হরমুজ বন্ধ হলে সবচেয়ে বেশি ক্ষতি চীনের, যুক্তরাষ্ট্রের নয়: বিশ্লেষক

ছবি সংগৃহীত

অনলাইন ডেস্ক : ইরান যদি আবারও কৌশলগত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী বন্ধ করার হুমকি বাস্তবায়ন করে, তাহলে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে চীন- যুক্তরাষ্ট্র বা ইউরোপ নয় বলে মন্তব্য করেছেন এক নিরাপত্তা বিশ্লেষক।

অস্ট্রিয়ার সরকারের সাবেক প্রতিরক্ষা অ্যাটাশে এবং নিরাপত্তা বিশ্লেষক উলফগ্যাং পুস্টাই কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরাকে দেওয়া এক সাক্ষাৎকারে বলেন, হরমুজ প্রণালী নিঃসন্দেহে ইরানের কৌশলগত নীতির একটি গুরুত্বপূর্ণ হাতিয়ার। তবে এ বিষয়টি ব্যবহারে তেহরানের সতর্ক থাকা প্রয়োজন।

তিনি বলেন, “হরমুজ প্রণালী নিঃসন্দেহে ইরানের কৌশলগত পরিকল্পনার একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ উপাদান। এতে কোনও সন্দেহ নেই। তবে ইরানের উচিত এই হাতিয়ার অতিরিক্ত ব্যবহার না করা।”

পুস্টাই আরও বলেন, হরমুজ প্রণালী দিয়ে যেসব জাহাজ চলাচল করে, তাদের অধিকাংশই যুক্তরাষ্ট্র বা ইউরোপের দিকে যায় না; বরং এগুলো মূলত ভারত, চীন এবং পাকিস্তানের মতো দেশের বাজারের জন্য জ্বালানি ও পণ্য পরিবহন করে।

তিনি উল্লেখ করেন, “হরমুজ প্রণালী দিয়ে যত বেশি নৌযান চলাচল বাধাগ্রস্ত হবে, তত বেশি চীনের অর্থনীতির ওপর এর প্রভাব পড়বে।”

বিশ্লেষকদের মতে, বিশ্বের জ্বালানি সরবরাহের একটি বড় অংশ এই সংকীর্ণ জলপথ দিয়ে পরিবাহিত হয়। ফলে এখানে কোনও ধরনের উত্তেজনা বা অবরোধ বৈশ্বিক জ্বালানি বাজারে তাৎক্ষণিক প্রভাব ফেলতে পারে এবং প্রধানত এশিয়ার অর্থনীতিগুলোকেই বেশি চাপের মুখে ফেলতে পারে। সূত্র: আল-জাজিরা

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

» বাইরের শত্রুর চেয়ে ঘরের শত্রুই বেশি ভয়ংকর: মিয়া গোলাম পরওয়ার

» আ.লীগ ও বিএনপির বিরুদ্ধে সমানভাবে লড়াই চালিয়ে যেতে হবে: ১১ দলের সমাবেশে নাহিদ

» বিচার নিশ্চিত করুন, না হয় যাওয়ার পথ খুঁজুন: সরকারকে জামায়াত আমির

» সাংবাদিকের ওপর হামলার ঘটনায় মহানগরী দক্ষিণ জামায়াতের দুঃখ প্রকাশ

» তাজিয়া মিছিলে ধারালো অস্ত্র-আতশবাজি নিষিদ্ধ: ডিএমপি

» ফুফাতো ভাইয়ের ছুরিকাঘাতে কিশোর নিহত

» বিচ্ছেদ গুঞ্জন উড়িয়ে জন্মদিনে বিজয়কে রোমান্টিক শুভেচ্ছাবার্তা তৃষার

» ১৫ বছরের মধ্যে মিসরের সঙ্গে যুদ্ধে জড়াবে ইসরায়েল: ইহুদি নেতার সতর্কবার্তা

» কোনো রোগী যেন চিকিৎসার অভাবে দুর্ভোগে না পড়ে : সমাজকল্যাণ মন্ত্রী

» প্রধানমন্ত্রীর চীন সফরে যোগ দিতে রাতে বেইজিং যাচ্ছেন তথ্যমন্ত্রী

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

হরমুজ বন্ধ হলে সবচেয়ে বেশি ক্ষতি চীনের, যুক্তরাষ্ট্রের নয়: বিশ্লেষক

ছবি সংগৃহীত

অনলাইন ডেস্ক : ইরান যদি আবারও কৌশলগত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী বন্ধ করার হুমকি বাস্তবায়ন করে, তাহলে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে চীন- যুক্তরাষ্ট্র বা ইউরোপ নয় বলে মন্তব্য করেছেন এক নিরাপত্তা বিশ্লেষক।

অস্ট্রিয়ার সরকারের সাবেক প্রতিরক্ষা অ্যাটাশে এবং নিরাপত্তা বিশ্লেষক উলফগ্যাং পুস্টাই কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরাকে দেওয়া এক সাক্ষাৎকারে বলেন, হরমুজ প্রণালী নিঃসন্দেহে ইরানের কৌশলগত নীতির একটি গুরুত্বপূর্ণ হাতিয়ার। তবে এ বিষয়টি ব্যবহারে তেহরানের সতর্ক থাকা প্রয়োজন।

তিনি বলেন, “হরমুজ প্রণালী নিঃসন্দেহে ইরানের কৌশলগত পরিকল্পনার একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ উপাদান। এতে কোনও সন্দেহ নেই। তবে ইরানের উচিত এই হাতিয়ার অতিরিক্ত ব্যবহার না করা।”

পুস্টাই আরও বলেন, হরমুজ প্রণালী দিয়ে যেসব জাহাজ চলাচল করে, তাদের অধিকাংশই যুক্তরাষ্ট্র বা ইউরোপের দিকে যায় না; বরং এগুলো মূলত ভারত, চীন এবং পাকিস্তানের মতো দেশের বাজারের জন্য জ্বালানি ও পণ্য পরিবহন করে।

তিনি উল্লেখ করেন, “হরমুজ প্রণালী দিয়ে যত বেশি নৌযান চলাচল বাধাগ্রস্ত হবে, তত বেশি চীনের অর্থনীতির ওপর এর প্রভাব পড়বে।”

বিশ্লেষকদের মতে, বিশ্বের জ্বালানি সরবরাহের একটি বড় অংশ এই সংকীর্ণ জলপথ দিয়ে পরিবাহিত হয়। ফলে এখানে কোনও ধরনের উত্তেজনা বা অবরোধ বৈশ্বিক জ্বালানি বাজারে তাৎক্ষণিক প্রভাব ফেলতে পারে এবং প্রধানত এশিয়ার অর্থনীতিগুলোকেই বেশি চাপের মুখে ফেলতে পারে। সূত্র: আল-জাজিরা

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

সর্বাধিক পঠিত

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Design & Developed BY ThemesBazar.Com