মামলা নিয়ে মুখ খুললেন মেহজাবীন

সংগৃহীত ছবি

অনলাইন ডেস্ক : অভিনেত্রী মেহজাবীন চৌধুরী ও তার ছোট ভাই আলিসান চৌধুরী হুমকি ও ভয়ভীতি দেখানোর অভিযোগে দায়ের করা এক মামলায় আদালতে আত্মসমর্পণ করে জামিন পেয়েছেন। রবিবার (১৬ নভেম্বর) সন্ধ্যায় ঢাকার নির্বাহী ম্যাজিস্ট্রেট আফরোজা হক তানিয়ার আদালতে তারা আত্মসমর্পণ করে জামিন প্রার্থনা করলে আদালত তা মঞ্জুর করেন।

এই মামলার বিষয়ে মেহজাবীন নিজেই ফেসবুকে বিস্তারিত ‘অফিসিয়াল বিবৃতি’ দিয়েছেন। সেখানে তিনি জানিয়েছেন, ২০২৫ সালের মার্চে একজন অজানা ব্যক্তি তার এবং তার ১৯ বছর বয়সী ভাইয়ের বিরুদ্ধে মামলা দায়ের করেছেন। তবে গত নয় মাসে তিনি কোনো তথ্য পাননি। অভিযোগকারী ব্যক্তি পুলিশকে তার সঠিক ফোন নম্বর, ঠিকানা বা যাচাইকৃত তথ্যও দেননি।

মেহজাবীন তার ফেসবুক পোস্টে লিখেছেন, অভিযোগকারী দাবি করেছেন ২০১৬ সাল থেকে তিনি তার সঙ্গে ব্যবসা করছিলেন। কিন্তু—

কোনো প্রমাণিত যোগাযোগ নেই,
কোনো স্ক্রিনশট বা মেসেজ নেই,
অভিযোগকারীর পরিচয় অসম্পূর্ণ, এনআইডি জমা দেওয়া হয়নি,
আর্থিক লেনদেনের কোনো প্রমাণ নেই, ব্যাংক লেনদেন, চেক, বিকাশ বা লিখিত চুক্তি নেই।
তিনি আরও উল্লেখ করেছেন, ১১ ফেব্রুয়ারি ঘটে যাওয়ার দাবি করা ঘটনার কোনো প্রমাণ নেই। অভিযোগকারী রেস্টুরেন্ট বা আশেপাশের রাস্তার সিসিটিভি ফুটেজ, কোনো সাক্ষী দেখাতে পারেননি। মেহজাবীন বলেছেন, “গত নয় মাসে আমি কোনো নোটিশ পাইনি। যদি পাইতাম, আমি আইনি ব্যবস্থা নিয়ে ফেলতাম।”

মেহজাবীন জানিয়েছেন, আইনের প্রতি শ্রদ্ধা রেখেই জামিন নিয়েছেন। তিনি বিশ্বাস করেন, “প্রমাণ ছাড়া দায়ের করা কোনো মামলা কখনো সত্য হয় না। সত্য খুব দ্রুত আদালতে পরিষ্কার হয়ে যাবে।” তিনি সকলের প্রতি অনুরোধ করেছেন—দয়া করে সহানুভূতিশীল হোন, মানবিক হোন, এবং কাউকে না জেনে মিডিয়া ট্রায়াল শুরু করবেন না।

তিনি লেখেন, “গত ১৫ বছর ধরে আমি আমার কাজ, আমার পেশা এবং দর্শকদের জন্য যে পরিশ্রম ও নিষ্ঠা দেখিয়েছি, সেই পরিশ্রমের পরও আজ আমাকে এসব ব্যাখ্যা করতে হচ্ছে। এটাই সবচেয়ে দুঃখজনক।”

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

» ঈদের মিছিল ও তিনদিন ঈদ উৎসব আয়োজন করা হবে : আসিফ মাহমুদ

» শেরপুর-৩ ও বগুড়া-৬ উপনির্বাচন : বহাল সবার প্রার্থিতা

» বিএনপি শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে দলীয়করণ করতে চাচ্ছে: সারজিস

» ফ্যাসিস্ট রাষ্ট্রপতির ভাষণ শুনতে আমরা সংসদে যাচ্ছি না: নাহিদ

» অস্ত্র-গুলিসহ ডাকাত আটক

» রিশাদকে সামলানোর পরিকল্পনায় পাকিস্তান

» শুধু জুলাই জাতীয় সনদ নয়, নির্বাচনী ইশতেহার বাস্তবায়নে আমরা অঙ্গীকারবদ্ধ : স্বরাষ্ট্রমন্ত্রী

