মাদারীপুরে গাছ ফেলে সড়ক অবরোধ

সংগৃহীত ছবি

অনলাইন ডেস্ক : মাদারীপুরে শেখ হাসিনার মামলার রায় ঘোষণাকে কেন্দ্র করে ঢাকা-বরিশাল মহাসড়কে গাছ ফেলে সড়ক অবরোধ করেছে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীরা। শনিবার (১৫ নভেম্বর) গভীর রাত থেকে ভোর পর্যন্ত ডাসার উপজেলার গোপালপুর এলাকায় গাছ কেটে মহাসড়কে ফেলে রাখায় দীর্ঘ সময় যান চলাচল বন্ধ থাকে।

রবিবার ভোরে মাদারীপুরে সড়কের বিভিন্ন স্থানে বড় বড় গাছ ফেলে এবং টায়ার জ্বালিয়ে পুরো মহাসড়ক অবরোধ করা হয়। এতে হঠাৎ করেই দুই পাশে শতাধিক যানবাহন আটকে পড়ে, দুর্ভোগে পড়ে নারী–শিশুসহ হাজারো যাত্রী।

স্থানীয় সূত্র জানায়, রাতের আঁধারে কিছু উশৃঙ্খল কর্মী পরিকল্পিতভাবে গাছ কেটে সড়কে ফেলে রাখে, যাতে ভোর থেকেই চলাচল বন্ধ হয়ে যায়।

অবরোধের খবর পেয়ে হাইওয়ে থানা পুলিশ, কালকিনি থানা পুলিশ, ফায়ার সার্ভিস ও স্থানীয় বিএনপি–জামায়াত নেতাকর্মীরা একযোগে গাছের গুঁড়ি সরাতে মাঠে নামেন। ঘণ্টাব্যাপী প্রচেষ্টায় অবশেষে গাছ সরিয়ে যান চলাচল কিছুটা স্বাভাবিক হয়।

মোস্তফাপুর হাইওয়ে পুলিশের ওসি মামুন আল রশিদ বলেন, “কিছু লোক গাছ কেটে সড়ক অবরোধের চেষ্টা করেছিল। খবর পাওয়ার পরপরই পুলিশ গিয়ে তা তুলে দেয়। বর্তমানে যান চলাচল স্বাভাবিক করার চেষ্টা চলছে।”

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

» পৃথক সড়ক দুর্ঘটনায় চারজন নিহত

» যেসব এলাকায় আজ ৪ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না

» সংশোধনী নয়, সংস্কার পরিষদের কমিটি হলে সমান সদস্য রাখার শর্তে একমত বিরোধীদল: জামায়াত আমির

» সংবিধান সংশোধনে কমিটি গঠনের প্রস্তাব স্বরাষ্ট্রমন্ত্রীর, সমান সদস্য চায় বিরোধী দল

» এপ্রিল থেকেই চালু হচ্ছে ডিজিটাল ‘ফুয়েল পাস’ ব্যবস্থা

» বাংলা নববর্ষ উদযাপনে সমন্বয় কমিটি গঠন

» বলিভিয়াকে হারিয়ে ৪০ বছর পর বিশ্বকাপে উঠল ইরাক

» রাশিয়ায় বিমান বিধ্বস্ত হয়ে ২৯ জন নিহত

» কুয়েত বিমানবন্দরে ইরানি ড্রোন হামলা, জ্বলছে জ্বালানি ডিপো

» শাহ আমানতে আরও ৪ ফ্লাইট বাতিল

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

মাদারীপুরে গাছ ফেলে সড়ক অবরোধ

সংগৃহীত ছবি

অনলাইন ডেস্ক : মাদারীপুরে শেখ হাসিনার মামলার রায় ঘোষণাকে কেন্দ্র করে ঢাকা-বরিশাল মহাসড়কে গাছ ফেলে সড়ক অবরোধ করেছে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীরা। শনিবার (১৫ নভেম্বর) গভীর রাত থেকে ভোর পর্যন্ত ডাসার উপজেলার গোপালপুর এলাকায় গাছ কেটে মহাসড়কে ফেলে রাখায় দীর্ঘ সময় যান চলাচল বন্ধ থাকে।

রবিবার ভোরে মাদারীপুরে সড়কের বিভিন্ন স্থানে বড় বড় গাছ ফেলে এবং টায়ার জ্বালিয়ে পুরো মহাসড়ক অবরোধ করা হয়। এতে হঠাৎ করেই দুই পাশে শতাধিক যানবাহন আটকে পড়ে, দুর্ভোগে পড়ে নারী–শিশুসহ হাজারো যাত্রী।

স্থানীয় সূত্র জানায়, রাতের আঁধারে কিছু উশৃঙ্খল কর্মী পরিকল্পিতভাবে গাছ কেটে সড়কে ফেলে রাখে, যাতে ভোর থেকেই চলাচল বন্ধ হয়ে যায়।

অবরোধের খবর পেয়ে হাইওয়ে থানা পুলিশ, কালকিনি থানা পুলিশ, ফায়ার সার্ভিস ও স্থানীয় বিএনপি–জামায়াত নেতাকর্মীরা একযোগে গাছের গুঁড়ি সরাতে মাঠে নামেন। ঘণ্টাব্যাপী প্রচেষ্টায় অবশেষে গাছ সরিয়ে যান চলাচল কিছুটা স্বাভাবিক হয়।

মোস্তফাপুর হাইওয়ে পুলিশের ওসি মামুন আল রশিদ বলেন, “কিছু লোক গাছ কেটে সড়ক অবরোধের চেষ্টা করেছিল। খবর পাওয়ার পরপরই পুলিশ গিয়ে তা তুলে দেয়। বর্তমানে যান চলাচল স্বাভাবিক করার চেষ্টা চলছে।”

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

সর্বাধিক পঠিত

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Design & Developed BY ThemesBazar.Com