রাঙামাটিতে কোটা–বিরোধী ঐক্যজোটের ৩৬ ঘণ্টার হরতাল চলছে

সংগৃহীত ছবি

অনলাইন ডেস্ক : রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের শিক্ষক নিয়োগে কোটা বৈষম্যের অভিযোগে কোটা–বিরোধী ঐক্যজোটের ডাকা ৩৬ ঘণ্টার হরতাল চলছে।

বৃহস্পতিবার ভোর ৬টায় শহরের বনরূপা এলাকায় টায়ার জ্বালিয়ে হরতালের কর্মসূচি শুরু করেন আন্দোলনকারীরা। এ সময় প্রধান সড়কে গাছ ফেলে স্লোগান দিতেও দেখা যায়। অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে পুলিশ ছিল কড়াকড়ি অবস্থানে।

হরতালের কারণে রাঙামাটি–চট্টগ্রাম ও রাঙামাটি–ঢাকাগামী কোনো দূরপাল্লার বাস ছেড়ে যায়নি। অভ্যন্তরীণ সড়কেও ছিল যানবাহন চলাচল বন্ধ। ফলে সাধারণ মানুষকে পায়ে হেঁটে অফিস–আদালতে যেতে দেখা গেছে। শহরের দোকানপাট ও ব্যবসায়িক প্রতিষ্ঠান ছিল বন্ধ, বসেনি কোনো হাটবাজারও।

অভিযোগ রয়েছে, জুলাইয়ের গণঅভ্যুত্থানের পর জনপ্রশাসন মন্ত্রণালয়ের ক্ষুদ্র নৃগোষ্ঠীর জন্য নির্ধারিত ১% কোটা নীতিমালা মেনে না চলেই রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ নিজস্ব আইনে সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা শুরু করে। এ কারণে পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান কাজল তালুকদারের বিরুদ্ধে বাঙালি শিক্ষার্থীদের সঙ্গে বৈষম্যমূলক আচরণের অভিযোগ ওঠে।

এই কোটা–বৈষম্যের প্রতিবাদে কোটা–বিরোধী ঐক্যজোট, শিক্ষার্থী এবং সচেতন নাগরিক কমিটি ৩৬ ঘণ্টার হরতালের ডাক দেয়। হরতালে সমর্থন জানিয়ে সংহতি প্রকাশ করেছে পার্বত্য চট্টগ্রামের বিভিন্ন বাঙালি সংগঠন।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

» সাবেক ডিজিএফআই প্রধান আফজাল নাছের গ্রেফতার

» শাহজালালে ফ্লাইট বিপর্যয়, এক মাসে ৮৫৮ ফ্লাইট বাতিল

» আজ সোমবার রাজধানীর যেসব দোকানপাট ও মার্কেট বন্ধ

» লুটপাট করে টাকা কামানোর জন্য হাসপাতাল নির্মাণ হয়েছিল: স্বাস্থ্যমন্ত্রী

» ১৩৩টি অধ্যাদেশের বিষয়ে রাতে চূড়ান্ত সিদ্ধান্ত হতে পারে : স্বরাষ্ট্রমন্ত্রী

» প্রধানমন্ত্রীর প্রশ্নোত্তর পর্ব বুধবারে নির্ধারণের প্রস্তাব

» তরুণ প্রজন্ম আর ৭২-এর সংবিধান চায় না: হান্নান মাসউদ

» সরকারের পক্ষে গেলে নিয়ম আর বিপক্ষে গেলে কাস্টম: হাসনাত আবদুল্লাহ

» সংসদের কার্যক্রম দেখলে মনে হয় গণভোট হয়নি: নাহিদ ইসলাম

» শুধু জুলাই সনদ না, সরকার ৩১ দফা বাস্তবায়নের নীতিও মানছে না: মঞ্জু

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

রাঙামাটিতে কোটা–বিরোধী ঐক্যজোটের ৩৬ ঘণ্টার হরতাল চলছে

সংগৃহীত ছবি

অনলাইন ডেস্ক : রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের শিক্ষক নিয়োগে কোটা বৈষম্যের অভিযোগে কোটা–বিরোধী ঐক্যজোটের ডাকা ৩৬ ঘণ্টার হরতাল চলছে।

বৃহস্পতিবার ভোর ৬টায় শহরের বনরূপা এলাকায় টায়ার জ্বালিয়ে হরতালের কর্মসূচি শুরু করেন আন্দোলনকারীরা। এ সময় প্রধান সড়কে গাছ ফেলে স্লোগান দিতেও দেখা যায়। অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে পুলিশ ছিল কড়াকড়ি অবস্থানে।

হরতালের কারণে রাঙামাটি–চট্টগ্রাম ও রাঙামাটি–ঢাকাগামী কোনো দূরপাল্লার বাস ছেড়ে যায়নি। অভ্যন্তরীণ সড়কেও ছিল যানবাহন চলাচল বন্ধ। ফলে সাধারণ মানুষকে পায়ে হেঁটে অফিস–আদালতে যেতে দেখা গেছে। শহরের দোকানপাট ও ব্যবসায়িক প্রতিষ্ঠান ছিল বন্ধ, বসেনি কোনো হাটবাজারও।

অভিযোগ রয়েছে, জুলাইয়ের গণঅভ্যুত্থানের পর জনপ্রশাসন মন্ত্রণালয়ের ক্ষুদ্র নৃগোষ্ঠীর জন্য নির্ধারিত ১% কোটা নীতিমালা মেনে না চলেই রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ নিজস্ব আইনে সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা শুরু করে। এ কারণে পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান কাজল তালুকদারের বিরুদ্ধে বাঙালি শিক্ষার্থীদের সঙ্গে বৈষম্যমূলক আচরণের অভিযোগ ওঠে।

এই কোটা–বৈষম্যের প্রতিবাদে কোটা–বিরোধী ঐক্যজোট, শিক্ষার্থী এবং সচেতন নাগরিক কমিটি ৩৬ ঘণ্টার হরতালের ডাক দেয়। হরতালে সমর্থন জানিয়ে সংহতি প্রকাশ করেছে পার্বত্য চট্টগ্রামের বিভিন্ন বাঙালি সংগঠন।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

সর্বাধিক পঠিত

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Design & Developed BY ThemesBazar.Com