টসে জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ, একাদশে তিন পরিবর্তন

ছবি সংগৃহীত

স্পোর্টস ডেস্ক : হোয়াইটওয়াশ এড়ানোর ম্যাচে টসে জিতে ব্যাটিং করার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ। পাশাপাশি একাদশে এসেছে তিন পরিবর্তন। সাকলাইন, মোস্তাফিজের পরিবর্তে একাদশে ফিরেছেন তাসকিন ও শরিফুল। সৌম্য সরকারের বদলে জায়গা পেয়েছেন নুরুল হাসান সোহান।অস্ট্রেলিয়ার বিপক্ষে ইতিহাস গড়ে ওয়ানডে সিরিজ জিতলেও টি-টোয়েন্টিতে সেই ধারাবাহিকতা রক্ষা করতে পারেনি বাংলাদেশ। এক ম্যাচ বাকি থাকতেই কুড়ি ওভারের সিরিজ হেরেছে টাইগাররা। ফলে হোয়াইটওয়াশ এড়াতে হৃদয়দের আজ জয়ের বিকল্প নেই।

ব্যাটিং ব্যর্থতায় টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচ হেরেছিল বাংলাদেশ। দ্বিতীয় ম্যাচে ১৮৯ রান করলেও জয় পায়নি লাল-সবুজের দল। অস্ট্রেলিয়ার বিপক্ষে দ্বিতীয়বারের দ্বিপাক্ষিক সিরিজে বাংলাদেশের এটি প্রথম সিরিজ হার। সবশেষ ২০২১ সালে মিরপুরে অস্ট্রেলিয়াকে ৪-১ ব্যবধানে হারিয়েছিল বাংলাদেশ।

এদিকে চট্টগ্রামের মাটিতে সিরিজের দ্বিতীয় ম্যাচে রানবন্যা দেখা গেছে। শুরুতে ব্যাটিং করে অস্ট্রেলিয়া করেছিল ১৯৬ রান। জবাবে জয়ের আশা জাগিয়ে টাইগাররা থামে ১৮৯ রানে। তাতে দুই ইনিংস মিলিয়ে হয়েছিল ৩৮৫ রান, যা সাগরিকার মাঠে দ্বিতীয় সর্বোচ্চ। এর আগে ২০১৪ টি-টোয়েন্টি বিশ্বকাপে ৩৮৯ করেছিল ইংল্যান্ড-আফ্রিকা।

রানবন্যার ভেন্যুতে আজ বড় সংগ্রহ তুলতে মুখিয়ে থাকবে তাওহীদ হৃদয়ের দল। তবে শেষ পর্যন্ত টাইগাররা কোথায় গিয়ে থামে সেটাই দেখার পালা।

বাংলাদেশ একাদশ :সাইফ হাসান, তানজিদ হাসান তামিম, তাওহীদ হৃদয় (অধিনায়ক), পারভেজ হোসেন ইমন, নাসুম আহমেদ, নুরুল হাসান সোহান, শামীম হোসেন, রিশাদ হোসেন, শরিফুল ইসলাম, তাসকিন আহমেদ।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

» হরমুজ বন্ধ হলে সবচেয়ে বেশি ক্ষতি চীনের, যুক্তরাষ্ট্রের নয়: বিশ্লেষক

» জামায়াত আমিরের সঙ্গে সুইডেনের রাষ্ট্রদূতের সাক্ষাৎ

» অর্থনৈতিক সংকট সমাধানে দুই বছর লাগবে: অর্থমন্ত্রী

» মক্কায় ৪০০ বছরের পুরনো কোরআন: পাতায় পাতায় স্বর্ণের কারুকাজ

» মা হতে চলেছেন সামান্থা!

» আগের তুলনায় সুস্থ মির্জা আব্বাস, দেশবাসীর প্রতি কৃতজ্ঞতা

» ২৩ জুনকে ঘিরে আইনশৃঙ্খলা বিঘ্ন করার চেষ্টাকারীরা ঝুঁকির মধ্যে পড়বে : র‌্যাব

» অভিযান চালিয়ে বিদেশি অস্ত্রসহ শীর্ষ ছিনতাইকারী গ্রেফতার

» মানবতাবিরোধী অপরাধে জিয়াউলের বিরুদ্ধে আজ পঞ্চম সাক্ষীর সাক্ষ্য

» টসে জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ, একাদশে তিন পরিবর্তন

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

টসে জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ, একাদশে তিন পরিবর্তন

ছবি সংগৃহীত

স্পোর্টস ডেস্ক : হোয়াইটওয়াশ এড়ানোর ম্যাচে টসে জিতে ব্যাটিং করার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ। পাশাপাশি একাদশে এসেছে তিন পরিবর্তন। সাকলাইন, মোস্তাফিজের পরিবর্তে একাদশে ফিরেছেন তাসকিন ও শরিফুল। সৌম্য সরকারের বদলে জায়গা পেয়েছেন নুরুল হাসান সোহান।অস্ট্রেলিয়ার বিপক্ষে ইতিহাস গড়ে ওয়ানডে সিরিজ জিতলেও টি-টোয়েন্টিতে সেই ধারাবাহিকতা রক্ষা করতে পারেনি বাংলাদেশ। এক ম্যাচ বাকি থাকতেই কুড়ি ওভারের সিরিজ হেরেছে টাইগাররা। ফলে হোয়াইটওয়াশ এড়াতে হৃদয়দের আজ জয়ের বিকল্প নেই।

ব্যাটিং ব্যর্থতায় টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচ হেরেছিল বাংলাদেশ। দ্বিতীয় ম্যাচে ১৮৯ রান করলেও জয় পায়নি লাল-সবুজের দল। অস্ট্রেলিয়ার বিপক্ষে দ্বিতীয়বারের দ্বিপাক্ষিক সিরিজে বাংলাদেশের এটি প্রথম সিরিজ হার। সবশেষ ২০২১ সালে মিরপুরে অস্ট্রেলিয়াকে ৪-১ ব্যবধানে হারিয়েছিল বাংলাদেশ।

এদিকে চট্টগ্রামের মাটিতে সিরিজের দ্বিতীয় ম্যাচে রানবন্যা দেখা গেছে। শুরুতে ব্যাটিং করে অস্ট্রেলিয়া করেছিল ১৯৬ রান। জবাবে জয়ের আশা জাগিয়ে টাইগাররা থামে ১৮৯ রানে। তাতে দুই ইনিংস মিলিয়ে হয়েছিল ৩৮৫ রান, যা সাগরিকার মাঠে দ্বিতীয় সর্বোচ্চ। এর আগে ২০১৪ টি-টোয়েন্টি বিশ্বকাপে ৩৮৯ করেছিল ইংল্যান্ড-আফ্রিকা।

রানবন্যার ভেন্যুতে আজ বড় সংগ্রহ তুলতে মুখিয়ে থাকবে তাওহীদ হৃদয়ের দল। তবে শেষ পর্যন্ত টাইগাররা কোথায় গিয়ে থামে সেটাই দেখার পালা।

বাংলাদেশ একাদশ :সাইফ হাসান, তানজিদ হাসান তামিম, তাওহীদ হৃদয় (অধিনায়ক), পারভেজ হোসেন ইমন, নাসুম আহমেদ, নুরুল হাসান সোহান, শামীম হোসেন, রিশাদ হোসেন, শরিফুল ইসলাম, তাসকিন আহমেদ।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

সর্বাধিক পঠিত

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Design & Developed BY ThemesBazar.Com