কাঁচামাল বোঝাই পিকআপে আগুন

ফাইল ছবি

অনলাইন ডেস্ক :  সাভারের আশুলিয়ায় এক কাঁচামাল বোঝাই পিকআপ ভ্যানে আগুন লাগানোর ঘটনা ঘটেছে। মঙ্গলবার আজ ভোর সাড়ে ৪টার দিকে আশুলিয়ার বাইপাইল-আব্দুল্লাহপুর সড়কের বগাবাড়ি এলাকায় এই অগ্নিসংযোগের ঘটনা ঘটে। পিকআপে থাকা কিছু রসুন ও পেঁয়াজ আগুনে পুড়ে গেলেও পিকআপটিতে উল্লেখযোগ্য ক্ষতি হয়নি।

পিকআপের চালক জানান, সোমবার রাত সাড়ে ১২টার দিকে বিভিন্ন সবজি ও মসলা বোঝাই পিকআপটি সড়কের পাশে দাঁড় করিয়ে বাসায় যান চালক।

মঙ্গলবার ভোরে পিকআপের মালামালের ওপর আগুন লেগে যায়। খবর পেয়ে ডিইপিজেড ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছানোর আগেই স্থানীয়রা পানি দিয়ে আগুন দ্রুত নিভিয়ে দেন।

ডিইপিজেড ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন কর্মকর্তা প্রণব চৌধুরী বলেন, ‘ভোর সাড়ে ৪টার দিকে আগুনের খবর পেয়ে আমরা ঘটনাস্থলে পৌঁছাই। তবে আশেপাশের লোকজন আগুন দ্রুত নিভিয়ে দিয়েছেন। এটি সম্ভবত অগ্নিসংযোগের চেষ্টা, তবে পিকআপে উল্লেখযোগ্য ক্ষতি হয়নি।’

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

» হরমুজ বন্ধ হলে সবচেয়ে বেশি ক্ষতি চীনের, যুক্তরাষ্ট্রের নয়: বিশ্লেষক

» জামায়াত আমিরের সঙ্গে সুইডেনের রাষ্ট্রদূতের সাক্ষাৎ

» অর্থনৈতিক সংকট সমাধানে দুই বছর লাগবে: অর্থমন্ত্রী

» মক্কায় ৪০০ বছরের পুরনো কোরআন: পাতায় পাতায় স্বর্ণের কারুকাজ

» মা হতে চলেছেন সামান্থা!

» আগের তুলনায় সুস্থ মির্জা আব্বাস, দেশবাসীর প্রতি কৃতজ্ঞতা

» ২৩ জুনকে ঘিরে আইনশৃঙ্খলা বিঘ্ন করার চেষ্টাকারীরা ঝুঁকির মধ্যে পড়বে : র‌্যাব

» অভিযান চালিয়ে বিদেশি অস্ত্রসহ শীর্ষ ছিনতাইকারী গ্রেফতার

» মানবতাবিরোধী অপরাধে জিয়াউলের বিরুদ্ধে আজ পঞ্চম সাক্ষীর সাক্ষ্য

» টসে জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ, একাদশে তিন পরিবর্তন

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

কাঁচামাল বোঝাই পিকআপে আগুন

ফাইল ছবি

অনলাইন ডেস্ক :  সাভারের আশুলিয়ায় এক কাঁচামাল বোঝাই পিকআপ ভ্যানে আগুন লাগানোর ঘটনা ঘটেছে। মঙ্গলবার আজ ভোর সাড়ে ৪টার দিকে আশুলিয়ার বাইপাইল-আব্দুল্লাহপুর সড়কের বগাবাড়ি এলাকায় এই অগ্নিসংযোগের ঘটনা ঘটে। পিকআপে থাকা কিছু রসুন ও পেঁয়াজ আগুনে পুড়ে গেলেও পিকআপটিতে উল্লেখযোগ্য ক্ষতি হয়নি।

পিকআপের চালক জানান, সোমবার রাত সাড়ে ১২টার দিকে বিভিন্ন সবজি ও মসলা বোঝাই পিকআপটি সড়কের পাশে দাঁড় করিয়ে বাসায় যান চালক।

মঙ্গলবার ভোরে পিকআপের মালামালের ওপর আগুন লেগে যায়। খবর পেয়ে ডিইপিজেড ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছানোর আগেই স্থানীয়রা পানি দিয়ে আগুন দ্রুত নিভিয়ে দেন।

ডিইপিজেড ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন কর্মকর্তা প্রণব চৌধুরী বলেন, ‘ভোর সাড়ে ৪টার দিকে আগুনের খবর পেয়ে আমরা ঘটনাস্থলে পৌঁছাই। তবে আশেপাশের লোকজন আগুন দ্রুত নিভিয়ে দিয়েছেন। এটি সম্ভবত অগ্নিসংযোগের চেষ্টা, তবে পিকআপে উল্লেখযোগ্য ক্ষতি হয়নি।’

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

সর্বাধিক পঠিত

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Design & Developed BY ThemesBazar.Com