ভদ্ররা চুপ থাকে, অভদ্ররা ভাবে জবাব দিতে পারে না : প্রভা

সংগৃহীত ছবি

অনলাইন ডেস্ক : দেশের একসময়ের জনপ্রিয় অভিনেত্রী সাদিয়া জাহান প্রভা এখন বেশ ব্যস্ত সময় পার করছেন। অভিনয়ের পাশাপাশি নিয়মিত সক্রিয় রয়েছেন সামাজিক যোগাযোগমাধ্যমে। আগের মতো আড়ালে না থেকে এখন খোলামেলাভাবেই নিজের ভাবনা প্রকাশ করছেন তিনি।

সম্প্রতি এক ফেসবুক পোস্টে ভদ্রতা ও অভদ্রতা নিয়ে নিজের মত প্রকাশ করেন প্রভা। পোস্টে তিনি লেখেন, “যে ভদ্র সে ভদ্রতার খাতিরে চুপ হয়ে যায়। আর অভদ্র মানুষটা ভাবে, ওর জবাব দেওয়ার ক্ষমতা নেই।

প্রভার এমন মন্তব্য মুহূর্তেই ভাইরাল হয়ে যায়। পোস্টে হাজারের বেশি প্রতিক্রিয়া পড়েছে, মন্তব্য করেছেন শতাধিক অনুরাগী। বেশিরভাগ ভক্তই প্রভার সঙ্গে একমত পোষণ করে লিখেছেন—ভদ্র মানুষ চুপ থাকলেও সে দুর্বল নয়।

২০০৫ সালে মডেলিংয়ের মাধ্যমে অভিনয় জগতে পা রাখেন প্রভা। এরপর একের পর এক নাটকে অভিনয় করে দর্শকদের হৃদয়ে জায়গা করে নেন তিনি। শুধু অভিনয় নয়, নিজেকে একজন দক্ষ মেকআপ আর্টিস্ট হিসেবেও গড়ে তুলেছেন। নিউইয়র্কের ‘দ্য মেকআপ একাডেমি’ থেকে প্রশিক্ষণ নিয়েছেন এই অভিনেত্রী।

এদিকে চলতি বছর একসঙ্গে দুটি সিনেমার ঘোষণা দেন প্রভা। একটি সাদেক সিদ্দিকী পরিচালিত ‘দেনা পাওনা’, অন্যটি ঝুমুর আসমা জুঁই পরিচালিত ‘দুই পয়সার মানুষ’। বর্তমানে এই দুটি চলচ্চিত্রের কাজ নিয়েই ব্যস্ত সময় কাটাচ্ছেন তিনি।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

» জাতীয় প্রেস ক্লাবে ফল উৎসব ও গানের আসর

» নিজ বাসার সামনে বিএনপি নেতাকে কুপিয়ে জখম

» অপহরণ করে লুট, ৫ ভুয়া র‍্যাব সদস্য গ্রেফতার

» ইয়াবাসহ বাসচালক আটক

» শিগগিরই তিস্তা মহাপরিকল্পনার কাজ দৃশ্যমান হবে: পানিসম্পদমন্ত্রী

» জনগণকে ধারণ করে দেশের জন্য কাজ করতে হবে: সেতুমন্ত্রী

» জাতি গঠনে শিশুদের শিক্ষা ও স্বাস্থ্যে বিনিয়োগ সবচেয়ে গুরুত্বপূর্ণ: প্রধানমন্ত্রী

» না ফেরার দেশে মৃত্তিকার কবি আল মুজাহিদী

» কবি আল মুজাহিদীর মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক

» বগুড়ায় মহিলা ফুটবল প্রীতি ম্যাচে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণে পলাশ

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

ভদ্ররা চুপ থাকে, অভদ্ররা ভাবে জবাব দিতে পারে না : প্রভা

সংগৃহীত ছবি

অনলাইন ডেস্ক : দেশের একসময়ের জনপ্রিয় অভিনেত্রী সাদিয়া জাহান প্রভা এখন বেশ ব্যস্ত সময় পার করছেন। অভিনয়ের পাশাপাশি নিয়মিত সক্রিয় রয়েছেন সামাজিক যোগাযোগমাধ্যমে। আগের মতো আড়ালে না থেকে এখন খোলামেলাভাবেই নিজের ভাবনা প্রকাশ করছেন তিনি।

সম্প্রতি এক ফেসবুক পোস্টে ভদ্রতা ও অভদ্রতা নিয়ে নিজের মত প্রকাশ করেন প্রভা। পোস্টে তিনি লেখেন, “যে ভদ্র সে ভদ্রতার খাতিরে চুপ হয়ে যায়। আর অভদ্র মানুষটা ভাবে, ওর জবাব দেওয়ার ক্ষমতা নেই।

প্রভার এমন মন্তব্য মুহূর্তেই ভাইরাল হয়ে যায়। পোস্টে হাজারের বেশি প্রতিক্রিয়া পড়েছে, মন্তব্য করেছেন শতাধিক অনুরাগী। বেশিরভাগ ভক্তই প্রভার সঙ্গে একমত পোষণ করে লিখেছেন—ভদ্র মানুষ চুপ থাকলেও সে দুর্বল নয়।

২০০৫ সালে মডেলিংয়ের মাধ্যমে অভিনয় জগতে পা রাখেন প্রভা। এরপর একের পর এক নাটকে অভিনয় করে দর্শকদের হৃদয়ে জায়গা করে নেন তিনি। শুধু অভিনয় নয়, নিজেকে একজন দক্ষ মেকআপ আর্টিস্ট হিসেবেও গড়ে তুলেছেন। নিউইয়র্কের ‘দ্য মেকআপ একাডেমি’ থেকে প্রশিক্ষণ নিয়েছেন এই অভিনেত্রী।

এদিকে চলতি বছর একসঙ্গে দুটি সিনেমার ঘোষণা দেন প্রভা। একটি সাদেক সিদ্দিকী পরিচালিত ‘দেনা পাওনা’, অন্যটি ঝুমুর আসমা জুঁই পরিচালিত ‘দুই পয়সার মানুষ’। বর্তমানে এই দুটি চলচ্চিত্রের কাজ নিয়েই ব্যস্ত সময় কাটাচ্ছেন তিনি।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

সর্বাধিক পঠিত

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Design & Developed BY ThemesBazar.Com