স্কুলবাসে অগুন, ঘুমন্ত চালক দগ্ধ

সংগৃহীত ছবি

অনলাইন ডেস্ক :  মানিকগঞ্জের শিবালয় উপজেলায় থেমে থাকা একটি স্কুলবাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এতে বাসের ভেতর ঘুমিয়ে থাকা চালক তাবেজ খান (৪৫) গুরুতর দগ্ধ হয়েছেন। তার অবস্থা আশঙ্কাজনক।

বৃহস্পতিবার গভীর রাতে উপজেলার ফলসাটিয়া এলাকায় এ ঘটনা ঘটে। দগ্ধ তাবেজ খানকে প্রথমে মানিকগঞ্জ ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নেওয়া হয়। পরে অবস্থার অবনতি হলে তাকে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে স্থানান্তর করা হয়। তার বাড়ি সদর উপজেলার বাড়াইভিকরা গ্রামে।

শিবালয় থানার উপপরিদর্শক সুমন চক্রবর্তী জানান, দ্য হলি চাইল্ড স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থী পরিবহনে ব্যবহৃত বাসটি প্রতিদিনের মতো ঢাকা-আরিচা মহাসড়কের পাশে পার্কিং করে রাখা ছিল। চালক তাবেজ খান বাসের ভেতর ঘুমাচ্ছিলেন। রাত দেড়টার দিকে দুর্বৃত্তরা বাসে আগুন ধরিয়ে দিলে মুহূর্তেই আগুন ছড়িয়ে পড়ে।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তাকে উদ্ধার করে হাসপাতালে পাঠায়। পরে ফায়ার সার্ভিস এসে আগুন নিয়ন্ত্রণে আনে।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

» সবার জন্য সুপেয় পানি নিশ্চিত করা হবে : পরিবেশ প্রতিমন্ত্রী

» ট্রাম্পের হুমকির কয়েক ঘণ্টার ব্যবধানে দুটি মার্কিন যুদ্ধবিমান ভূপাতিতের দাবি ইরানের

» বাংলাদেশ-যুক্তরাষ্ট্র সম্পর্ক আগের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ : পল কাপুর

» বিবাহিত পুরুষের প্রেমে পড়ার পূজার রেকর্ড নাই : নিশো

» জ্বালানি সংকট মোকাবিলায় বিয়ে ও সামাজিক অনুষ্ঠানে আলোকসজ্জা নিষিদ্ধ

» প্রধানমন্ত্রীর উদ্দেশে শিশির মনিরের খোলা চিঠি

» জুলাই গণ-অভ্যুত্থানকে মুক্তিযুদ্ধের সঙ্গে তুলনা করা ভুল হবে: মাহফুজ আলম

» আওয়ামী লীগের পথে জামায়াতও হাঁটছে : আবদুস সালাম

» মধ্যপ্রাচ্য সংকট নিরসনে সব ধরনের সহায়তার আশ্বাস পুতিনের

» নতুন সরকারের একনেকের প্রথম বৈঠক ৬ এপ্রিল

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

স্কুলবাসে অগুন, ঘুমন্ত চালক দগ্ধ

সংগৃহীত ছবি

অনলাইন ডেস্ক :  মানিকগঞ্জের শিবালয় উপজেলায় থেমে থাকা একটি স্কুলবাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এতে বাসের ভেতর ঘুমিয়ে থাকা চালক তাবেজ খান (৪৫) গুরুতর দগ্ধ হয়েছেন। তার অবস্থা আশঙ্কাজনক।

বৃহস্পতিবার গভীর রাতে উপজেলার ফলসাটিয়া এলাকায় এ ঘটনা ঘটে। দগ্ধ তাবেজ খানকে প্রথমে মানিকগঞ্জ ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নেওয়া হয়। পরে অবস্থার অবনতি হলে তাকে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে স্থানান্তর করা হয়। তার বাড়ি সদর উপজেলার বাড়াইভিকরা গ্রামে।

শিবালয় থানার উপপরিদর্শক সুমন চক্রবর্তী জানান, দ্য হলি চাইল্ড স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থী পরিবহনে ব্যবহৃত বাসটি প্রতিদিনের মতো ঢাকা-আরিচা মহাসড়কের পাশে পার্কিং করে রাখা ছিল। চালক তাবেজ খান বাসের ভেতর ঘুমাচ্ছিলেন। রাত দেড়টার দিকে দুর্বৃত্তরা বাসে আগুন ধরিয়ে দিলে মুহূর্তেই আগুন ছড়িয়ে পড়ে।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তাকে উদ্ধার করে হাসপাতালে পাঠায়। পরে ফায়ার সার্ভিস এসে আগুন নিয়ন্ত্রণে আনে।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

সর্বাধিক পঠিত

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Design & Developed BY ThemesBazar.Com