয় ঐক্যের বিভাগীয় সমাবেশ শুরু

» প্রধানমন্ত্রীর সফর ঘিরে উসকানিমূলক পরিস্থিতি তৈরির চেষ্টা চলছে: রিজভী

» পদ্মা নদীতে জেলের জালে ধরা পরল ১ কেজি ৮০০ গ্রাম ইলিশ মাছ

» আ.লীগ কোনো রাজনৈতিক দল নয়, মাফিয়া পার্টি: স্বরাষ্ট্রমন্ত্রী

» পেয়ে হারাবার জীবন দ্বন্দ্ব

» সালমান শাহের দেহাবশেষ উত্তোলন ঠেকাতে আইনি লড়াইয়ের প্রস্তুতি পরিবারের

» নোবিপ্রবিতে হিলশা পপুলেশন বৃদ্ধি সংক্রান্ত প্রজেক্টের ইনসেপশন কর্মশালা

» কারাগারে অসুস্থ কারাবন্দির ঢামেকে মৃত্যু

» প্রধানমন্ত্রীর চীন সফরে সই হতে পারে ১৭ চুক্তি: পররাষ্ট্র সচিব

» মেনেমেন তৈরির রেসিপি জেনে নিন

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

আজ ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

ফাইল ছবি

অনলাইন ডেস্ক : জরুরি রক্ষণাবেক্ষণ কাজ এবং লাইনের পাশে থাকা গাছের ডালপালা কাটার কারণে সুনামগঞ্জে কিছু এলাকায় আজ শনিবার বিদ্যুৎ সরবরাহ বন্ধ রাখা হবে।

গতকাল শুক্রবার এক জরুরি বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেন পল্লী বিদ্যুতের তাহিরপুর সাব জোনাল অফিসের সহকারী ম্যানেজার আলাউল হক সরকার।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সুনামগঞ্জ গ্রিড থেকে তাহিরপুর উপকেন্দ্র পর্যন্ত ৩৩ কেভি লাইনের জরুরি রক্ষণাবেক্ষণ কাজ এবং লাইনের পাশে থাকা গাছের ডালপালা কর্তনের জন্য আজ শনিবার সকাল ৮টা থেকে বিকেল ৫টা মোট ৯ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ রাখা হবে।

এ সময়ের মধ্যে তাহিরপুর সাব-জোনাল অফিসের আওতাধীন সব এলাকায় বিদ্যুৎ সরবরাহ ব্যহত থাকবে বলে জানায় কর্তৃপক্ষ। সাময়িক এই অসুবিধার জন্য দুঃখ প্রকাশ করে দ্রুততার সঙ্গে রক্ষণাবেক্ষণ কাজ সম্পন্ন করার আশ্বাসও প্রদান করা হয়।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

সর্বাধিক পঠিত

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Design & Developed BY ThemesBazar.Com