» সংবাদপত্রে ঈদের ছুটি ৫ দিন: নোয়াব

» শরণখোলায় ১৮ ফুট লম্বা অজগরের পেটে ছাগল, পরে সুন্দরবনে অবমুক্ত

» দেড় হাজার দরিদ্র পরিবারের মাঝে ঈদ সামগ্রি দিলেন  সাবেক ইউপি সদস্য

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

মামলা নিয়ে মুখ খুললেন মেহজাবীন

সংগৃহীত ছবি

অনলাইন ডেস্ক : অভিনেত্রী মেহজাবীন চৌধুরী ও তার ছোট ভাই আলিসান চৌধুরী হুমকি ও ভয়ভীতি দেখানোর অভিযোগে দায়ের করা এক মামলায় আদালতে আত্মসমর্পণ করে জামিন পেয়েছেন। রবিবার (১৬ নভেম্বর) সন্ধ্যায় ঢাকার নির্বাহী ম্যাজিস্ট্রেট আফরোজা হক তানিয়ার আদালতে তারা আত্মসমর্পণ করে জামিন প্রার্থনা করলে আদালত তা মঞ্জুর করেন।

এই মামলার বিষয়ে মেহজাবীন নিজেই ফেসবুকে বিস্তারিত ‘অফিসিয়াল বিবৃতি’ দিয়েছেন। সেখানে তিনি জানিয়েছেন, ২০২৫ সালের মার্চে একজন অজানা ব্যক্তি তার এবং তার ১৯ বছর বয়সী ভাইয়ের বিরুদ্ধে মামলা দায়ের করেছেন। তবে গত নয় মাসে তিনি কোনো তথ্য পাননি। অভিযোগকারী ব্যক্তি পুলিশকে তার সঠিক ফোন নম্বর, ঠিকানা বা যাচাইকৃত তথ্যও দেননি।

মেহজাবীন তার ফেসবুক পোস্টে লিখেছেন, অভিযোগকারী দাবি করেছেন ২০১৬ সাল থেকে তিনি তার সঙ্গে ব্যবসা করছিলেন। কিন্তু—

কোনো প্রমাণিত যোগাযোগ নেই,
কোনো স্ক্রিনশট বা মেসেজ নেই,
অভিযোগকারীর পরিচয় অসম্পূর্ণ, এনআইডি জমা দেওয়া হয়নি,
আর্থিক লেনদেনের কোনো প্রমাণ নেই, ব্যাংক লেনদেন, চেক, বিকাশ বা লিখিত চুক্তি নেই।
তিনি আরও উল্লেখ করেছেন, ১১ ফেব্রুয়ারি ঘটে যাওয়ার দাবি করা ঘটনার কোনো প্রমাণ নেই। অভিযোগকারী রেস্টুরেন্ট বা আশেপাশের রাস্তার সিসিটিভি ফুটেজ, কোনো সাক্ষী দেখাতে পারেননি। মেহজাবীন বলেছেন, “গত নয় মাসে আমি কোনো নোটিশ পাইনি। যদি পাইতাম, আমি আইনি ব্যবস্থা নিয়ে ফেলতাম।”

মেহজাবীন জানিয়েছেন, আইনের প্রতি শ্রদ্ধা রেখেই জামিন নিয়েছেন। তিনি বিশ্বাস করেন, “প্রমাণ ছাড়া দায়ের করা কোনো মামলা কখনো সত্য হয় না। সত্য খুব দ্রুত আদালতে পরিষ্কার হয়ে যাবে।” তিনি সকলের প্রতি অনুরোধ করেছেন—দয়া করে সহানুভূতিশীল হোন, মানবিক হোন, এবং কাউকে না জেনে মিডিয়া ট্রায়াল শুরু করবেন না।

তিনি লেখেন, “গত ১৫ বছর ধরে আমি আমার কাজ, আমার পেশা এবং দর্শকদের জন্য যে পরিশ্রম ও নিষ্ঠা দেখিয়েছি, সেই পরিশ্রমের পরও আজ আমাকে এসব ব্যাখ্যা করতে হচ্ছে। এটাই সবচেয়ে দুঃখজনক।”

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

সর্বাধিক পঠিত

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Design & Developed BY ThemesBazar.Com